Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

Eng vs Ind: দ্বিতীয় টেস্টে কুলদীপ নেই কেন? গিল শোনালেন অদ্ভুত যুক্তি

কুলদীপকে বাদ দেওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গিল বলেন 'ব্যাটিং গভীরতা' বাড়াতেই এই সিদ্ধান্ত।

Eng vs Ind: দ্বিতীয় টেস্টে কুলদীপ নেই কেন? গিল শোনালেন অদ্ভুত যুক্তি

কুলদীপ যাদব

শেষ আপডেট: 2 July 2025 17:45

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Test Series) দ্বিতীয়টি (Second Test) আজ থেকে এজবাস্টনে শুরু হয়েছে। দলে তিনটি পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া থিঙ্ক ট্যাঙ্ক। প্রত্যাশামতোই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে প্রথম একাদশে নেই জসপ্রীত বুমরাহ। তাঁর পরিবর্তে এসেছেন বাংলার পেসার আকাশ দীপ। এছাড়া বাদ পড়েছেন সাই সুদর্শন ও শার্দূল ঠাকুর। এই দুইজনের পরিবর্তে এসেছেন স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও ফাস্ট বোলিং অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডি।

তবে এই দলে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) না দেখে অবাক হয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মত ছিল, এজবাস্টনের বাইশ গজে বিপজ্জনক হয়ে উঠতে পারতেন এই বাঁহাতি রিস্ট স্পিনার। ফ্ল্যাট উইকেটেও তাঁর উইকেট শিকার করার ক্ষমতা রয়েছে। দলে দুই অলরাউন্ডার স্পিনার হিসাবে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজাকে রাখার কোনও দরকার ছিল না। কারণ আরও এক অলরাউন্ডার হিসাবে নীতীশ তো রয়েছেনই। বুমরাহ না থাকায় এমনিতেই ভারতীয় বোলিং ব্রিগেড অনেকটাই দুর্বল। সেখানে কুলদীপের উইকেট তোলার ক্ষমতা জাদেজা বা সুন্দরের তুলনায় অনেক বেশি কার্যকর হতো। 

 

চায়নাম্যান বোলার কুলদীপ এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলে ৫৬ উইকেট নিয়েছেন। এতদিন তিনি ঢাকা পড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ছায়ায়। ভারতীয় দল থেকে রবিচন্দ্রন অশ্বিনের বিদায় কুলদীপ যাদবের জন্য ভারতের টেস্ট দলে জায়গা পাকাপোক্ত করার পথ সুগম করে দিয়েছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) ধারণা ভিন্ন। 

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় স্পিনার খেলানোর প্রলোভন থাকা সত্ত্বেও, গিল-গম্ভীর জুটি কুলদীপের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে দলে বেছে নিয়েছেন। কুলদীপকে বাদ দেওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গিল বলেন 'ব্যাটিং গভীরতা' বাড়াতেই এই সিদ্ধান্ত

গিল এই প্রসঙ্গে বলেছেন, "আমরা কুলদীপকে খেলানোর কথা ভাবলেও ব্যাটিংয়ে কিছুটা গভীরতা যোগ করার সিদ্ধান্ত নিয়েছি।" এর আগে, ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলেছিলেন, কুলদীপকে দলে না নেওয়া হলে এটি 'অন্যায়' হবে।

কুলদীপের পরিবর্তে সুন্দরের নির্বাচনের ক্ষেত্রেও গৌতম গম্ভীরের ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। স্পিন-বোলিং অলরাউন্ডারের প্রতি প্রধান কোচের প্রশংসা কারওরই অজানা নয়। এটাও সবার জানা যে, গম্ভীর কুলদীপের মতো এক-মাত্রিক খেলোয়াড়ের চেয়ে সুন্দরের মতো একজন ইউটিলিটি প্লেয়ারকে বেশি পছন্দ করেন।

এজবাস্টনে দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়ার পর জসপ্রীত বুমরাহ আগামী সপ্তাহে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে প্লেয়িং ইলেভেনে ফিরে আসবেন বলেও নিশ্চিত করেছেন গিল। টিম ইন্ডিয়া অধিনায়ক বলেছেন, লর্ডসে তৃতীয় টেস্ট হবে। আমরা মনে করি সেই পিচে আরও বেশি চাপ থাকবে তাই আমরা বুমরাহকে সেখানে ব্যবহার করবতৃতীয় টেস্ট লর্ডসে শুরু হবে ১০ জুলাই থেকে।


```