Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

World Cup 2026: ফাইনালের টিকিট ১০ লক্ষ টাকারও বেশি! সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে বিশ্বকাপ?

চাহিদা অনেক, জোগান সীমিত—এই যুক্তিতেই দাম বাড়াচ্ছে ফিফা। কিন্তু যে বিশ্বকাপ সবার জন্য, সেটা যদি কোটিপতিদের উৎসব হয়ে ওঠে, তাহলে ‘সুন্দর খেলা’র কদর কোথায় রইল?

World Cup 2026: ফাইনালের টিকিট ১০ লক্ষ টাকারও বেশি! সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে বিশ্বকাপ?

বিশ্বকাপ ট্রফি

রূপক মিশ্র

শেষ আপডেট: 2 April 2026 11:23

দ্য ওয়াল ব্যুরো: ফুটবল বিশ্বকাপ দেখার স্বপ্ন অনেকের। কিন্তু আসন্ন টুর্নামেন্টে (FIFA World Cup 2026) সেই খোয়াব পূরণ করতে হলে পকেট বেশ ভারী আর চওড়া হতে হবে (2026 World Cup final ticket prices)। ঠারেঠোরে এমনটাই বুঝিয়ে দিল ফিফা। জোরালো বার্তা এল বুধবার, টিকিটের মূল্য (2026 World Cup final ticket prices) আরেক দফা বাড়িয়ে! ফাইনালের সবচেয়ে দামি টিকিটের এখন ১০ হাজার ৯৯০ ডলার—ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ ১৯ হাজার টাকা। গোটা টুর্নামেন্ট বা নকআউট নয়। এটা শুধু একটা ম্যাচের টিকিটের দাম।

দাম কতটা বাড়ল?

ডিসেম্বরে ড্রয়ের পরে একই ফাইনালের সবচেয়ে দামি টিকিট ছিল ৮ হাজার ৬৮০ ডলার—ভারতীয় মুদ্রায় প্রায় ৮ লক্ষ টাকা। মাস কয়েকের মধ্যে মূল্য আরও প্রায় ২ লক্ষ টাকা বেড়েছে। ক্যাটাগরি ২-এর টিকিট এখন ৭ হাজার ৩৮০ ডলার—আগে ছিল ৫ হাজার ৫৭৫। ক্যাটাগরি ৩ ৫ হাজার ৭৮৫ ডলার—আগে ৪ হাজার ১৮৫। প্রসঙ্গত, ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত হবে ফাইনাল।

‘ডায়নামিক প্রাইসিং’ ফিফার নতুন ফন্দি

ফিফা এবার ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতিতে টিকিট বিক্রি করছে। মানে চাহিদা বাড়লে দামও চড়বে। বিমান বা হোটেলে দেখা যায়—কিন্তু বিশ্বকাপে এই পদ্ধতি প্রথমবার চালু হচ্ছে। শুধু তাই নয়। পাশাপাশি ফিফার নিজস্ব রিসেল মার্কেটে কেউ টিকিট বিক্রি করলে ফিফা ক্রেতা-বিক্রেতা দুই পক্ষের কাছ থেকে ১৫ শতাংশ কেটে নেবে।

আমেরিকার ৬৯ জন কংগ্রেসম্যান ইতিমধ্যে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে (Gianni Infantino) পাঠানো চিঠিতে লিখেছেন—‘এই মূল্যনির্ধারণ পদ্ধতি ফিফার লক্ষ্যের পরিপন্থী। ফুটবলকে সবার কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়, অথচ এই বিশ্বকাপ হয়ে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে দামি ও দুর্লভ!’ ইউরোপের সমর্থক সংগঠনগুলোও ইতোমধ্যে ইউরোপীয় কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের আসর বসবে তিন দেশে—আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। মোট ১০৪টি ম্যাচ। ইনফান্তিনো জানুয়ারিতে জানিয়েছিলেন, টিকিটের জন্য যে পরিমাণ আবেদন এসেছে সেটা ‘১ হাজার বছরের বিশ্বকাপের সমান’। চাহিদা অনেক, জোগান সীমিত—এই যুক্তিতেই দাম বাড়াচ্ছে ফিফা। কিন্তু যে বিশ্বকাপ সবার জন্য, সেটা যদি কোটিপতিদের উৎসব হয়ে ওঠে, তাহলে ‘সুন্দর খেলা’র কদর কোথায় রইল?


```