Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ওয়াংখেড়েতে নিজের মূর্তি দেখে আবেগপ্রবণ গাভাসকর, বললেন, ‘এমসিএ আমার মায়ের মতো’

আমি আগেও বলেছি, এমসিএ আমার মায়ের মতো। আমি যখন আমার কেরিয়ার শুরু করছিলাম এবং বোম্বেতে (বর্তমানে মুম্বই) স্কুল ক্রিকেট খেলতাম, তখন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন আমার হাত ধরেছিল। 

ওয়াংখেড়েতে নিজের মূর্তি দেখে আবেগপ্রবণ গাভাসকর, বললেন, ‘এমসিএ আমার মায়ের মতো’

সুনীল গাভাসকর

সৌম্য বাগচী

শেষ আপডেট: 24 August 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রবাদপ্রতিম ক্রিকেটার সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মূর্তি (Statue) উন্মোচন হয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium)। ভারতের সর্বকালের সেরা ওপেনারের ব্রোঞ্জের তৈরি এই মূর্তিটি এমসিএ-র শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে বাইরে রয়েছে। মূর্তিটা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি শরদ পাওয়ারের উপস্থিতিতে উন্মোচন করা হয়।

জাদুঘরটি অবশ্য এখনও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি। এটি ২২ সেপ্টেম্বর থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। ভারতীয় ক্রিকেটে সুনীল মনোহর গাভাসকর এক উজ্জ্বল জ্যোতিষ্ক। তাঁকে শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম সেরা ওপেনার হিসাবে গণ্য করা হয়। টেস্ট ক্রিকেটে তিনিই প্রথম দশ হাজার রান করেন। তাঁর অবস্মরণীয় কৃতিত্বের প্রতি শ্রদ্ধা জানাতে এই মূর্তিটি স্থাপন করা হয়েছে।

নিজের মূর্তির উদ্বোধনের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন গাভাসকর। তিনি বলেন, “অনুভূতি প্রকাশ করার ভাষা আমার কাছে নেই, কারণ আমি এই বিশেষ সম্মানে অভিভূত। এটা সবার সঙ্গে হয় না। এই মূর্তিটি জাদুঘরের বাইরে রয়েছে এবং এখানে প্রচুর মানুষ আসা-যাওয়া করেন।

গাভাসকর বলেছেন, তাঁর কেরিয়ারে এমসিএ-এর প্রচুর অবদান রয়েছে। তাঁর কেরিয়ার গড়তে এমসিএ-এর ভূমিকা একজন মায়ের মতো। সানি বলেন, “আমি আগেও বলেছি, এমসিএ আমার মায়ের মতো। আমি যখন আমার কেরিয়ার শুরু করছিলাম এবং বোম্বেতে (বর্তমানে মুম্বই) স্কুল ক্রিকেট খেলতাম, তখন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) আমার হাত ধরেছিল। মুম্বইয়ের হয়ে খেলা আমার কাছে আশীর্বাদের মতো। আমি কখনও ভাবিনি যে, আমি এত দূর পৌঁছতে পারব।

তাবড় তাবড় বোলারদের সামলেছেন এই ভারতীয় লিজেন্ড। সেই সময় ওয়েস্ট ইন্ডিজের বোলিং ছিল বিশ্বত্রাস। ওয়েস্ট ইন্ডিজের পেসাররা যখন ব্যাটারদের রক্তাক্ত করে তুলতেনসেই যুগে তিনি হেলমেট ছাড়াই ব্যাট করতেন। গাভাসকর হলেন টেস্ট ক্রিকেটে প্রথম ১০,০০০ রান করা ব্যাটার। তিনি স্যার ডন ব্র্যাডম্যানের টেস্টে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও (২৯) ভেঙে দিয়েছিলেন। পরে অবশ্য তাঁর সেঞ্চুরি সংখ্যাকে অতিক্রম করেছেন অনেক ব্যাটারই।


```