Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সিরাজ, আকাশের জুটিতে শেষ বেলায় ম্যাচে ফিরল ভারত

অবশেষে সাফল্য এনে দিলেন বঙ্গ পেসার আকাশ দীপ। পরপর ফেরালেন হ্যারি ব্রুক ও  ক্রিস ওক্সকে। পাশাপাশি জ্বলে উঠলেন মহম্মদ সিরাজও। 

সিরাজ, আকাশের জুটিতে শেষ বেলায় ম্যাচে ফিরল ভারত

আকাশদীপ।

শেষ আপডেট: 4 July 2025 23:33

দ্য ওয়াল ব্যুরো: বাজবল ক্রিকেটের নমুনা দেখিয়ে হ্যারি ব্রুক আর জেমি স্মিথ যে খেলা খেলতে শুরু করেছিলেন, তা হয়তো বিশ্ব ক্রিকেটের টেস্ট ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। 

৮৪ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। তারপর এই জুটিতে উঠল ৩০৩ রান। ভারতীয় বোলাররা উইকেট পেতে তখন মাথা খুঁড়ে চলেছেন। অবশেষে সাফল্য এনে দিলেন বঙ্গ পেসার আকাশ দীপ। পরপর ফেরালেন হ্যারি ব্রুক ও  ক্রিস ওক্সকে। পাশাপাশি জ্বলে উঠলেন মহম্মদ সিরাজও। 

সিরাজ প্রথম ইনিংসে নিলেন পাঁচ উইকেট, আর আকাশ  চার উইকেট।  সিরাজ আর আকাশের দাপটে এটা বলায় যেতে পারে দ্বিতীয় দিন শেষে অ্যাডভান্টেজ ভারত।

বড় রান করেও বিপাকে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ভোগাচ্ছে বোলিং ব্যর্থতা। মহম্মদ সিরাজ, আকাশ দীপরা যে আক্রমণটা শুরু করেছিলেন, তা পরে আর ধরতে রাখতে পারেননি। তবে তার সঙ্গে দুশ্চিন্তা প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে। উইকেট তুলতে যেমন তিনি বেকায়দায় পড়েছেন, তেমনই টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে লজ্জার রেকর্ডও গড়েছেন। 

৩ উইকেটে ৭৭ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নেমেছিল ইংল্যান্ড। দিনের শুরুতেই মহম্মদ সিরাজ পরপর দু’বলে জো রুট (২২) ও বেন স্টোকসকে (০) ফিরিয়ে দিয়ে ভারতীয় শিবিরে আশা জাগিয়েছিলেন। তখন উইকেটে ছিলেন গত দিনের অপরাজিত ব্যাটার হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। ইংল্যান্ডের অল আউট ও ফলো অন খাওয়া শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছিল। 

কিন্তু বুমরাহহীন ভারতীয় বোলিং যে বেশ দুর্বল, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ব্রুক-স্মিথরা। তবে ব্রুক ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ড। তাদের ১০টি উইকেট অবশ্য ভাগ করে নিয়েছেন সিরাজ ও আকাশ দীপ। বাকি বোলাররা উইকেট পাননি। স্মিথ একদিকে দাঁড়িয়ে দেখে গেলেন দলের ভাঙন।

প্রথম ইনিংসে ৪০৭ রান তোলে ইংল্যান্ড। ফলে ফলো-অন দেওয়ার কোনও সুযোগ ছিল না ভারতের কাছে। ব্যাট করতে নামে টিম ইন্ডিয়ার। কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল দু’জনেই শুরু থেকে চালিয়ে খেলছিলেন। হয়তো দ্রুত রান তুলে ইংল্যান্ডকে ছাড়তে হবে, এরকম ভাবনাই ছিল তাঁদের মনে। তবে টংয়ের বলে আচমকা লেগবিফোর হয়ে সাজঘরে ফেরেন জয়সওয়াল। ২২ বলে ২৮ রান করে আউট হন তিনি। তবে দিনের শেষে ক্রিজে আছেন রাহুল। ৩৮ বলে ২৮ রান করেছেন তিনি। সঙ্গী করুণ নায়ার। তাঁর অবদান ৭। 
এই মুহূর্তে ভারত ২৪৪ রানে এগিয়ে। এখনও বলা যেতে পারে, ম্যাচের পাল্লা ভারী ভারতের দিকেই। শেষ পর্যন্ত ইংল্যান্ড কিছু মিরাক্যাল করে কিনা, সেটাই শুধু দেখার।


```