১৮৭৭ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর থেকে, একই ক্যালেন্ডার বছরে কোনও ক্রিকেটার দুবার ১০০ রান করে আউট হননি। কেএল রাহুল প্রথম ব্যাটার হিসাবে এই কীর্তি গড়েছেন।

লোকেশ রাহুল
শেষ আপডেট: 4 October 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: আড়াই দিনের মধ্যেই শেষ হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুই টেস্টের সিরিজের (India vs West Indies Test Series) প্রথম ম্যাচ। ক্যারিবিয়ানদের রীতিমতো দুরমুশ করে ভারত জিতেছে ইনিংস ও ১৪০ রানে। এই টেস্টে ভারতীয় বোলারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। পাশাপাশি ভারতীয় ব্যাটিং ইউনিটও ক্যারিবিয়ান বোলারদের তুলোধনা করে ছেড়েছে।
আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর মধ্যে লোকেশ রাহুলের সেঞ্চুরি এমন একটি ঘটনা ঘটিয়েছে, যা টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে আগে কখনও ঘটেনি (Never before in the 148-year history of Test cricket)।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ওপেনার কেএল রাহুল তাঁর ১১তম টেস্ট সেঞ্চুরি করেছেন। নয় বছর পর ভারতের মাটিতে প্রথম এবং ঘরের মাঠে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করলেন তিনি। এর জন্য তাঁকে ৩২১১ দিন অপেক্ষা করতে হয়েছে। তিনি ১০০ রান করে আউট হন।
কেএল রাহুল টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার যিনি একই ক্যালেন্ডার বছরে দুবার ১০০ রান করে আউট হলেন। এটি রাহুলের টানা দ্বিতীয়বারের মতো টেস্ট সেঞ্চুরি করার পর ঠিক ১০০ রান করে আউট হওয়া। জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টেও তিনি ১০০ রান করেছিলেন।
১৮৭৭ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর থেকে, একই ক্যালেন্ডার বছরে কোনও ক্রিকেটার দুবার ১০০ রান করে আউট হননি। কেএল রাহুল প্রথম ব্যাটার হিসাবে এই কীর্তি গড়েছেন। পাশাপাশি রাহুল তাঁর টেস্ট কেরিয়ারে দুবার ১০০ রান করে আউট হওয়া সপ্তম ব্যাটার।