Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

টেস্ট টিমের কোচিংয়ের দায়িত্ব হারাতে পারেন গম্ভীর? ‘লক্ষ্মণ’ কতটা গুরুতর?

ভারতীয় ক্রিকেটে ‘শেষ কথা’ বলে কিছু নেই—এটা বাস্তব। পাঁচ সপ্তাহ পর শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপ গম্ভীরের ভবিষ্যৎ মূল্যায়নে গুরুত্বপূর্ণ হতে পারে।

টেস্ট টিমের কোচিংয়ের দায়িত্ব হারাতে পারেন গম্ভীর? ‘লক্ষ্মণ’ কতটা গুরুতর?

গৌতম গম্ভীর

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 December 2025 11:08

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ভারতীয় ক্রিকেটে (Indian cricket) এক অদ্ভুত বৈপরীত্যের মরশুম। একদিকে এশিয়া কাপ (Asia Cup, T20I) ও চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy, ODI) জিতে সাফল্যের খতিয়ান, অন্যদিকে লাল বলের ক্রিকেটে একের পর এক ধাক্কা। আর এই দ্বৈত ছবির আবডালে উঠছে বড় প্রশ্নগৌতম গম্ভীরের (Gautam Gambhir) টেস্ট কোচ হিসেবে ভবিষ্যৎ কতটা নিরাপদ? আদৌ আসছে বছর দায়িত্বে থাকবেন তিনি? 

সাদা বলে সাফল্য, লাল বলে ধাক্কা

২০২৫ সালে ভারত সাদা বলের ক্রিকেটে ট্রফি তুলেছে। কিন্তু টেস্ট ক্রিকেটে (Test cricket) ছবিটা একেবারেই উল্টো। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ঘরের মাঠে ২-০ চুনকাম, তার আগে ২০২৪ সালে নিউজিল্যান্ডের (New Zealand) কাছে স্বভূমিতে ৩-০ হারএই ফলাফলগুলো গম্ভীরের লাল বলের ক্রিকেটে কোচিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এর আগে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) ও বড় দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে ব্যর্থতা ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) অন্দরমহলে বাড়িয়েছে অস্বস্তি। ফলে সাদা বলের সাফল্য থাকলেও, লাল বলের ব্যর্থতা হেড কোচের উপর চাপ বাড়াচ্ছে

লক্ষ্মণ প্রসঙ্গ: গুঞ্জন বনাম বাস্তব

এই আবহে সংবাদসংস্থা পিটিআই (PTI)-এর রিপোর্টে দাবি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পর বিসিসিআইয়ের (BCCI) অন্দরের ‘প্রভাবশালী’ মহল নাকি ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ করে জানতে চেয়েছিল, তিনি কি লাল বলের দলের দায়িত্ব নিতে আগ্রহী? যদিও পাশাপাশি সেই একই রিপোর্টে বলা হয়েছে, ভারতের প্রাক্তন ক্রিকেটার নাকি সাফ সাফ জানিয়েছেন, তিনি বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে (Centre of Excellence, Bengaluru) ‘হেড অফ ক্রিকেটে’র যে পদে রয়েছেন, তাতে স্বচ্ছন্দ, সেই দায়িত্বেই খুশি।

এনডিটিভি (NDTV)-র সূত্র আবার ভিন্ন ছবি দিচ্ছে। তাদের দাবি, গম্ভীর অন্তত ২০২৭ বিশ্বকাপ (ODI World Cup 2027) পর্যন্ত কোথাও যাচ্ছেন না। এক শীর্ষ বিসিসিআই কর্তার স্পষ্ট মন্তব্য, ‘ভিভিএস লক্ষ্মণের সঙ্গে কোনও রকম আলোচনা হয়নিনা অফিসিয়ালি, না আনঅফিসিয়ালি। গম্ভীরের উপর বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে।

ভবিষ্যৎ কতটা নিশ্চিত?

ভারতীয় ক্রিকেটে (Indian cricket) ‘শেষ কথাবলে কিছু নেইএটা বাস্তব। পাঁচ সপ্তাহ পর শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) গম্ভীরের ভবিষ্যৎ মূল্যায়নে গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও তাঁর চুক্তি সাতাশের বিশ্বকাপ পর্যন্ত, তবু পারফরম্যান্সের ভিত্তিতে তা পুনর্বিবেচনা হতেই পারেএমন ইঙ্গিত মিলছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship 2025–27) বাকি ন’টি টেস্টে ভারত খেলবে শ্রীলঙ্কা সফরে (Sri Lanka tour) দু’টি ম্যাচ, নিউজিল্যান্ড সফরে (New Zealand tour) আরও দু’টি, তার আগে-পরে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে পাঁচ টেস্টের হোম সিরিজ। এই কঠিন সূচিতেই বোর্ডের নীতিনির্ধারকেরা ঠিক করবেনলাল বলের দলে গম্ভীরই শেষ কথা, নাকি নতুন ভাবনা প্রয়োজন।

সব মিলিয়ে এই মুহূর্তে বার্তা পরিষ্কারগুঞ্জন অনেক জমলেও সিদ্ধান্ত চূড়ান্ত নয়। লাল বলের রেজাল্টই ঠিক করবে গম্ভীর-অধ্যায়ের পরবর্তী পর্ব। 


```