Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

শোকস্তব্ধ ক্রিকেট-বিশ্ব, না ফেরার দেশে দিলীপ দোশী

দিলীপ দোশী সবাইকে অবাক করে দিয়ে সোমবার প্রয়াত হয়েছেন লন্ডনে। হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটদুনিয়া।

শোকস্তব্ধ ক্রিকেট-বিশ্ব, না ফেরার দেশে দিলীপ দোশী

দিলীপ দোশী

শেষ আপডেট: 24 June 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: বেদি-প্রসন্ন-চন্দ্রশেখর যুগ তখন অস্তমিত। সেই সময় ভারতীয় ক্রিকেটে আবির্ভাব ঘটল এক বাঁহাতি অর্থোডক্স স্পিনারের। ষাটের দশকের শেষ থেকেই অবশ্য তিনি ভারতীয় ক্রিকেটে ছাপ রাখতে শুরু করে দিয়েছিলেন। সৌরাষ্ট্র ও বাংলার হয়ে খেলে ফেলেছিলেন রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া ক্রিকেট। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটও তিনি খেলেছিলেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ৮৯৮টি উইকেট রয়েছে। কিন্তু ভারতের তিন কিংবদন্তি স্পিনারের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিলেন তিনি। 

অবশেষে ১১ সেপ্টেম্বর ১৯৭৯ সালে তাঁর মাথায় উঠল ভারতীয় টেস্ট ক্যাপ। তিনি দিলীপ দোশী। একটু বেশি বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। কেরিয়ারও সংক্ষিপ্ত ছিল। কিন্তু তার মধ্যেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। 

সেই দিলীপ দোশী সবাইকে অবাক করে দিয়ে সোমবার প্রয়াত হয়েছেন লন্ডনে (Dilip Doshi Died)। হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটদুনিয়া।

ভারতীয় ক্রিকেটে তাঁর গতিবিধি ছিল ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত। বলের উপর দিলীপ দোশীর ছিল নিখুঁত নিয়ন্ত্রণ। ৩২ বছর বয়সে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটিয়ে তিনি নিজেকে ম্যাচ উইনার হিসাবে প্রতিপন্ন করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ১০৩ রানে ৬ উইকেট নেন। অভিষেক টেস্টেই ইনিংসে ৫ বা তার বেশি উইকেটে নেওয়ার কৃতিত্ত্ব মাত্র ৯ জন ভারতীয়ের আছে। দোশী তাঁদের মধ্যে এক জন।

২২ ডিসেম্বর ১৯৪৭ সালে দিলীপ দোশীর জন্ম হয় গুজরাতের রাজকোটে। কিন্তু বাংলাই হয়ে উঠেছিল তাঁর ঘর-বাড়ি। ভারতের হয়ে ৩৩টি টেস্ট এবং ১৫টি ওয়ানডে খেলেছেন তিনি। মাত্র ২৮টি টেস্টেই নিয়েছিলেন ১০০টি উইকেট। অজি স্পিনার ক্ল্যারি গ্রিমেটের পর তিনিই ৩০ বছর বয়সের পর অভিষেক ঘটিয়ে এহেন নজির গড়েছিলেন। কেরিয়ারে ৩৩টি টেস্ট খেলে নিয়েছিলেন ১১৪টি উইকেট। আর ১৫টি ওডিআই খেলে নেন ২২টি উইকেট। ১৯৮৩ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।

দিলীপ দোশী দীর্ঘদিন ধরেই লন্ডনে ছিলেন। সেখানে থাকেন তাঁর পুত্র সন্তান। সেখানেই সবাইকে চিরবিদায় জানিয়ে অমৃতলোকে পাড়ি দিয়েছেন তিনি। 

দিলীপ দোশীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিসিসিআই। এক্স হ্যান্ডেলে তাঁর আত্মার শান্তি কামনা করে পোস্ট করেছে বোর্ড।

কয়েকদিন আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময়ও লর্ডসে উপস্থিত হয়েছিলেন তিনি। তখন জসপ্রীত বুমরাহর উচ্ছ্বসিত প্রশংসাও করেন। সেই সঙ্গে অধিনায়ক শুভমান গিলকে তিনি আশা প্রকাশ করেছিলেন।


```