Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিলীপ দোশীর মৃত্যুতে শোকস্তব্ধ বঙ্গ ক্রিকেট, প্রো টি-টোয়েন্টি লিগে হল নীরবতা পালন

দিলীপ দোশীকে শ্রদ্ধা জানাতে ক্রিকেটাররা কালো বাহুবন্ধনী পরে মাঠে নেমেছিলেন এদিন।

দিলীপ দোশীর মৃত্যুতে শোকস্তব্ধ বঙ্গ ক্রিকেট, প্রো টি-টোয়েন্টি লিগে হল নীরবতা পালন

দিলীপ দোশী

শেষ আপডেট: 24 June 2025 17:38

দ্য ওয়াল ব্যুরো: সোমবার লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন কিংবদন্তি স্পিনার দিলীপ দোশী (Dilip Doshi)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট-দুনিয়া।

ভারতীয় ক্রিকেটে তাঁর গতিবিধি ছিল ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত। বলের উপর দিলীপ দোশীর ছিল নিখুঁত নিয়ন্ত্রণ। ৩২ বছর বয়সে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটিয়ে তিনি নিজেকে ম্যাচ উইনার হিসাবে প্রতিপন্ন করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ১০৩ রানে ৬ উইকেট নেন। অভিষেক টেস্টেই ইনিংসে ৫ বা তার বেশি উইকেটে নেওয়ার কৃতিত্ত্ব মাত্র ৯ জন ভারতীয়ের আছে। দোশী তাঁদের মধ্যে এক জন।

দোশীর জন্ম আদতে গুজরাতের রাজকোটে হলেও বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল দীর্ঘদিনের। বাংলার হয়ে ঘোরয়া ক্রিকেট খেলেই তিনি জাতীয় নির্বাচকদের নজর কেড়ে নিয়েছিলেন। কলকাতা ময়দান তাঁর অনেক ইতিহাসের সাক্ষী। এই তারকা ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ বঙ্গ ক্রিকেটও। তাদের কাছে এ যেন আপনজন হারানোর বেদনা।

মঙ্গলবার আবেগঘন পরিবেশের মাধ্যমে দিলীপ দোশীকে শ্রদ্ধা জানানো হয়েছে সিএবির (CAB) পক্ষ থেকে। সিএবির পরিচালনায় এখন চলছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ (Bengal Pro T20 League)। এদিন ম্যাচগুলির আগে দিলীপ দোশির স্মৃতিতে শ্রদ্ধা জানালেন লিগের পুরুষ ও মহিলা দলের ক্রিকেটাররা। 

ইডেন গার্ডেন্সযাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাস ও ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুল গ্রাউন্ডে এদিন ছিল তিনটি ম্যাচ। তিনটি গ্রাউন্ডেই মঙ্গলবার ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা জানান সব ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল এবং উপস্থিত দর্শকরাও। দিলীপ দোশীকে শ্রদ্ধা জানাতে ক্রিকেটাররা কালো বাহুবন্ধনী পরে মাঠে নেমেছিলেন এদিন।


```