Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ওমানের বিরুদ্ধে মাথায় চোট পেয়েছিলেন, পাকিস্তান ম্যাচে কি খেলবেন অক্ষর? কী জানালেন কোচ?

দিলীপ বলেন, "আমি অক্ষরকে দেখেছি, ও এখন ঠিক আছে। আমি এ ব্যাপারে এটুকুই বলতে পারি।" 

ওমানের বিরুদ্ধে মাথায় চোট পেয়েছিলেন, পাকিস্তান ম্যাচে কি খেলবেন অক্ষর? কী জানালেন কোচ?

অক্ষর প্যাটেল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 20 September 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার এশিয়া কাপের (Asia cup 2025) টানটান উত্তেজনার ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়েছে ভারত (Oman)। একটা সময় মনে হচ্ছিল, জিতেও যেতে পারে ওমান। তবে শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়াই। ভারত ওমানের বিরুদ্ধে ব্যাটিং অর্ডার নিয়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছে। আট উইকেট পড়ে গেলেও এই ম্যাচে ব্যাট করতে নামেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের স্লো পিচে ভারত অবশ্য চ্যালেঞ্জিং স্কোরই খাড়া করে। নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৮৮। তবে ব্যাটিং উতরে গেলেও চিন্তায় রেখেছে ভারতের বোলিং।

এদিকে, ওমান ম্যাচে ক্যাচ ধরার সময় পড়ে গিয়ে মাথায় চোট পান ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel’s injury)। যার জেরে তাঁকে মাঠ থেকে বেরিয়েও যেতে হয়। শিবম দুবের বলে হাম্মাদ মিরজার শট তালুবন্দি করতে অক্ষর দৌড়ে যান। তিনি বলের কাছে পৌঁছলেও ক্যাচটি সম্পূর্ণ করতে পারেননি এবং পড়ে গিয়ে আহত হন। মাটিতে পড়ে যাওয়ার পরঅক্ষর কিছুটা অস্বস্তি অনুভব করেন এবং তাঁকে তাৎক্ষণিকভাবে মাঠ ছেড়ে চলে যেতে হয়।

এদিকে কাল ভারত সুপার ফোরের ম্যাচে খেলবে পাকিস্তানের বিপক্ষে (India vs Pakistan)। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে অক্ষর কি খেলবেন রবিবারের ম্যাচেভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ অক্ষর প্যাটেলের চোট সম্পর্কে আপডেট দিয়েছেন। ম্যাচের পরে তিনি বলেছেন, সুস্থই আছেন অক্ষর।

দিলীপ বলেন, "আমি অক্ষরকে দেখেছিও এখন ঠিক আছে। আমি এ ব্যাপারে এটুকুই বলতে পারি।" এবারের এশিয়া কাপে অক্ষর ওমান ম্যটেই প্রথম ব্যাট করার সুযোগ পেয়েছিলেন এবং ১৩ বলে ২৬ রান করেনযার মধ্যে তিনটি চার এবং একটি ছক্কা ছিল। অক্ষর মাত্র একটি ওভার বল করে চার রান দিয়েছেন কিন্তু কোনও সাফল্য পাননি। অক্ষর পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারেনতবে যত তাড়াতাড়ি সম্ভব তাঁর ফিট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

ভারতীয় ফিল্ডিং কোচকে পাকিস্তানের বিপক্ষে ভারতের পরবর্তী ম্যাচের জন্য সংক্ষিপ্ত সময়সীমা সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছিলযা ২১ সেপ্টেম্বর একদিনের বিরতির পর খেলা হবে। তিনি ম্যাচ ঘিরে নানা প্রচারকে গুরুত্ব না দিয়ে বলেনদল প্রতিটি ম্যাচকে স্বাভাবিক ম্যাচ হিসাবে দেখে এবং আবার টিম ইন্ডিয়া চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে প্রস্তুত। 

দিলীপ বলেন, "পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য সবাই প্রস্তুত। আমরা প্রতিটি ম্যাচকে একইভাবে বিবেচনা করি এবং আমাদের কাছে সময়সূচী এবং এর বিস্তারিত তথ্য সম্পর্কে সম্পূর্ণ তথ্য রয়েছে। তাই প্রতিটি ম্যাচই একটি স্বাভাবিক ম্যাচ এবং আমরা এর জন্য প্রস্তুত।" 

ভারত গ্রুপ এ-তে তাদের তিনটি ম্যাচই জিতেছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফাইনালে পৌঁছনোর জন্য ভারত সুপার ফোরে পাকিস্তানবাংলাদেশ এবং শ্রীলঙ্কার মুখোমুখি হবে।


```