Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Eng vs Ind: ক্যাচ মিস করে নাচলেন যশস্বী! আওয়াজ উঠল, ‘রোহিত থাকলে মাঠেই থাবড়াতেন’

মোট চারটে ক্যাচের একটি মিস করার পর বাউন্ডারির ধারে দাঁড়িয়ে ইংরেজ দর্শকদের বিনোদন দিতে নাচছেন যশস্বী—এই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁকে একহাত নিয়েছেন অনেকে।

Eng vs Ind: ক্যাচ মিস করে নাচলেন যশস্বী! আওয়াজ উঠল, ‘রোহিত থাকলে মাঠেই থাবড়াতেন’

যশস্বী জয়সওয়াল

শেষ আপডেট: 25 June 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচের রাশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেও, দুই ইনিংসের সিংহভাগ সেশনে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া। হেডিংলে টেস্ট হেরে পাঁচ টেস্টের সিরিজের শুরুতেই পিছিয়ে শুভমান গিল অ্যান্ড কোং।

আর এই বিপর্যয়ের নেপথ্যে লোয়ার অর্ডার বিপর্যয় ছাড়াও ফিল্ডিংয়ে ছন্নছাড়া দশাকেও অনেকে কাঠগড়ায় তুলেছেন। সর্বমোট দশখানা ক্যাচ ছেড়েছে ভারত। শেষবার ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এতগুলো সহজ সুযোগ মিস হয়। আর এই ক্যাচ হাতছাড়া নিয়ে দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে কাঠগড়ায় তুলেছেন সমালোচকদের বড় অংশ।

অধিনায়ক শুভমান গিল ও কোচ গৌতম গম্ভীর পাশে দাঁড়ালেও সমালোচনা থামেনি। উল্টে মোট চারটে ক্যাচের একটি মিস করার পর বাউন্ডারির ধারে দাঁড়িয়ে ইংরেজ দর্শকদের বিনোদন দিতে নাচছেন যশস্বী—এই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁকে একহাত নিয়েছেন অনেকে।

হিসেব বলছে, দুই ইনিংস মিলিয়ে সাকুল্যে ভারতীয় ফিল্ডাররা দশখানা ক্যাচ মিস করেছেন। যার মধ্যে যশস্বী জয়সওয়াল একাই ছেড়েছেন চারখানা! চারটি সুযোগই গুরুত্বপূর্ণ সময়ে হাতছাড়া হয়েছে।

১.  প্রথম ইনিংসে: বেন ডাকেটকে ১১ রানে (যিনি শেষমেশ ৬২ করেন)।

২. অলি পোপকে ৬০ রানে (যিনি ১০৬ করে আউট হন)।

৩. হ্যারি ব্রুককে ৮৩ রানে (৯৯ রান করেন)।

৪. দ্বিতীয় ইনিংসে বেন ডাকেটকে ৯৭ রানে (যিনি ১৪৯ তোলেন)।

সমালোচনার কেন্দ্রে অন্তিম মিস। বেন ডাকেটের ক্যাচ ফস্কান জয়সওয়াল। ডাকেট, অনেকের মতে, একা হাতে ভারতের থেকে জয় ছিনিয়ে নেন। সেই সময় বাউন্ডারির ধারে, লং অনে, ফিল্ডিং করছিলেন জয়সওয়াল। ক্যাচ মিস করে অনুতাপ না দেখিয়ে তার দু’মিনিট বাদেই দর্শকদের দিয়ে তাকিয়ে হাসতে থাকেন, শুরু করেন নাচও! দুই ঘটনার সূত্র টেনে সোশ্যাল মিডিয়ায় অনেকে বছর পঁচিশের ওপেনারকে একহাত নেন। একজন এক্স হ্যান্ডেলে বিদ্রূপের সুরে লেখেন, ‘যশস্বী জয়সওয়াল পাঁচখানা ক্যাচ ছেড়েও ইংল্যান্ড সমর্থকদের সঙ্গে নাচছেন যাতে তাঁর দল ইংল্যান্ড জিততে পারে।’

আরেকজন রাগ চেপে না রেখে বলেন, ‘যদি রোহিত শর্মা অধিনায়ক থাকত আর ওর উপস্থিতিতে এটা হত, তাহলে মাঠেই যশস্বীকে থাবড়ে দিত!’

যদিও এই দুর্দিনে তাঁর পাশে দাঁড়িয়েছেন আর অশ্বিন। তাঁর যুক্তি, ডিউক বল বাকি বলের চাইতে আলাদা। তার উপর ইংল্যান্ডের পরিবেশও ফিল্ডিংয়ের প্রতিকূল। ফলে ক্যাচ মিস করাটা অস্বাভাবিক কিছু নয়।


```