Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: ঋষভের খাতায় একটি ডিমেরিট পয়েন্ট, জেনে নিন কারণ

ঋষভ দ্বিতীয় আম্পায়ারের কাছেও বলটি নিয়ে অভিযোগ করেন। বলটি আবারও গেজ পরীক্ষায় উত্তীর্ণ হয়, কিন্তু পন্থকে তখন রীতিমতো অসন্তুষ্ট দেখাচ্ছিল। তিনি রেগে আম্পায়ারের সামনে বলটি ছুঁড়ে ফেলে দেন। 

Eng vs Ind: ঋষভের খাতায় একটি ডিমেরিট পয়েন্ট, জেনে নিন কারণ

ঋষভ পন্থ

শেষ আপডেট: 24 June 2025 14:29

দ্য ওয়াল ব্যুরো: প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসাবে একই টেস্টের দুই ইনিংসে শতরান করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি ছাড়া ক্রিকেট-বিশ্বে এই অনন্য নজির রয়েছে কেবলমাত্র জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের। কিন্তু এই নজিরের পাশাপাশি আইসিসির (ICC) শাস্তির কোপেও পড়েছেন পন্থ।

লিডসের হেডিংলিতে আম্পায়ারের সঙ্গে তর্ক করার জন্যই ঋষভের বিরুদ্ধে নেমে এসেছে শাস্তির কোপ। নিয়ম লঙ্ঘনের জন্য আইসিসি তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট (Demerit Point) দিয়েছে। 

ইংল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন ভারত বল পরিবর্তন করতে চাইলেও আম্পায়ার অনুমতি দেননি। তাতে ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করেন পন্থ এবং বলটি মাটিতে ছুড়ে মারেন। আর ফলেই শাস্তির কোপে পড়তে হয় তাঁকে। 

পুরো ব্যাপারটা কী?

ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬১তম ওভারে মহম্মদ সিরাজ বল করছিলেন। ওভারের তৃতীয় বলের পর বুমরাহ আম্পায়ারের কাছে বলটি নিয়ে অভিযোগ করেন। তিনি আম্পায়ারকে বল চেকারে (গেজ) রেখে বলটি পরীক্ষা করতে বলেন। তবে বলটি পাস হয়ে যায় এবং আম্পায়ার খেলা চালিয়ে যেতে বলেন। এর পর হ্যারি ব্রুক ওভারের পঞ্চম বলে একটি চার মারেন। এর পর ঋষভ দ্বিতীয় আম্পায়ারের কাছেও বলটি নিয়ে অভিযোগ করেন। বলটি আবারও গেজ পরীক্ষায় উত্তীর্ণ হয়, কিন্তু পন্থকে তখন রীতিমতো অসন্তুষ্ট দেখাচ্ছিল। তিনি রেগে আম্পায়ারের সামনে বলটি ছুঁড়ে ফেলে দেন। উল্লেখ্য, গেজ পরীক্ষায় বলের আকার পরিমাপ করা হয়। যদি আকার ভিন্ন হয়, তাহলে বলটি প্রতিস্থাপন করা হয়।

একটি ডিমেরিট পয়েন্ট পেলেন পন্থ

এই আচরণের জন্য ঋষভকে আইসিসির খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের আচরণবিধির ধারা ২.৮ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে মতবিরোধ প্রকাশের সঙ্গে সম্পর্কিত। শাস্তি হিসাবে এই ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারের শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ২৪ মাসের মধ্যে এটি ছিল ঋষভের প্রথম অপরাধ। 

ইতিমধ্যেই নিজের দোষ স্বীকার করে নিয়েছেন ঋষভ। এবং আইসিসি ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন।

মাঠের আম্পায়ার ক্রিস গ্যাফনি এবং পল রাইফেল, তৃতীয় আম্পায়ার শারাফুদাউল্লাহ ইবনে শহিদ এবং চতুর্থ আম্পায়ার মাইক বার্নস ঋষভের বিরুদ্ধে অভিযোগটি করেন। লেভেল ১ অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি হল অফিসিয়াল তিরস্কার, যেখানে সর্বোচ্চ শাস্তি হল খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা অথবা এক বা দুটি ডিমেরিট পয়েন্ট আরোপ করা


```