Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অনলাইন জালিয়াতির বিরুদ্ধে জয় গাভাসকরের, ভুয়ো কনটেন্ট সরাতে গুগল–মেটাকে নির্দেশ হাইকোর্টের

ডিজিটাল যুগে জনপ্রিয় ব্যক্তিত্বদের পরিচয় রক্ষা করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়া ও অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিত মানুষের ছবি ও নাম ব্যবহার করে ভুয়ো প্রচারের বাড়বাড়ন্ত।

অনলাইন জালিয়াতির বিরুদ্ধে জয় গাভাসকরের, ভুয়ো কনটেন্ট সরাতে গুগল–মেটাকে নির্দেশ হাইকোর্টের

সুনীল গাভাসকর

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 December 2025 18:04

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) নাম, ছবি ও চরিত্র অপব্যবহারের অভিযোগে কড়া অবস্থান নিল দিল্লি হাইকোর্ট। শুক্রবার আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছেগুগল (Google), মেটা (Meta) ও এক্স (X)–কে গাভাসকরের অনুমতি ছাড়া ব্যবহৃত ভুয়ো বা বিভ্রান্তিকর সমস্ত অনলাইন কনটেন্ট সরিয়ে ফেলতে হবে।

আদালতের এই নির্দেশ মূলত সেইসব পোস্ট, ভিডিও, বিজ্ঞাপন বা বিক্রয়সংক্রান্ত বিষয়ে, যেখানে প্রাক্তন তারকার পরিচয় ব্যবহার করে ভুল বার্তা ছড়ানো অথবা আর্থিক প্রতারণা চালানো হয়েছে।

নির্দিষ্ট ইউআরএল জমা দেবেন গাভাসকর

বিচারপতি মনমীত প্রীতম সিং অরোরার (Manmeet Pritam Singh Arora) বেঞ্চ জানিয়ে দিয়েছেগাভাসকরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে ভুয়ো কনটেন্টের নির্দিষ্ট ইউআরএল (URL) পাঠাতে হবে। এরপর ওই প্ল্যাটফর্মগুলির দায়িত্ব থাকবেএক সপ্তাহের মধ্যে সেই কনটেন্ট সরিয়ে ফেলা।

এই প্রক্রিয়ার উদ্দেশ্য একটাইযথাযথ ও নির্দিষ্ট ভুয়ো বিষয়কে টার্গেট করা। যাতে ভুলবশত বৈধ কোনও পোস্ট বা সংবাদ মুছে না যায়।

ভুয়ো মন্তব্য, নকল সামগ্রীসবই নজরে

গাভাসকরের অভিযোগে উল্লেখতাঁর নামে মিথ্যে মন্তব্য ছড়ানো হয়েছে। বিশেষত, ভারতের ক্রিকেট কোচ (India men’s cricket coach) গৌতম গম্ভীরকে কেন্দ্র করে তৈরি কিছু ‘ফেক’ পোস্ট। তা ছাড়া তাঁর নকল অটোগ্রাফযুক্ত সামগ্রী ও ছবি অনলাইনে বিক্রি করা হচ্ছিল, যার সঙ্গে গাভাসকরের কোনও সম্পর্ক নেই। এইসব প্রতারণায় অনেক মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেনএহেন উদ্বেগও আদালতের সামনে তুলে ধরা হয়।

আসলে মামলাটি একটি বড় ইস্যুকে সামনে এনেছে। ডিজিটাল যুগে জনপ্রিয় ব্যক্তিত্বদের পরিচয় রক্ষা করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়া ও অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিত মানুষের ছবি ও নাম ব্যবহার করে ভুয়ো প্রচারের বাড়বাড়ন্ত। হাইকোর্টের এই হস্তক্ষেপ ভবিষ্যতে এমন আরও মামলার ক্ষেত্রে নজির হয়ে উঠতে পারেযেখানে কোনও সেলিব্রিটি বা জনপরিচিত ব্যক্তিত্ব নিজের নামপরিচয় রক্ষায় আদালতের দ্বারস্থ হন।


```