গৌতম গম্ভীরের ডিনার পার্টিতে আলোচনার কেন্দ্রে যে আবারও হর্ষিত, তা আর বলার অপেক্ষা রাখে না। সবার আগে না হলেও সবচেয়ে নজরকাড়া এন্ট্রিটা নিঃসন্দেহে তাঁরই!

হর্ষিত রানা
শেষ আপডেট: 9 October 2025 11:54
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে দিল্লির (New Delhi) রাজিন্দর নগরের বাড়িতে (Rajinder Nagar Residence) বিশেষ অতিথি তালিকা সাজিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতের (India) টেস্ট দলের (Test Team) ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, নির্বাচক—সবাই হাজির। শুভমান গিল (Shubman Gill) থেকে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) থেকে শার্দূল ঠাকুর (Shardul Thakur)—সবাই পৌঁছেছিলেন একই টিম বাসে। কিন্তু একঘেয়ে আগমনের ভিড়ে নজর কাড়ল স্রেফ এক জনের এন্ট্রি! তাঁর নাম হর্ষিত রানা (Harshit Rana)।
বাকিদের মতো টিম বাসে নয়, হর্ষিতের ঢোকার কায়দা ছিল একেবারে সিনেম্যাটিক! ঝাঁ-চকচকে বিএমডব্লু (BMW) এসে থামে হেডকোচের বাড়ির গেটের সামনে। মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেউ লিখেছেন, ‘এটাই তো দিল্লির ছেলের স্টাইল!’ কেউ আবার ঠাট্টার সুরে বলেছেন, ‘সিলেকশন না হোক, আলোচনার কেন্দ্রে তো বটেই!’
All players are comes in team bus, but great Harshit Rana in special car at Gautam Gambhir residence for dinner..!! pic.twitter.com/aVfLNOW9K2
— VIKAS (@Vikas662005) October 9, 2025
কিন্তু প্রশ্ন উঠছে—যখন সবাই একসঙ্গে, হর্ষিত কেন আলাদা? উত্তরটা সহজ। তিনি টেস্ট টিমে নেই, তাই দলের হোটেলে থাকছেন না। দিল্লির বাসিন্দা হওয়ায় নিজের গাড়িতেই গম্ভীরের ডিনারে পৌঁছেছেন।
তবে এটাই হর্ষিতকে ঘিরে একমাত্র চর্চার বিষয় নয়। ইদানীং বারবার ভারতীয় স্কোয়াডে (India Squad) জায়গা পেয়ে অনেকের চোখ কপালে তুলেছেন এই ২৪ বছরের পেসার। প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত (K. Srikkanth) রসিকতার ছলে বলেছিলেন, ‘দলে একটাই স্থায়ী সদস্য—হর্ষিত রানা! বাকিদের নাম পাল্টায়, ওরটা নয়!’ যদিও প্রাক্তন ব্যাটার আকাশ চোপড়া (Aakash Chopra) হর্ষিতের পাশে দাঁড়িয়েছেন। তাঁর বক্তব্য, ‘ছেলেটা নিজের দোষে দলে ঢুকছে না, ওকে বাছছেন নির্বাচকেরাই। তাই ওর ওপর রাগ দেখানো ঠিক নয়। সময় দিন, দেখুন কী করে!’
সব মিলিয়ে, গৌতম গম্ভীরের ডিনার পার্টিতে আলোচনার কেন্দ্রে যে আবারও হর্ষিত, তা আর বলার অপেক্ষা রাখে না। সবার আগে না হলেও সবচেয়ে নজরকাড়া এন্ট্রিটা নিঃসন্দেহে তাঁরই!