Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘যা, অটো চালা’, ট্রোলিংয়ের দুঃস্বপ্ন ফিরে দেখলেন মহম্মদ সিরাজ

আমি এখন হিরো, কিন্তু ব্যর্থ হলেই লোকে বলতে শুরু করে দেবে, যা, অটো চালা।

‘যা, অটো চালা’, ট্রোলিংয়ের দুঃস্বপ্ন ফিরে দেখলেন মহম্মদ সিরাজ

মহম্মদ সিরাজ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 7 October 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ময়দানে একসময় একটি প্রবাদ খুবই জনপ্রিয় ছিল। ভারতীয় ফুটবলের কিংবদন্তি ফুটবলার ও কোচ পিকে বন্দ্যোপাধ্যায় তাঁর ছাত্রদের উদ্দেশে বলতেন, খেলতে পারলে পঞ্চানন, আর না পারলে পাঁচু। বাস্তবিকই তাই, ক্রীড়াবিদদের জীবনে এরকম মন্তব্য বারবার আসে। সম্প্রতি মহম্মদ সিরাজও  এরকমই মন্তব্য করেছেন। 

সিরাজ বলেছেন, ভাল পারফর্ম করলে গোটা বিশ্ব পাশে থাকবে। কিন্তু সেটা না হলে কেউই কিন্তু অপমানজনক মন্তব্য করতে ছাড়বে না। হায়দরাবাদের এই পেসারের প্রয়াত বাবা ছিলেন একজন অটো চালক। সেই কথা মনে করিয়ে দিয়ে ভারতের এই স্পিডস্টার বলেছেন, আমি এখন হিরো, কিন্তু ব্যর্থ হলেই লোকে বলতে শুরু করে দেবে, যা, অটো চালা (Go and drive an auto)।” 

২০২৫ সালের ভারতের ইংল্যান্ড সফরে মহম্মদ সিরাজ দুর্দান্ত পারফর্ম করেন। পাঁচটি টেস্টে তিনি শিকার করেছিলেন ২৩ উইকেট। যার মধ্যে ওভালে খেলা শেষ টেস্টে ম্যাচজয়ী পারফরম্যান্সও ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে দুটি ম্যাচ খেলেননি জসপ্রীত বুমরাহ। আর ওই দুই টেস্টেই জিতেছিল ভারত। সিরাজ বুমরাহর অবর্তমানে দুরন্ত বল তো করেছিলেনই, পাশাপাশি সামনে থেকে টিম ইন্ডিয়ার বোলিং ব্রিগেডকে দারুণ নেতৃত্বও দিয়েছিলেন।

ইংল্যান্ড সিরিজের পর থেকেই সিরাজকে নিয়ে সকলে প্রশংসায় মেতে উঠেছেন। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে নেটিজেনরা বলতে শুরু করেছেন, মাঠে ১০০ শতাংশ ক্রমাগত দিয়ে চলেছেন এই ভারতীয় ফাস্ট বোলার। তবে, এখন হিরোর তকমা নামের পাশে বসলেও, একসময় প্রচুর সমালোচনা ও ট্রোলের শিকার হতে হয়েছিল তাঁকে। সেই দিনগুলির কথা মনে করিয়ে দিয়ে সিরাজ বলেছেন, 'নায়ক' থেকে 'শূন্য' হতে বেশি সময় লাগে না।

সিরাজ ইন্ডিয়ান এক্সপ্রেস আইডিয়া এক্সচেঞ্জে কথা বলার সময় বলেছেন, "যখন আপনি ভাল পারফর্ম করেন, তখন পুরো বিশ্ব আপনার সঙ্গে থাকে। ভক্তরা বলবে, 'আরে, পৃথিবীতে সিরাজের মতো কোনও বোলার নেই!' কিন্তু পরের ম্যাচ যদি ভাল না হয়, তাহলে লোকেরা বলবে, 'আরে, এটা কেমন বোলার? ক্রিকেট না খেলে বরং গিয়ে অটো চালাও। এক ম্যাচে তুমি হিরো ছিলে, আর পরের ম্যাচেই তুমি শূন্য? মানুষ এত তাড়াতাড়ি কীভাবে বদলে যেতে পারে?" 

এখানেই না থেমে ভারতের এই পেসার নিজের মানসিকতা প্রসঙ্গে বলেছেন, "আমি বুঝতে পেরেছিলাম, আমার বাইরের কোনও মতামতের প্রয়োজন নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হল আমার পরিবার এবং সতীর্থরা আমার সম্পর্কে কী ভাবে।

মহম্মদ সিরাজের জন্ম হায়দরাবাদের একটি সাধারণ পরিবারে। তাঁর প্রয়াত বাবা ছিলেন একজন অটো-রিকশা চালক। প্রচুর সংগ্রামের পর তিনি নিজেকে প্রমাণ করেছেন বিশ্বমঞ্চে, কিন্তু অতীতকে এখনও ভুলতে পারেননি।

৩১ বছর বয়সি সিরাজ বর্তমানে পুরুষ টেস্ট বোলারদের আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে রয়েছেন। অক্টোবরের শুরুতে আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি সাত উইকেট নিয়েছিলেন। ভারত সেই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস এবং ১৪০ রানে পরাজিত করে।


```