Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিতে গেল প্রথম প্রেম, নভেম্বরে হচ্ছে না রিঙ্কু-সরোজের বিয়ে

রিঙ্কু-প্রিয়ার বিয়ে স্থগিত হওয়ার কারণ রিঙ্কুর ব্যস্ত সময়সূচী। 

জিতে গেল প্রথম প্রেম, নভেম্বরে হচ্ছে না রিঙ্কু-সরোজের বিয়ে

রিঙ্কু সিং-প্রিয়া সরোজ

শেষ আপডেট: 24 June 2025 17:09

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের বিয়ে হওয়ার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছিল। ১৮ নভেম্বর, ২০২৫-এ সাতপাকে বাঁধা পড়বেন, এমনটাই জানতেন সবাই। কিন্তু হঠাৎ করেই জানা গেল নির্ধারিত দিনে হচ্ছে না বিয়ে। 

রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজের বাগদান সম্পন্ন হয়৮ জুন ২০২৫ তারিখে। লখনউয়ের একটি হোটেলে তাঁরা দুজনেই আংটি বিনিময় করেন। প্রিয়া বাগদানের পর রিঙ্কুর সঙ্গে তাঁর ছবি শেয়ার করে লিখেছিলেন, তিন বছর অপেক্ষার পর এই মূল্যবান মুহূর্তটি এসেছে।

বাগদানের পর তাঁদের দুজনের পরিবার বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার চরমে পৌঁছে গিয়েছিল। কথা ছিল, ১৮ নভেম্বর বারাণসীর হোটেল তাজে তাঁদের চার হাত এক হবে। কিন্তু হঠাৎ করেই জানা গিয়েছে, আপাত স্থগিত রাখা হয়েছে তাঁদের বিয়ে

কেন পিছিয়ে গেল রিঙ্কু প্রিয়ার বিয়ে?

রিঙ্কু-প্রিয়ার বিয়ে স্থগিত হওয়ার কারণ রিঙ্কুর ব্যস্ত সময়সূচী। আইপিএলে প্রচুর ছক্কা মারা রিঙ্কু অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে রাজ্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলবেন। এর কয়েকদিন পরেই শুরু হবে আইপিএল। এমন পরিস্থিতিতে, এটা বোধগম্য যে, রিঙ্কু তার প্রথম প্রেমের (ক্রিকেট) জন্য বিয়ে পিছিয়ে দিয়েছে। জানা গিয়েছে, রিঙ্কু-প্রিয়ার বিয়ের তারিখ ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে হলেও হতে পারে। কারণ কেকেআরের এই ক্রিকেটার তখন তাঁর ব্যস্ত কর্মসূচি থেকে কিছুটা ছুটি পাবেন। উভয় পরিবারই সিদ্ধান্ত নিয়েছে যে, বিয়ে বারাণসীতে নয়, অন্য কোথাও অনুষ্ঠিত হবে এবং এটি একটি ডেস্টিনেশন বিবাহ হবে।

রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজের প্রেমের গল্পটি প্রায় ৪ বছর আগে দিল্লিতে শুরু হয়। কেকেআর দলের এক সতীর্থ রিঙ্কুর সঙ্গে প্রিয়ার পরিচয় করিয়ে দেন। এরপর তারা একে অপরের বন্ধু হয়ে ওঠেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক গভীর প্রেমে পরিণত হয়, যা এখন আজীবনের বন্ধনে পরিণত হয়েছে।


```