Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

‘শ্রেয়স দলে থাকলে ইংল্যান্ড ভয় পেত’, বোর্ডের সিদ্ধান্তকে বিঁধে কেন এমন মন্তব্য সেহওয়াগের?

এমনিতেই বিরাট, রোহিতের অবসরের পর টিম ইন্ডিয়ার ব্যাটিং ইউনিট, বিশেষ করে মিডল অর্ডার, অভিজ্ঞতার অভাবে ভুগতে চলেছে। সাই সুদর্শন, করুণ নায়ারকে নেওয়া হলেও দুজনের কারও আন্তর্জাতিক ক্রিকেটে তেমন অভিজ্ঞতা নেই। 

‘শ্রেয়স দলে থাকলে ইংল্যান্ড ভয় পেত’, বোর্ডের সিদ্ধান্তকে বিঁধে কেন এমন মন্তব্য সেহওয়াগের?

সেহওয়াগ ও শ্রেয়স

শেষ আপডেট: 26 May 2025 12:59

দ্য ওয়াল ব্যুরো: কেন ইংল্যান্ড সফরে (England Series) দলে জায়গা পেলেন না শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)?

সূত্রের খবর, নির্বাচকরা মিডল অর্ডার ব্যাটসম্যানের তিনটি বিষয় নিয়ে নাখুশ ছিলেন। প্রথমত, তাঁর স্টান্স। দ্বিতীয়ত, আগ্রাসী ব্যাটিং। তৃতীয়ত, অকুতোভয় মানসিকতা। আর তিন কারণে আইপিএলে (IPL 2025) ভাল পারফরম্যান্স এবং সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকতা দেখানো সত্ত্বেও টেস্ট দলে ব্রাত্য শ্রেয়স আইয়ার।

যদিও এমন যুক্তি মানতে নারাজ প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)। জানালেন, না অধিনায়কত্ব, না ব্যাটিংয়ের ধরন—কোনওটাই শ্রেয়সকে দলের বাইরে রাখার কারণ হতে পারে না! ভারতের প্রাক্তন ওপেনার বলেছেন, ‘শ্রেয়স অধিনায়কত্বের জন্য যথেষ্ট সম্মান পায়নি। মনোজ তিওয়ারি জানিয়েছেন, ঋষভ পন্থ নেতৃত্ব পেল না, তার কারণ আইপিএলে ভাল খেলেনি। কিন্তু শ্রেয়স তো চলতি মরশুমে দারুণ পারফর্ম করেছে। দলের অধিনায়কও বটে। তাহলে কেন টেস্ট টিমে সুযোগ পাবে না? শ্রেয়স অবশ্যই ক্রিকেটের তিন ফর্ম্যাট ভালভাবে খেলতে পারে।‘

এমনিতেই বিরাট, রোহিতের অবসরের পর টিম ইন্ডিয়ার ব্যাটিং ইউনিট, বিশেষ করে মিডল অর্ডার, অভিজ্ঞতার অভাবে ভুগতে চলেছে। সাই সুদর্শন, করুণ নায়ারকে নেওয়া হলেও দুজনের কারও আন্তর্জাতিক ক্রিকেটে তেমন অভিজ্ঞতা নেই। ঘরোয়া ময়দানে, সেটা লাল বলের ক্রিকেটে হলেও, রান করা আর ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে লর্ডসে রান তোলার মধ্যে আকাশ-পাতাল ফারাক। সেহওয়াগ সেটা বিলক্ষণ জানেন। বছর তিরিশের শ্রেয়স সেক্ষেত্রে ভাল বিকল্প হতেই পারতেন। টেস্ট খেলেছেন দেশের জার্সিতে। উপরন্তু চলতি আইপিএলেও দুরন্ত ছন্দে রয়েছেন।

এই দুই বিষয়কে সামনে টেনে সেহওয়াগ সাফ বলেছেন, ‘যখন কোনও খেলোয়াড় ভাল ফর্মে থাকেন, তখন তাঁকে বিদেশ সফরে নিয়ে যাওয়া উচিত। আমি শ্রেয়সকে জাতীয় দলে দেখতে চেয়েছিলাম। যদি ও টেস্ট ক্রিকেটও একইভাবে খেলে যায়, সেটা দলের জন্য ভাল। দলে এমন দু-তিন জন খেলোয়াড় থাকা ভাল। সেক্ষেত্রে প্রতিপক্ষের মনে ভয় ধরে। ইংল্যান্ড ওভারপিছু ছয় থেকে সাত রান করে তোলে। সেখানে ভারতীয় দল চার-পাঁচ প্রতি ওভার তুললে ওরা চাপে থাকত।‘


```