Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ফের স্বজনপোষণ-বিতর্কে গম্ভীর! শুধু বদলে গেল মুখ, হর্ষিতের পরিবর্তে এবার নজরে আয়ুষ বাদোনি

আয়ুষ বাদোনির ডাক পাওয়া গম্ভীর-যুগের আরেকটি ‘টেস্ট কেস’। এই সুযোগ কাজে লাগাতে পারলে বিতর্ক থামবে। না পারলে, আরও জোরাল হবে স্বজনপোষণের অভিযোগ। বল এখন আয়ুষের কোর্টে।

ফের স্বজনপোষণ-বিতর্কে গম্ভীর! শুধু বদলে গেল মুখ, হর্ষিতের পরিবর্তে এবার নজরে আয়ুষ বাদোনি

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 January 2026 16:01

দ্য ওয়াল ব্যুরো: এতদিন হর্ষিত রানার দলে ডাক পাওয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠত৷ ঘরোয়া ক্রিকেট কিংবা নিদেনপক্ষে আইপিএল এমন কোনও কীর্তি না গড়েও কী করে বিনা আয়াসে, তেমন কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জাতীয় দলে ডাক পেয়ে আসছেন হর্ষিত—সওয়াল তুলেছেন সমালোচকদের বড় অংশ৷ অবধারিতভাবে এই বিতর্কের পাকেচক্রে জড়িয়ে কোণঠাসা হয়েছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)৷ যেহেতু রানা হেডস্যারের প্রিয় পাত্র, তাই অক্লেশে টিকিট জুটেছে—স্বজনপোষণের এই তত্ত্ব বাজারে বেশ জনপ্রিয়৷ টিম ইন্ডিয়ার ‘বিতর্কিত’ অলরাউন্ডার কখনও কখনও পারফর্ম করে জবাব দিয়েছেন। তবুও তাতে আগুন নেভেনি৷

এই অগ্নিকুণ্ডে এবার নতুন করে ঘৃতাহুতি৷ নেপথ্যে আয়ুষ বাদোনি (Ayush Badoni)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই ওয়ানডের জন্য তাঁর জাতীয় দলে ডাক পাওয়ার খবর ছড়াতেই প্রশ্ন উঠতে শুরু করে। চোটের কারণে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ছিটকে যাওয়ার পর বদলি হিসেবে আয়ুষের নাম ঘোষণা করা হয়। কিন্তু সমস্যা অন্য জায়গায়। তাঁর পরিসংখ্যান চোখ ধাঁধানোর মতো নয়। এখনও পর্যন্ত ২২টি লিস্ট ‘এ’ ইনিংসে রান ৬৯৩, গড় ৩৬-এর সামান্য বেশি। একটি শতরান আর পাঁচটি অর্ধশতরান—এই পারফরম্যান্স কি সরাসরি জাতীয় দলে ঢোকার পক্ষে যথেষ্ট? চলতি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) আয়ুষের ব্যাটও তেমন কথা বলছে না। তিন ইনিংসে রান মাত্র ১৬। এই জায়গা থেকেই সমালোচকদের প্রশ্ন—ফর্ম যখন নেই, তখন ডাকটা এল কীভাবে?

পরিসংখ্যান বনাম সম্ভাবনা

অবশ্য শুধু সংখ্যার বিচারে ছবিটা অসম্পূর্ণ। আয়ুষ বাদোনির পক্ষেও যুক্তি কম নয়। আইপিএলে (IPL 2025) তাঁর পারফরম্যান্স নজর কাড়ার মতো। ১১ ইনিংসে ৩২৯ রান, স্ট্রাইক রেট প্রায় ১৫০। নিচের দিকে নেমে দ্রুত রান তোলার ক্ষমতা, সঙ্গে প্রয়োজনমতো ওভার বোল্ড করার সামর্থ্য—এই দু’য়ের মিশেলই বাদোনিকে আলাদা করেছে।

ঘরোয়া লাল বলের ক্রিকেটেও আয়ুষ পুরোপুরি ব্যর্থ নন। চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) পাঁচ ইনিংসে ২১৮ রান, তিনটি অর্ধশতরান। সঙ্গে সাতটি উইকেট। এর আগে দলীপ ট্রফিতে (Duleep Trophy) চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) ব্যাট-বল মিলিয়ে ছাপ রেখেছেন নিয়মিত। অর্থাৎ, ‘একেবারে কিছুই করেননি’—এই অভিযোগ পুরোপুরি সত্যি নয়।

গম্ভীরের আস্থাই কি মূল কারণ?

সবচেয়ে বড় বিতর্কের জায়গা এখানেই। গৌতম গম্ভীরের সঙ্গে আয়ুষের ঘনিষ্ঠ কাজের অভিজ্ঞতা রয়েছে লখনউ সুপার জায়ান্টসে (Lucknow Super Giants)।  কোচ হিসেবে গম্ভীর বরাবরই ‘স্পার্ক’ দেখলে খেলোয়াড়কে সুযোগ দেওয়ার পক্ষপাতী। হর্ষিত রানার (Harshit Rana) ক্ষেত্রেও সেই ছবি দেখা গিয়েছে। প্রথমে বিতর্ক, তারপর পারফরম্যান্স দিয়ে জবাব—এই চক্র কি এবারও ঘুরবে?

প্রশ্ন যদিও থেকে যায়—জাতীয় দলে সুযোগ পাওয়ার মানদণ্ড কী? ফর্ম, পরিসংখ্যান, নাকি কোচের বিশ্বাস? আয়ুষ বাদোনির ক্ষেত্রে সম্ভবত তিনটের মিশ্রণই কাজ করেছে। তবুও সাধারণ সমর্থকের এই নির্বাচন সহজে হজম হচ্ছে না।আশঙ্কা, ঘরোয়া ক্রিকেটে আরও ধারাবাহিক পারফর্মাররা উপেক্ষিত থেকে যাচ্ছেন।

সব মিলিয়ে আয়ুষ বাদোনির ডাক পাওয়া গম্ভীর-যুগের আরেকটি ‘টেস্ট কেস’। এই সুযোগ কাজে লাগাতে পারলে বিতর্ক থামবে। না পারলে, আরও জোরাল হবে স্বজনপোষণের অভিযোগ। বল এখন আয়ুষের কোর্টে।


```