Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'পাকিস্তান প্রতিদ্বন্দ্বীই নয়' বলেছিলেন মুখে, আজ ব্যাটে বোঝাতে পারবেন 'মেঘে ঢাকা' সূর্য?

ভারতের আধিপত্যের রেকর্ড অবশ্য সূর্যকে কিছুটা ঢাল দিচ্ছে। শেষ সাতবারের মুখোমুখিতে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে ভারত। গত দশ বছরে ১৯ ম্যাচে জয় ১৫, হার মাত্র ৩। এবারের টুর্নামেন্টেও দু'বার সলমন ব্রিগেডকে হারিয়েছে যথাক্রমে ৭ উইকেট আর ৬ উইকেটে। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে ভারতীয় দল।

'পাকিস্তান প্রতিদ্বন্দ্বীই নয়' বলেছিলেন মুখে, আজ ব্যাটে বোঝাতে পারবেন 'মেঘে ঢাকা' সূর্য?

সূর্যকুমার যাদব

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 September 2025 15:29

দ্য ওয়াল ব্যুরো: কথায়, অনুরাগীদের জবানিতে ‘মিস্টার ৩৬০’। কিন্তু এশিয়া কাপে (Asia Cup 2025) তাঁর ব্যাট যেন ঘুরে দাঁড়াচ্ছে মাত্র ১৮০ ডিগ্রিতে—সরাসরি ড্রেসিংরুমে ফেরার পথে! অথচ তিনিই ভারতের দলনেতা। দু-দু’বার পাকিস্তানকে হারানোর সাক্ষী। আর তাঁরই মুখে অতিসম্প্রতি শোনা গিয়েছিল ‘ভারত–পাক ম্যাচে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই, এটা একপাক্ষিক লড়াই!’

সেই দম্ভমিশ্রিত ঘোষণা এখন যেন গলার কাঁটা। ফাইনালে যদি ব্যাট জ্বলে না ওঠে, চাপটা বহুগুণে বেড়ে যাবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)।

গ্রুপ লিগে পাকিস্তানের বিরুদ্ধে টসের সময় প্রতিপক্ষ অধিনায়ক সালমান আঘার সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছিলেন সূর্য। পরে ম্যাচে খেললেন ৪৭* রানের ম্যাচ-জেতানো ইনিংস। তখন মনে হয়েছিল, তিনি কথার পাশাপাশি কাজেও প্রমাণ করতে মরিয়া। কিন্তু সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে আউট হলেন মাত্র তিন বল খেলে। তারপরও সাহস করে বললেন, ‘এটা প্রতিদ্বন্দ্বিতা নয়!’ ধারাবাহিক অফ ফর্মের চক্করে সেই কথার ওজন বিলক্ষণ টের পাচ্ছেন ভারতীয় অধিনায়ক!

সংখ্যাই বলে দিচ্ছে দুশ্চিন্তার কারণ। এশিয়া কাপে পাঁচ ইনিংসে সূর্যের স্কোরকার্ড: ৭*, ৪৭, ০, ৫, ১২। সব মিলিয়ে মোটে ৭১ রান। তাঁর পাকিস্তান-রেকর্ডও ভয় ধরাচ্ছে—সাত ইনিংসে গড় মাত্র ১৮.৫, সর্বোচ্চ ৪৭*। একবছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে ব্যর্থ। জুলাই ২০২৪ থেকে খেলা ১৯ ইনিংসে মাত্র ৩২৯ রান, গড় ১৯.৩৫। কেবল দুটি হাফসেঞ্চুরি। এটা কি ভারতের অধিনায়কসুলভ রেকর্ড?

তবু এতকিছুর পরেও অস্বীকার করা যাবে না—অধিনায়ক হিসেবে সূর্যকুমারের টিম এখনও কোনও সিরিজ হারেনি। নেতৃত্বের কৌশল, ফিল্ড সেটিং, বোলার পরিবর্তন—সব জায়গাতেই তিনি শাণিত, বিচক্ষণ। দল দুরন্ত ছন্দে। প্রায় নিখুঁত। আট দলের টুর্নামেন্টে এখনও অপরাজিত। কিন্তু টিম পরপর শত্রুনিকেশ করলেও তাঁর নিজের ব্যাটিং যেন ক্রমশ চাপের গহ্বরে!

এই পরিস্থিতিতে প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরের পরামর্শ, ‘সূর্যকে উচিত কিছুটা সময় নিয়ে সেট হওয়া। তিন-চার বল দেখে পেস-বাউন্স-টার্ন কেমন আছে বুঝে নেওয়া। ডাগআউট থেকে দেখা আর মাঠে দাঁড়িয়ে খেলা এক জিনিস নয়।’

ভারতের আধিপত্যের রেকর্ড অবশ্য সূর্যকে কিছুটা ঢাল দিচ্ছে। শেষ সাতবারের মুখোমুখিতে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে ভারত। গত দশ বছরে ১৯ ম্যাচে জয় ১৫, হার মাত্র ৩। এবারের টুর্নামেন্টেও দু'বার সলমন ব্রিগেডকে হারিয়েছে যথাক্রমে ৭ উইকেট আর ৬ উইকেটে। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে ভারতীয় দল।

কিন্তু অতীত বলছে, এই ম্যাচ আলাদা। আবহাওয়া, সীমান্ত-রাজনীতি, মাঠের বিতর্ক—সব মিলিয়ে ফাইনালের উত্তাপ অন্য মাত্রায়। যা দ্বিগুণ করেছে প্রতিপক্ষ শিবিরের লাগাতার উসকানি। হারিস রউফের যুদ্ধবিমান-ইশারা, সাহিবজাদা ফারহানের বন্দুক-সেলিব্রেশন—সবই প্রমাণ করছে, এ লড়াই শুধু ক্রিকেটের নয়, মর্যাদারও।

আর তাই সূর্যের কাঁধে চাপ কয়েক দফা বেড়ে গিয়েছে। আগুনে কথা বলার অভ্যাস তিনি আগেই দেখিয়েছেন। কিন্তু আজ দরকার ব্যাটে জবাব দেওয়া। ভারতের নবম এশিয়া কাপ শিরোপা তাঁর হাত ধরেই এলে হয়তো ‘কোণঠাসা সূর্য’-র বদলে আবার শোনা যাবে পুরনো নাম—‘মিস্টার ৩৬০’। কিন্তু যদি না পারেন? যদি আবার ব্যাট থেমে যায় অল্পতেই? তবে হয়তো তাঁরই মুখের বুলি ফিরে আসবে বুমেরাং হয়ে। ‘এ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা নেই’-কে কাজে করে দেখানোর আসল পরীক্ষা আজই।


```