Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Eng vs Ind: আর চাই এক, তাহলেই ডন-লারা-দ্রাবিড়দের ক্লাবে ঢুকে পড়বেন ঋষভ

২ জুলাই থেকে এজবাস্টনে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই টেস্টেও যদি একটি সেঞ্চুরি করতে পারেন পন্থ, তবে তিনি ঢুকে পড়বেনডন ব্র্যাডম্যান, রাহুল দ্রাবিড় এবং ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের তালিকায়। 

Eng vs Ind: আর চাই এক, তাহলেই ডন-লারা-দ্রাবিড়দের ক্লাবে ঢুকে পড়বেন ঋষভ

ঋষভ পন্থ

শেষ আপডেট: 28 June 2025 12:31

দ্য ওয়াল ব্যুরো: ভারত চলতি ইংল্যান্ড সফরের (England vs India Test Series) প্রথম টেস্টে লিডসে হেরে গিয়েছে। তবে সেই টেস্টে হারলেও ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ (Rishab Pant) দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। ঋষভই হলেনভারতের একমাত্র উইকেটরক্ষক-ব্যাটার যিনি একটি টেস্টের দুই ইনিংসেই শত রানের ইনিংস খেলেছেন। পন্থ ছাড়া বিশ্ব-ক্রিকেটে এই কৃতিত্ব রয়েছে একমাত্র জিম্বাবোয়ের উইকেটরক্ষক-ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ারের।

তবে চলতি সফরে এখনও বাকি রয়েছে চারটি টেস্ট। ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ স্পর্শ করতে পারেন বা ভেঙে দিতে পারেন আরও বেশ কিছু বিরল রেকর্ড।

২ জুলাই থেকে এজবাস্টনে (Edgbaston) শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই টেস্টেও যদি একটি সেঞ্চুরি করতে পারেন পন্থ, তবে তিনি ঢুকে পড়বেনডন ব্র্যাডম্যান (Don Bradman), রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং ব্রায়ান লারার (Brayan Lara) মতো কিংবদন্তিদের তালিকায়। 

ইংল্যান্ডে বরাবরই সফল পন্থ। এই বাঁহাতি ব্যাটার ইংল্যান্ডের মাটিতে ১০ টেস্টের ১৯ ইনিংসে ৪২.৫২ গড়ে ৮০৮ রান করেছেন চারটি সেঞ্চুরি এবং দুটি অর্ধশতক-সহ। সেরা স্কোর ১৪৬।

২০২২ সালের জুলাইয়ে এজবাস্টনে তিনি ১১১ বলে ১৯টি চার এবং চারটি ছক্কার সাহায্যে ১৪৬ রান করেছিলেন। সেই ম্যাচে তাঁর এবং রবীন্দ্র জাদেজার জুটি ভারতকে খাদের কিনারা থেকে তুলে এনেছিল। সেই জুটি ৯৮/৫-এর কঠিন পরিস্থিতি থেকে ভারতকে ৪১৬ রানে পৌঁছে দিয়েছিল। যদিও ম্যাচটি হেরে যায় টিম ইন্ডিয়া। নির্ধারিত ৩৭৮ রানের লক্ষ্য সহজেই তুলে ফেলে টেস্টটি জিতে নেয় ইংল্যান্ড।

পন্থ যদি এবারও এজবাস্টনে একটি সেঞ্চুরি করেন, তাহলে তিনি অস্ট্রেলিয়ার ডোনাল্ড ব্র্যাডম্যান, ওয়ারেন বার্ডসলি, চার্লস জর্জ ম্যাকার্টনি, ভারতের রাহুল দ্রাবিড়ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও নিউজিল্যান্ডের ডারিল মিচেলের সঙ্গে ইংল্যান্ডের মাটিতে টানা তিনটি টেস্টে সেঞ্চুরি করা সপ্তম সফরকারী ব্যাটসম্যান হিসাবে যোগ দেবেন।

২৩ বছর আগে দ্রাবিড় ডনদের এই ক্লাবে যোগ দিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল’ সেবার নটিংহ্যামে ১১৫ রান করেন, এরপর লিডসে ১৪৮ এবং দ্য ওভালে করেন ২১৭ রান

সর্বশেষ সফরকারী ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছেন কিউই অলরাউন্ডার ডারিল মিচেল, যিনি লর্ডসে ১০৮, নটিংহ্যামে ১৯০ এবং লিডসে ১০৯ রান করেন।

এশিয়ান উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া (SENA) সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড এখন পন্থের দখলে। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসাবেও তিনি এমএস ধোনিকে ছাড়িয়ে সবার উপরে। এখন দেখার লিডস টেস্টে জোড়া সেঞ্চুরি করা প্রথম ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার হওয়ার পর পন্থ তাঁর ফর্ম ধরে রাখতে পারেন কি না।


```