Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

গম্ভীর-পিচ কিউরেটর বিতর্ক: হেডেনের মতে, ভারতীয় কোচ আরও ভাল ভাষা ব্যবহার করতে পারতেন

প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার বলেন, গম্ভীরের আরও কিছুটা সংযত থাকা উচিত ছিল। ভারতীয় কোচের বোঝা উচিত ছিল, ফর্টিস একটি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত।

গম্ভীর-পিচ কিউরেটর বিতর্ক: হেডেনের মতে, ভারতীয় কোচ আরও ভাল ভাষা ব্যবহার করতে পারতেন

লি ফর্টিস ও গৌতম গম্ভীর

সৌম্য বাগচী

শেষ আপডেট: 9 August 2025 18:20

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম টেস্ট শুরুর আগে ভারতীয় প্রধান কোচ গৌতম গম্ভীর এবং ওভালের পিচ কিউরেটর লি ফোর্টিসের (Gautam Gambhir, Oval pitch curator Lee Fortisমধ্যে প্রবল কথাকাটাকাটি হয়। সেই ঘটনার রেশ এখনও রয়ে গিয়েছে। গম্ভীর এবং ওভালের পিচ কিউরেটরের মধ্যে বিতর্ক নিয়ে এবার মন্তব্য করেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন (Matthew Hayden)। তাঁর মতে লি ফর্টিসের সঙ্গে কথা বলার সময় ভারতীয় কোচের আরও ভালো ভাষা ব্যবহার করা উচিত ছিল।

ঝগড়ার সময় গম্ভীর ফর্টিসকে বলেনতিনি কেবল একজন গ্রাউন্ডসম্যান। পাশাপাশি টিম ইন্ডিয়ার হেডস্যার কিছু খারাপ শব্দও ব্যবহার করেন। ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক পরে জানান, গম্ভীর ফর্টিসের আচরণে অসন্তুষ্ট ছিলেন। ওভালের এই পিচ কিউরেটর ভারতীয় টিম ম্যানেজমেন্টকে পিচ থেকে দূরে থাকতে বলেছিলেন এবং ব্যাকরুম স্টাফদের উপর চিৎকার করেছিলেন।

অল ওভার বার দ্য ক্রিকেটে বক্তৃতা দেওয়ার সময় প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার বলেন, গম্ভীরের আরও কিছুটা সংযত থাকা উচিত ছিল। ভারতীয় কোচের বোঝা উচিত ছিল, ফর্টিস একটি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত।

হেডেন বলেন, “ইংল্যান্ডে এটা একটা সাধারণ ব্যাপার। এটা শেষ টেস্ট ম্যাচ, এটা তাদের মাঠ। এটা বাস্তব যে, তারা পিচ এমন ভাবে প্রস্তুত করবে যাতে ভারতের সমস্যা হয়। আমার মনে হয়, এই অধিকার ইংল্যান্ডের রয়েছে। গম্ভীর আরও ভাল ভাষা ব্যবহার করতে পারত।


```