Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

প্রবল আর্থিক ক্ষতির আশঙ্কা জোরালো হচ্ছে, এবার পাকিস্তানকে অতীত স্মরণ করালো শ্রীলঙ্কা

গোটা টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ—ভারত–পাক ম্যাচ—না হলে তার প্রভাব যে শুধু ক্রিকেটে নয়, অর্থনীতিতেও পড়বে, সেটা এখন ক্রমশ জোরালো হয়ে উঠছে।

প্রবল আর্থিক ক্ষতির আশঙ্কা জোরালো হচ্ছে, এবার পাকিস্তানকে অতীত স্মরণ করালো শ্রীলঙ্কা

মহসিন নকভি

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 February 2026 11:17

দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির মাঝামাঝি কলম্বোয় হওয়ার কথা ভারত–পাক (India vs Pakistan) টি–২০ বিশ্বকাপ ম্যাচ। কিন্তু শেষ মুহূর্তে পাকিস্তানের বয়কট সিদ্ধান্তে বড়সড় আর্থিক ধাক্কার আশঙ্কায় শ্রীলঙ্কা ক্রিকেট (Sri Lanka Cricket)। গেট কালেকশন থেকে শুরু করে পর্যটন, সম্প্রচার—সব দিকেই ক্ষতির অঙ্ক গুনতে শুরু করেছে আয়োজক দেশ।

কেন এত চাপ শ্রীলঙ্কার উপর?

১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) নির্ধারিত ম্যাচ হওয়ার কথা ছিল। এই এক খেলা ঘিরেই শহরের হোটেল, ফ্লাইট, পরিবহন—সবই প্রায় পুরোপুরি বুকড। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) হঠাৎ সিদ্ধান্তে ম্যাচ না হলে সেই বুকিং বাতিলের প্রবল আশঙ্কা।

শ্রীলঙ্কা ক্রিকেটের অভ্যন্তরীণ বৈঠকে স্পষ্ট করে বলা হয়েছে—এই খেলা বাতিলের অর্থ শুধু বোর্ডের রাজস্ব নয়, আইসিসি সম্প্রচার তহবিল (ICC broadcast revenue) থেকেও বড় অংশ কমে যাওয়া। তার প্রভাব পড়বে অন্য সদস্য দেশগুলোর উপরেও। তাই পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে—ম্যাচ বাতিল হলে পর্যটন শিল্পে সরাসরি ক্ষতির কথা। হোটেল বুকিং, ফ্লাইট রিজার্ভেশন, লজিস্টিক সাপ্লায়ার—সব ক্ষেত্রেই মন্দা নামতে পারে।

পাকিস্তানের অবস্থান ও অতীত প্রসঙ্গ

শ্রীলঙ্কা ক্রিকেটের চিঠিতে অতীতের প্রসঙ্গও টানা হয়েছে। ২০০৯ সালে লাহোরে (Lahore attack 2009) শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসবাদী হামলার পর যখন প্রায় সমস্ত আন্তর্জাতিক দল পাকিস্তান সফর বন্ধ করেছিল, তখন শ্রীলঙ্কাই ঝুঁকি নিয়ে সে দেশে খেলতে যায়৷ এই ‘নৈতিক সমর্থনে'র কথা মনে করিয়ে দিয়ে শ্রীলঙ্কা আশা করছে, পাকিস্তান তাদের অবস্থান নরম করবে। বিশেষ করে যখন ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি সম্পূর্ণ, তখন এমন সিদ্ধান্ত আয়োজক দেশের পক্ষে মারাত্মক ধাক্কা। পিসিবি এর আগে সাফ সাফ জানিয়ে দেয়, বাংলাদেশের (Bangladesh) ভারত সফর না করার সিদ্ধান্তের সমর্থনে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না।

ভারতের অবস্থান: ‘আমরা খেলতে প্রস্তুত’

এই অনিশ্চয়তার মধ্যে ভারতের অবস্থান একেবারে পরিষ্কার। টি–২০ অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানিয়েছেন, দল ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত। কলম্বোয় ক্যাপ্টেনদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমাদের জায়গা পরিষ্কার। আমরা খেলব। ফ্লাইট বুক করা আছে, আমরা যাচ্ছি। ওদের সিদ্ধান্ত আমাদের নিয়ন্ত্রণে নেই। ১৫ ফেব্রুয়ারি ম্যাচ—সেটাই জানানো হয়েছে।’ সূর্য আরও যোগ করেন, পরিস্থিতি পাকিস্তানের জন্য জটিল হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ভারও তাদেরই। ভারত আগেও নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে—এশিয়া কাপে (Asia Cup 2025) এর উদাহরণ রয়েছে।

এমনিতে আইসিসি টি–২০ বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup 2026) শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। টিম ইন্ডিয়া প্রথম ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে। কিন্তু গোটা টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ—ভারত–পাক ম্যাচ—না হলে তার প্রভাব যে শুধু ক্রিকেটে নয়, অর্থনীতিতেও পড়বে, সেটা এখন ক্রমশ জোরালো হয়ে উঠছে।


```