Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

৪৫০ কোটি থেকে ১৬,৫০০ কোটি! ‘পাগলামি’র ৩৭ গুণ ফেরত পেয়ে সমালোচকদের ঠুকলেন মালিয়া

২০০৮ সালে আরসিবি কিনেছিলেন ৪৫০ কোটি টাকায়। যার জেরে কার্যত সিস্টেমের স্থিতাবস্থায় ঘা পড়েছিল! চারদিকে শোরগোল, গেল গেল রব! বয়ে যায় সমালোচনার স্রোত। কানে আসে খোঁচা খোঁচা বিদ্রূপ, কটূক্তি, শ্লেষ—‘পাগলামি’, ‘বাজে বিনিয়োগ’, ‘ভ্যানিটি প্রজেক্ট’! 

৪৫০ কোটি থেকে ১৬,৫০০ কোটি! ‘পাগলামি’র ৩৭ গুণ ফেরত পেয়ে সমালোচকদের ঠুকলেন মালিয়া

বিজয় মালিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 March 2026 11:18

দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালে আরসিবি কিনেছিলেন ৪৫০ কোটি টাকায়। যার জেরে কার্যত সিস্টেমের স্থিতাবস্থায় ঘা পড়েছিল! চারদিকে শোরগোল, গেল গেল রব! বয়ে যায় সমালোচনার স্রোত। কানে আসে খোঁচা খোঁচা বিদ্রূপ, কটূক্তি, শ্লেষ—‘পাগলামি’, ‘বাজে বিনিয়োগ’, ‘ভ্যানিটি প্রজেক্ট’! সেই বিজয় মালিয়াই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিক্রির খবর শুনে চওড়া হাসি হাসছেন! বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া। লিখেছেন—‘দেখলে তো? ৪৫০ কোটি এখন ১৬,৫০০ কোটি। বিজয় মালিয়া (Vijay Mallya) যখন জবাব দেন, সংখ্যা দিয়েই দেন!’

‘পাগলামির’ পেছনে সুচিন্তিত হিসেব

আরসিবি (Royal Challengers Bengaluru) বিক্রির খবর বেরতেই এক্স-এ পোস্ট করলেন মালিয়া। লিখলেন, ‘২০০৮ সালে যখন ৪৫০ কোটিতে ফ্র্যাঞ্চাইজি কিনেছিলাম, বেশিরভাগ মানুষ হেসেছিল। সমালোচনা করেছিল। বলেছিল পাগলামি। আজ সেই বিনিয়োগ বেড়ে ১৬,৫০০ কোটি। এটা দেখে অসম্ভব ভাল লাগছে!’

মালিয়া জানিয়েছেন, দলের নামের পেছনেও নিখুঁত পরিকল্পনা ছিল। তাঁর ব্র্যান্ড ‘রয়্যাল চ্যালেঞ্জ’ থেকেই আরসিবি। শুধু বিনোদনের জন্য নয়, একটা লেগাসি তৈরির জন্যই দু’হাত খুলে বিনিয়োগ করেছিলেন তিনি।

পোস্টে বিশেষভাবে উল্লেখ করলেন বিরাট কোহলিকে (Virat Kohli) দলে নেওয়ার প্রসঙ্গ। বিজয়ের বক্তব্য, ‘আরসিবি সবসময় আমার মধ্যে থাকবে। বিশেষ করে তরুণ বিরাট কোহলিকে বেছে নেওয়ার স্মৃতি—যে কিনা এখন বিশ্বসেরাদের একজন!’ শেষে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘নয়া মালিকদের আন্তরিক অভিনন্দন। বেঙ্গালুরুর সিংহ—আরসিবিকে ভালোবাসুন, সমর্থন করুন!’

কারা কিনল আরসিবি?

আদিত্য বিড়লা গ্রুপের (Aditya Birla Group) কুমার মঙ্গলম বিড়লার (Kumar Mangalam Birla) নেতৃত্বে একটি কনসোর্টিয়াম আরসিবি কিনেছে। সঙ্গে আছে টাইমস অব ইন্ডিয়া গ্রুপ (Times of India Group), আমেরিকার বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজারের (David Blitzer) বোল্ট ভেঞ্চার্স ও বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন (Blackstone)। আগের মালিক ইউনাইটেড স্পিরিটস (United Spirits Limited)—ব্রিটিশ কোম্পানি ডায়াজিওর ভারতীয় শাখা। তারা আরসিবিকে ‘মূল ব্যবসার বাইরের সম্পদ’ বলে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। যদিও এখনও রাজপাট পুরোপুরি পাল্টাতে সময় লাগবে। চুক্তি চূড়ান্ত হবে বিসিসিআই ও সংশ্লিষ্ট কমিশনের (Competition Commission of India) অনুমোদনের পর।

প্রসঙ্গত, একই দিনে রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals) বিক্রি হয়েছে ১৫,৩৪২ কোটি টাকায়। কিনেছে ওয়ালটন ও ফোর্ড পরিবারের সমর্থনপুষ্ট কাল সোমানির (Kal Somani) গ্রুপ। সব মিলিয়ে আইপিএলের মোট মূল্যমান এখন প্রায় ১ লক্ষ ৫৪ হাজার কোটি টাকা।


```