Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পালমেইরাসের বিরুদ্ধে আটকে গেল মায়ামি, শেষ ষোলোয় মেসিদের প্রতিপক্ষ পিএসজি

শেষ ষোলোয় মেসিদের প্রতিপক্ষ তাঁরই প্রাক্তন ক্লাব পিএসজির। আর পালমেইরাস খেলবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর বিপক্ষে।

পালমেইরাসের বিরুদ্ধে আটকে গেল মায়ামি, শেষ ষোলোয় মেসিদের প্রতিপক্ষ পিএসজি

লিওনেল মেসি

শেষ আপডেট: 24 June 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো: আজ ফুটবলের বরপুত্র লিওনেল মেসির ৩৮তম জন্মদিন (Lionel Messi’s 38th Birthday)। যদিও বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। কিন্তু জন্মদিনের আগের রাতটি মোটেও চোখ-ধাঁধানো হল না মেসির কাছে। জয় পেল না তাঁর দল ইন্টার মায়ামি (Inter Mimami)। 

ইন্টার মায়ামিকে জয়ের আনন্দ এনে দিতে না পারলেও ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে অবশ্য ফিফা ক্লাব বিশ্বকাপের (FIFA Club World Cup) শেষ ষোলোয় (Round of Sixteen) উঠে গিয়েছে মেসির ক্লাব। তবে প্রি-কোয়ার্টারে মায়ামি উঠেছে গ্রুপ রানার্স হয়ে। ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন বনে যায় ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মেসিদের শুরুটা ছিল স্বপ্নের মতো। তায়েদো আলেন্দে ও লুইস সুয়ারেজের গোলে ৭৯ মিনিট পর্যন্ত ২–০ ব্যবধানে এগিয়ে ছিল মায়ামি। 

পালমেইরাস অবশ্য শেষ পর্যন্ত হাল ছাড়েনি। ৮০ ও ৮৭ মিনিটে পাউলোনিও এবং মাউরিসিওর গোলে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিলের চ্যাম্পিয়ন ক্লাব। ম্যাচ শেষ হয় ২–২ গোলে

এই ম্যাচ ড্রয়ের ফলে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ থেকে শীর্ষে উঠে শেষ ষোলোয় জায়গা করে নেয় পালমেইরাস। মায়ামিরও সমান ৫ পয়েন্ট, তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় গ্রুপ রানার-আপ হয় তারা।

শেষ ষোলোয় মেসিদের প্রতিপক্ষ তাঁরই প্রাক্তন ক্লাব পিএসজির। আর পালমেইরাস খেলবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর বিপক্ষে।

এদিকে, ‘বি’ গ্রুপে ফরাসি জায়ান্ট পিএসজি আগের ম্যাচে বোতাফোগোর কাছে হেরে চাপে পড়ে গিয়েছিল। তবে শেষ ম্যাচে আর কোনও ভুল করেনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। সিয়াটল সাউন্ডনেসকে ২–০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় পা রেখেছে তারা। পিএসজির হয়ে গোল করেন খাভিচা কাভারাস্কেইয়া ও আশরাফ হাকিমি।

তবে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ। শেষ ম্যাচে তারা বোতাফোগোর বিপক্ষে জয় পেলেও গোল ব্যবধানে পিছিয়ে পড়ে ছিটকে গিয়েছে দিয়াগো সিমিওনের দল।


```