Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অর্শদীপের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন জাতীয় দলের প্রাক্তন কোচ, বুমরাহকে দেখতে চান প্রতিটি ম্যাচে

আমরা সবাই জানি আর্শদীপ কী করতে পারে। ইংল্যান্ডে ও অবশ্যই অনেক বোলিং করেছে, কিন্তু ম্যাচ অনুশীলনের দিক থেকে সে একটু পিছিয়ে। অনুশীলন সেশনে যতই বল করুক না কেন, আসল ছন্দ ম্যাচ থেকেই আসে। 

অর্শদীপের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন জাতীয় দলের প্রাক্তন কোচ, বুমরাহকে দেখতে চান প্রতিটি ম্যাচে

ভরত অরুণ ও অর্শদীপ সিং

সৌম্য বাগচী

শেষ আপডেট: 9 September 2025 13:55

দ্য ওয়াল ব্যুরোটিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসাবে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ভারতের প্রাক্তন পেসার ভরত অরুণের (Bharat Arun)। পাশাপশি আইপিএলেও তাঁকে বোলিং কোচ হিসাবে দেখা গিয়েছে। এদিকে আগামীকাল (বুধবার) থেকে ভারত তাদের এশিয়া কাপের (Asia Cup 2025) অভিযান শুরু করবে। তার আগে ভরত অরুণ নিজের উদ্বেগ প্রকাশ করলেন টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ পেসার অর্শদীপ সিংয়ের ফিটনেস (Arshdeep Singh’s Fitness) সম্পর্কে। সেই সঙ্গে তিনি জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও নিজের মতামত জানিয়েছেন।

ভরত অরুণ জানিয়েছেন, আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়ার সাফল্য মূলত নির্ভর করবে ফাস্ট বোলার অর্শদীপ সিং কত দ্রুত তাঁর ছন্দ ফিরে পান এবং জসপ্রীত বুমরাহ বিশ্রাম না নিয়ে কত ম্যাচ খেলেন তার উপর। অরুণ বলেনঅর্শদীপ ইংল্যান্ডে অনুশীলন সেশনে যথেষ্ট বোলিং করলেও দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক ম্যাচে বোলিং থেকে দূরে রয়েছেন। তবে, তিনি সম্প্রতি উত্তরাঞ্চলের হয়ে একটি দলীপ ট্রফি ম্যাচ খেলেছেন।

জাতীয় দলের এই প্রাক্তন বোলিং কোচ বলেন, “আমরা সবাই জানি আর্শদীপ কী করতে পারে। ইংল্যান্ডে  অবশ্যই অনেক বোলিং করেছে, কিন্তু ম্যাচ অনুশীলনের দিক থেকে সে একটু পিছিয়ে। অনুশীলন সেশনে যতই বল করুক না কেন, আসল ছন্দ ম্যাচ থেকেই আসে। আর্শদীপের জন্য দ্রুত তার ছন্দ খুঁজে বের করা একটা বড় চ্যালেঞ্জ।

সেই সঙ্গে অরুণ বলেছেন, তিন সপ্তাহে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বুমরাহর কোনও সমস্যা হওয়া উচিত নয়, এবং তাঁর বিশ্রামেরও প্রয়োজন নেই। তিনি বলেন, “আমি জসপ্রীতকে সব ম্যাচে দেখতে চাই। তবে এই সিদ্ধান্ত তার। আমার মতে, এই টুর্নামেন্টের ফরম্যাট বিবেচনা করে তার কোনও বিশ্রামের প্রয়োজন নেই।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফাস্ট বোলার হর্ষিত রাণার পথপ্রদর্শক হিসাবে দায়িত্ব পালন করেছেন ভরত অরুণ। তিনি এই তরুণ পেসারের প্রশংসা করেছেন, কিন্তু একই সঙ্গে বলেছেন, হর্ষিতকে ধারাবাহিকতা অর্জন করতে হবে। অরুণ বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে হর্ষিত খুবই চিত্তাকর্ষক। সে দুর্দান্তভাবে ধীরগতির বল ব্যবহার করে, ইয়র্কার বোলিং করতে সক্ষম এবং নতুন বল সুইং করতেও সক্ষম। তবে তাকে ধারাবাহিকতার উপর কাজ করতে হবে।

অরুণ ইংল্যান্ড টেস্ট সিরিজে প্লেয়িং ইলেভেনে জায়গা না পাওয়া কুলদীপ যাদবকে নিয়ে আশাবাদী। তিনি বলেন, "কুলদীপ বোলার হিসাবে অনেক উন্নতি করেছে। ইংল্যান্ডে সুযোগ পায়নি, কিন্তু সে অবশ্যই কঠোর পরিশ্রম করেছে। টি-টোয়েন্টি ফরম্যাটে তার অভিজ্ঞতা এবং ভাল রেকর্ডও রয়েছে। আমি আশা করি সে এশিয়া কাপে প্রভাব ফেলবে।"

এবার ভারতের স্পিন বিভাগে তিনটি বড় বিকল্প রয়েছে। স্পিনরদের মধ্যে রয়েছেন কুলদীপ যাদবঅক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। অরুণের মতেতাঁদের কাউকে বাদ দেওয়া কঠিন হবে। তিনি বলেন, "টি-টোয়েন্টিতে বরুণ একজন ম্যাচ উইনার। কুলদীপের নিজস্ব বিশেষত্ব রয়েছে। অক্ষর ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই অবদান রাখতে পারে। আমার মনে হয় তিনজনকেই একসঙ্গে খেলানো দলের জন্য সঠিক সিদ্ধান্ত হবে।"


```