আমরা কেন তরুণ খেলোয়াড়ের উপর বিনিয়োগ করতে পারি না? করুণ নায়ার নয়, সাইই ভবিষ্যৎ। গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্টের আরেকটি খারাপ পদক্ষেপ।

সাই সুদর্শন
শেষ আপডেট: 2 July 2025 16:42
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারতচলতি টেস্ট সিরিজের (England vs India Test Series) প্রথমটিতে পাঁচ উইকেটে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। আজ থেকে এজবাস্টনে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। জসপ্রীত বুমরাহকে প্রত্যাশিতভাবেই বিশ্রাম দেওয়া হয়েছে। সেই সঙ্গে এজবাস্টন টেস্টের প্রথম একাদশে নেই শার্দূল ঠাকুর এবং বিসাই সুদর্শন (Sai Sudharsan)। তাঁদের পরিবর্তে যথাক্রমে আকাশ দীপ, নীতিশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়েছে।
শার্দূল যে বাদ যাবেন, এটা প্রত্যাশিতই ছিল। কারণ অলরাউন্ডার হিসাবে দলে নেওয়া হলেও প্রথম টেস্টে তিনি ব্যাট ও বল- উভয় ক্ষেত্রেই ব্যর্থ হয়েছিলেন। তবে সুদর্শনের বাদ পড়াটা অনেকেই মেনে নিতে পারছেন না। লিডসেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। ফার্স্ট ডাউনে নেমে প্রথম ইনিংসে শূন্য করলেও দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের বার্তা দিয়ে করেছিলেন ৩০ রান। সোশ্যাল মিডিয়া এই তরুণ ক্রিকেটারকে বাদ দেওয়া নিয়ে কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) উপর ক্ষোভ উগরে দিয়েছে।
You should be slapped if you drop a player after one bad game.
This is injustice to Sai Sudharsan.
No clarity on Karun Nair role as well.
Why so much panic after playing the first test well for the first 4 days!!— Enaam (@iamenaam) July 2, 2025
আইপিএল ২০২৫-এ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ২৩ বছর বয়সি সাই। তাঁর প্রতিভা নিয়ে কারও কোনও সন্দেহ নেই। কিন্তু মাত্র একটি টেস্ট খেলার পরই তাঁকে বাদ দেওয়া হল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে সুদর্শন এবং করুণ নায়ার, দু’জনেই শূন্য রানে আউট হন। তবে, সাই দ্বিতীয় ইনিংসে ৩০ রান করেন, আর করুণ নায়ার করেন ২০ রান। কিন্তু সুদর্শনের উপর কোপ পড়ায় ক্ষুব্ধ নেটিজেনরা। তাঁদের ক্ষোভ প্রধানত ভারতীয় দলের হেড স্যার গৌতম গম্ভীরের উপর।
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, "৩ নম্বরে ব্যাটিং করা সবচেয়ে কঠিন, আর পূজারার পর ভারত এখনও ৩ নম্বরে স্থায়ী ব্যাটসম্যান খুঁজে পায়নি। কিন্তু এখন সাই সুদর্শন আছেন, তিনি তরুণ এবং এমন একজন খেলোয়াড় যিনি দীর্ঘদিন ধরে ভারতকে সেবা দিতে পারবেন। শুধুমাত্র একটি ম্যাচে ব্যর্থ হওয়ায় আপনি তাঁকে বাদ দেবেন?"
Batting at No. 3 is the toughest, and after Pujara, India still hasn’t found a permanent No. 3 batsman. But now there's Sai Sudharsan, he's young and looks like a player who can serve India for a long time. Just because he failed in one match, you’re going to drop him? https://t.co/fXlmcTfDaO
— jyotsnaaa💤 (@sweatxjyostna) July 2, 2025
অপর এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, "আমার মনে হয় এটি তাঁর (সাই সুদর্শন) উপর খুব কঠোর হবে। প্রথম টেস্টে কোনও ভুল করেননি। অভিষেকের পরপরই একজন খেলোয়াড়কে বেঞ্চে রাখা হলে তাঁর মনোবল ভেঙে যেতে পারে। আশা করি তিনি অন্তত ভাল কিছু পাবেন।"
আরেক জন ক্রিকেট ভক্ত লিখেছেন, "এটা খুবই দুঃখজনক যে, প্রতিভাবান সাই সুদর্শনকে এক ম্যাচের পরে বাদ দেওয়া হয়েছে এবং করুণ নায়ার, যিনি সর্বোচ্চ ২ বছর ভারতকে সেবা দিতে পারেন, তাঁকে সমর্থন করা হয়েছে। আমরা কেন তরুণ খেলোয়াড়ের উপর বিনিয়োগ করতে পারি না? করুণ নায়ার নয়, সাইই ভবিষ্যৎ। গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্টের আরেকটি খারাপ পদক্ষেপ।"
It's a such a shame that talented Sai Sudharsan will be dropped after one match and Karun Nair who can serve max 2 years to India will be backed.
Why we can't invest in youngster? Sai is the future not Karun Nair. Another bad move by Gautam Gambhir and team management. pic.twitter.com/JCepalbp1M— Sujeet Suman (@sujeetsuman1991) July 2, 2025
"সাই সুদর্শন কী ভুল করেছিলেন?" আরেকজন ভক্ত প্রশ্ন তোলেন।
আরেকজন প্রশ্ন তোলেন, "এটা সাই সুদর্শনের প্রতি অবিচার। করুণ নায়ারের ভূমিকা নিয়েও কোনও স্পষ্টতা নেই। এত আতঙ্ক কেন?"