Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

ICC Rankings: শীর্ষে অভিষেক-ঈশান, ১৮ ধাপ এগোলেন সঞ্জু! সিংহাসনচ্যুত বরুণ

জসপ্রীত বুমরাহ এক ধাপ উঠলেন, রয়েছেন ছ’নম্বরে। ফাইনালে ৪ উইকেট ছিনিয়ে নেন ১৫ রান দিয়ে—পরিসংখ্যানই যা বলার বলে দিচ্ছে! 

ICC Rankings: শীর্ষে অভিষেক-ঈশান, ১৮ ধাপ এগোলেন সঞ্জু! সিংহাসনচ্যুত বরুণ

বরুণ চক্রবর্তী

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 March 2026 14:53

দ্য ওয়াল ব্যুরো: মাঠে বিশ্বকাপ জিতেছে ভারত। এবার র‍্যাঙ্কিংয়েও রাজত্ব। আইসিসির সর্বশেষ টি-২০ ক্রমতালিকা বেরোতেই নজরে এল, ভারতীয় ব্যাটারদের দাপট। তবে বোলিং ইউনিটে জোর ধাক্কা—বরুণ চক্রবর্তীর হাত থেকে ফসকে গেল শীর্ষস্থান। সিংহাসন হারালেন রহস্য-স্পিনার।

ঈশান-অভিষেকের দখলে শীর্ষ দুই

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে অভিষেক শর্মা (Abhishek Sharma)। দুইয়ে ঈশান কিষাণ (Ishan Kishan)। যিনি সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে ৯ ম্যাচে ৩১৭ রান করেছেন। পাকিস্তান, নামিবিয়া, নিউজিল্যান্ড—তিন ম্যাচে তিনটি হাফসেঞ্চুরি। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান-শিকারী। র‍্যাঙ্কিং শুধু এই অনবদ্য পারফরম্যান্সেরই স্বীকৃতি। এমনিতে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান হাঁকিয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)—৩৮৩। কিন্তু ঈশানের উত্থানে এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে এসেছেন তিনি।

১৮ ধাপ লাফ সঞ্জুর, কেরিয়ার-বেস্ট পয়েন্ট

তবে আর সবাইকে ছাপিয়ে সবচেয়ে চোখধাঁধানো উত্থান সঞ্জু স্যামসনের (Sanju Samson)। একলাফে ১৮ ধাপ উপরে, ২২তম স্থানে। পকেটে কেরিয়ারের সেরা ৬৩৭ পয়েন্ট। শুনতে অদ্ভুত লাগলেও, টুর্নামেন্টের শুরুতে টিম ইন্ডিয়ার প্রথম একাদশেই ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে সুযোগ পেলেন। এরপর আর ফিরে তাকাননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৯৭, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৯ করে তিনটি নির্ণায়ক ম্যাচে তিনটি বিস্ফোরক ইনিংস। চাপের মুহূর্তে এই নির্ভরযোগ্যতাই সঞ্জুকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় করেছে। আরেক তারকা পারফর্মার, সতীর্থ শিবম দুবে চার ধাপ উপরে ২৭ নম্বরে। প্রত্যাশিতভাবেই তিলক বর্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদবের র‍্যাঙ্কিং নেমেছে।

বরুণ সিংহাসন হারালেন, শীর্ষে রশিদ

বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় ধাক্কা বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy)। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এক নম্বরে ছিলেন। ১১ মার্চ পর্যন্তও শীর্ষে। কিন্তু বিশ্বকাপের শেষ পর্যায়ে ছন্দহারা। সুপার এইটে প্রচুর রান খরচ করলেন। সেমিফাইনালে মুম্বইয়ে ৪ ওভারে ৬৪ রান, উইকেট মাত্র একটা। ফাইনালে ৩ ওভারে ৩৯। টুর্নামেন্টে মোট ৩১ ওভারে ২৮৭ রান, ইকোনমি ৯.২৫। ১৪ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েও সিংহাসন ধরে রাখতে ব্যর্থ। টেক্কা দিলেন আফগানিস্তানের রশিদ খান (Rashid Khan)। যিনি সুপার এইট ও নকআউটে খেলেননি। তবু ১৩ পয়েন্টের ব্যবধানে শীর্ষে। বরুণের ৭৪০, রশিদের ৭৫৩।

জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এক ধাপ উঠলেন, রয়েছেন ছ’নম্বরে। ফাইনালে ৪ উইকেট ছিনিয়ে নেন ১৫ রান দিয়ে—পরিসংখ্যানই যা বলার বলে দিচ্ছে! টুর্নামেন্টে ১৪ উইকেট, গড় ১২.৪২, ইকোনমি ৬.২১। স্পিনার অক্ষর পটেল ৬ ধাপ উপরে, ১৭তম স্থানে।

হার্দিক-রাজার লড়াই অব্যাহত

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জিম্বাবোয়ের সিকান্দার রাজা (৩২৮)। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) দ্বিতীয় স্থানে (২৯৯)। দুজনেই এই সপ্তাহে কেরিয়ার-বেস্ট পয়েন্টে। ব্যবধান মাত্র ২৯— লড়াই জমজমাট! ইংল্যান্ডের উইল জ্যাকস পাঁচ ধাপ উপরে ১৩তম স্থানে, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার নিজের সেরা পয়েন্ট হাসিল করে নয়ে দাঁড়িয়ে।


```