Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

‘আইপিএল-এ পূর্ণবিরাম, এবার বিশ্বভ্রমণে!’ চমকপ্রদ ঢঙে অবসর ঘোষণা অশ্বিনের

শুধু আইপিএল নয়, ভারতের জার্সিতেও সমান সফল অশ্বিন। টেস্টে ৫ উইকেটের ঝুলি, সীমিত ওভারের ক্রিকেটে কৌশলী মস্তিষ্ক—সব মিলিয়ে আধুনিক ভারতীয় ক্রিকেটের চর্চিত প্রতিভা। 

‘আইপিএল-এ পূর্ণবিরাম, এবার বিশ্বভ্রমণে!’ চমকপ্রদ ঢঙে অবসর ঘোষণা অশ্বিনের

রবিচন্দ্রন অশ্বিন

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 August 2025 13:21

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন গত বছর। আট মাস বাদে এবার আইপিএল (IPL) থেকেও অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin Retirement)। ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়, আনুষ্ঠানিকভাবে।

এই সিদ্ধান্ত চমকপ্রদ। তার কারণ, নিলামের আগে রাজস্থান রয়্যালসে ফেরা নিয়ে জোরদার জল্পনা চলছিল। কিন্তু সে সবে জল ঢেলে দিলেন অশ্বিন নিজেই। এক্স-এ (আগে ট্যুইটার) পোস্ট করলেন, ‘বিশেষ দিন, তাই বিশেষ শুরু। কথায় আছে, প্রতিটি সমাপ্তিই নতুন কিছুর সূচনা। আজ আমার আইপিএল কেরিয়ারের ইতি ঘটল। তবে আজ থেকেই শুরু হল নতুন পথচলা—সারা বিশ্বের নানা লিগে ঘুরে খেলার অভিযাত্রা!’ পাশাপাশি সংযোজন, ‘এই দীর্ঘ যাত্রায় সব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ অসাধারণ স্মৃতি আর সম্পর্কের জন্য। সবচেয়ে বেশি আইপিএল ও বিসিসিআইকে। যা এতদিন পেয়েছি, সবকিছুর জন্য কৃতজ্ঞ। আগামী জার্নি উপভোগের অপেক্ষায় আছি।’

এ বছরের আইপিএলে পরিচিত ছন্দে ছিলেন না। ঘরে-বাইরে সমালোচনা শুরু হয়। চেন্নাই সুপার কিংস কোন উদ্দেশ্যে তাঁকে ফিরিয়ে আনল, কেন ছেঁটে ফেলা হচ্ছে না, অশ্বিনই বা কীসের জন্য খেলা চালিয়ে যাচ্ছেন?--একাধিক প্রশ্নবাণে বিদ্ধ হন টিম ইন্ডিয়ার একদা অভিজ্ঞ স্পিনার।

তাহলে কি সমালোচনায় জর্জরিত হয়েই সরে যাওয়া? বোধ হয় না। আসলে, বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনও ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল না ছাড়লে বিদেশি লিগে খেলতে পারেন না। তাই অশ্বিনের এই সিদ্ধান্তের আড়ালে তাঁর বিশ্ব ক্রিকেটে খেলার আগ্রহ, অন্য কিছু নয়।

২০০৯-এ আইপিএল অভিষেক। তার পর থেকে ২২১ ম্যাচ খেলেছেন। সংগ্রহে ১৮৭ উইকেট। গড় ৩০.২২, ইকোনমি রেট ৭.২০, স্ট্রাইক রেট ২৫.২। সেরা বোলিং ফিগার ৪/৩৪। চার উইকেটের ইনিংস একটি। বল হাতে দাপটের পাশাপাশি ব্যাট হাতেও দলে অবদান রেখেছেন। ৯২ ইনিংসে করেছেন ৮৩৩ রান। গড় ১৩.০১। স্ট্রাইক রেট ১১৮.১৫। সর্বোচ্চ ৫০ রান।

শুধু আইপিএল নয়, ভারতের জার্সিতেও সমান সফল অশ্বিন। টেস্টে ৫ উইকেটের ঝুলি, সীমিত ওভারের ক্রিকেটে কৌশলী মস্তিষ্ক—সব মিলিয়ে আধুনিক ভারতীয় ক্রিকেটের চর্চিত প্রতিভা। ২০২৪ ডিসেম্বরে বর্ডার-গাভাসকর ট্রফির আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এখন সামনে বিদেশি লিগের ডাক। সারা বিশ্বের নানা প্রতিযোগিতায় নাম লেখাবেন তিনি, এমনটাই প্রত্যাশা। আইপিএলের মঞ্চে শো শেষ হলেও শুরু ‘গ্লোবাল ট্যুর’… ভারতীয় স্পিনারের কেরিয়ারের নতুন অধ্যায়।


```