Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

প্রথম কোনও বিদেশি কোচ আসতে চলেছেন হরমনদের শিবিরে, কে তিনি?

সব মিলিয়ে বোর্ডের লক্ষ্য স্পষ্ট—মহিলা দলের ফিটনেস কাঠামোকে আরও আধুনিক এবং আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া।

প্রথম কোনও বিদেশি কোচ আসতে চলেছেন হরমনদের শিবিরে, কে তিনি?

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 November 2025 16:14

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের কোচিং স্টাফে আসতে চলেছে বড় পরিবর্তন। ইতিহাসে প্রথমবারের মতো দলের ফিটনেস বিভাগে (Strength and Conditioning) দেখা যেতে পারে একজন বিদেশি বিশেষজ্ঞকে।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ পুরুষ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কিলির (Nathan Kiely) সঙ্গে আলোচনা চলছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (BCCI)। সব কিছু ঠিকঠাক থাকলে তিনি যোগ দিতে পারেন বেঙ্গালুরুর (Bengaluru) সেন্টার অফ এক্সেলেন্সে (Centre of Excellence)। বর্তমানে ভারতীয় মহিলা দলের ফিটনেস কোচের দায়িত্বে রয়েছেন এআই হর্ষ (AI Harrsha)। তাঁর নেতৃত্বেই ভারত সাম্প্রতিক বিশ্বকাপ জিতেছে। তবে বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, হর্ষকে শিগগিরই নতুন দায়িত্ব দেওয়া হতে পারে।

ন্যাথান কিলি বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (New South Wales) প্রথম শ্রেণির দলের সঙ্গেও কাজ করেছেন সহকারী কোচ হিসেবে। দীর্ঘদিন ধরে ফিটনেস ট্রেনিং ও পারফরম্যান্স অপটিমাইজেশনের ক্ষেত্রে অভিজ্ঞ এই অস্ট্রেলীয় বিশেষজ্ঞকে বোর্ডের নতুন পরিকল্পনার অংশ হিসেবে আনা হচ্ছে বলে সূত্রের দাবি।

সাধারণত সেন্টার অফ এক্সেলেন্সে নিযুক্ত ফিটনেস কোচরা রোটেশন পদ্ধতিতে পুরুষ ও মহিলা জাতীয় দল, বয়সভিত্তিক স্কোয়াড এবং রাজ্য দলের সঙ্গে কাজ করেন। কিন্তু কিলি যোগ দিলে তিনিই হবেন মহিলা দলের প্রথম বিদেশি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ।

বর্তমানে ভারতীয় পুরুষ দলের ফিটনেস কোচের দায়িত্বে আছেন অ্যাড্রিয়ান লে রু (Adrian Le Roux), যিনি দ্বিতীয় দফায় এই পদে রয়েছেন। অন্যদিকে, বোর্ড সম্প্রতি সেন্টার অফ এক্সেলেন্সে দু’জন নতুন ইন–হাউস কোচ নিয়োগ করেছে—প্রত্যুষ আগরওয়াল (Pratyush Agrawal) ও অমিত ভেঙ্গুরলকর (Amit Vengurlekar)। আগরওয়াল আগে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সহকারী ফিটনেস কোচ ছিলেন আর ভেঙ্গুরলকর একই দায়িত্বে ছিলেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants)।

সব মিলিয়ে বোর্ডের লক্ষ্য স্পষ্ট—মহিলা দলের ফিটনেস কাঠামোকে আরও আধুনিক এবং আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া।


```