Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

'বাজবল' ধামাকায় ৫ উইকেটে হারল ভারত

 চারদিন ধরে পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভবিষ্যৎ। বেশিরভাগ সময় অবশ্য ভারতের পক্ষেই ছিল ম্যাচ। কিন্তু শেষ দিনে জয় হল বাজবল ক্রিকেটের। 

'বাজবল' ধামাকায় ৫ উইকেটে হারল ভারত

শেষ আপডেট: 24 June 2025 23:58

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটকে বলা হয় মহা অনিশ্চয়তার খেলা। চারদিন ধরে পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভবিষ্যৎ। বেশিরভাগ সময় অবশ্য ভারতের পক্ষেই ছিল ম্যাচ। কিন্তু শেষ দিনে জয় হল বাজবল ক্রিকেটের। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের (England-India Test Series) প্রথম ম্যাচে ((First Test) ৫ উইকেটে জিতল ইংল্যান্ড (England)।

লোয়ার অর্ডার ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় প্রথম টেস্ট হেরে গেল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে অবশ্যই বলতে হবে ফিল্ডিং-এর কথাও। যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন একের পর এক ক্যাচ মিস করলেন স্লিপে দাঁড়িয়ে। বিরাট, রোহিত যুগে যেটা দেখা যেত না। ভারতকে বাঁচাতে পারত বৃষ্টি অথবা জসপ্রীত বুমরাহর ম্যাজিক স্পেল। কিন্তু কোনওটাই হল না লিডসে।

প্রথম টেস্ট জিততে গেলে ইংল্যান্ডের লক্ষ্য ছিল ৩৭১। ৫ উইকেট খুইয়ে এই রান তুলে নিল ইংরেজ বাহিনী। পাঁচ ম্যাচের সিরিজে ভারত পিছিয়ে ১-০ ব্যবধানে।

প্রথম সেশনে কোনও উইকেট ফেলতে পারেনানি ভারতীয় বোলাররা। লাঞ্চের সময় বিনা উইকেটে ১১৭ রান ছিল ইংল্যান্ডের। এদিন দুর্দান্ত ব্যাটিং করলেন বেন ডাকেট। ১২১ বলে ১০০ রান করেন ডাকেট। শার্দূল ঠাকুরের বলে ১৪৯ রানে সাজঘরে ফেরেন তিনি। ১৭০ বলে ২১টি চার ও ১টি ছয় মেরে এই রান করেন ইংরেজ ওপেনার।

পাশাপাশি ডাকেটকে ভাল সঙ্গ দেন অপর ওপেনার জ্যাক ক্রলি। ১২৬ বলে ৬৫ রান করেন ক্রলি। ইংল্যান্ডের এই ওপেনার আউট হওয়ার পরে দ্রুত ফিরে যান প্রথম ইনিংসে শতরান করা ওলি পোপও। মাত্র ৮ রান করেন তিনি। পোপ আউট হওয়ার পরে কিছুটা ক্ষীণ আশা জেগেছিল ভারতীয় শিবিরে। কিন্তু জসপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণরা এদিন ভাল বোলিং করতে ব্যর্থ। প্রসিদ্ধ ২ উইকেট পেলেও বুমরার বল ভাল ভাবেই খেলে দিয়েছেন ইংরেজ ব্যাটাররা। পাশাপাশি খারাপ ফিল্ডিং করেছেন ভারতীয়রা।

তবে ডাকেট আউট হওয়ার পরে বোলিংয়ে নতুন প্রাণ পায় ভারতীয় দল। শার্দূলের প্রথম বলেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন প্রথম ইনিংসে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি না পাওয়া হ্যারি ব্রুক। এরপর স্টোক ও রুট দলকে টানেন। বাকি কাজটি রুট সারেন জেমি স্মিথকে সঙ্গে নিয়ে। এই হারে গিলের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে অনেক।


```