Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আবেগঘন গল্পের অতৃপ্ত সমাপ্তি! করুণের বাদ পড়া কি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টেনে দিল?

আট বছর বাদে জাতীয় দলের জার্সিতে কামব্যাক করছেন যিনি, তাঁর থেকে টিম ম্যানেজমেন্ট সম্ভবত ও সংগতভাবেই আরও ভাল কিছু প্রত্যাশা করেছিল। হয়তো সে কারণেই বাধ্য হয়ে সাইয়ের উপর ফের একবার বাজি রাখলেন গৌতম গম্ভীর।

আবেগঘন গল্পের অতৃপ্ত সমাপ্তি! করুণের বাদ পড়া কি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টেনে দিল?

করুণ নায়ার

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 July 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো: সুযোগ চেয়েছিলেন। সুযোগ পেলেন। প্রত্যাশা জাগানোর কথা ছিল। সেটাও জাগালেন। বাকি ছিল ময়দানের আসল যুদ্ধে সফল হয়ে নিটোল গল্পের বৃত্তপূরণ করা। সেখানেই ব্যর্থ হলেন।

ইংল্যান্ড সিরিজে (Eng vs Ind) নিজের কামব্যাকের সফর অধরা রেখেই খুব সম্ভবত দেশে ফিরতে চলেছেন করুণ নায়ার (Karun Nair)। বাদ পড়েছেন (Karun Nair Dropped) ম্যাঞ্চেস্টার টেস্টে (Manchester Test)। তাঁর পজিশন, ওয়ান ডাউনে, খেলবেন সাই সুদর্শন (Sai Sudarshan)। তিনি যদি এই টেস্টে বড় রান তুলে ফেলেন, তাহলে করুণের টেস্ট কেরিয়ারে চিরতরে ইতি পড়তে পারে। এমনটাই মনে করছেন সঞ্জয় মঞ্জরেকরের মতো তাবড় ক্রিকেট বিশেষজ্ঞ।

তিনটি টেস্টে সুযোগ পান করুণ। মোট রান ১৩১। কোনও অর্ধশতক নেই। হেডিংলে, এজবাস্টন কিংবা লর্ডস—কোথাও বড় ইনিংস গড়তে পারেননি। উইকেটের একদিক ধরে ইংরেজ পেসারদের প্রাথমিক ঝাপট সামাল দিয়েছেন ঠিকই। কিন্তু আট বছর বাদে জাতীয় দলের জার্সিতে কামব্যাক করছেন যিনি, তাঁর থেকে টিম ম্যানেজমেন্ট সম্ভবত ও সংগতভাবেই আরও ভাল কিছু প্রত্যাশা করেছিল। হয়তো সে কারণেই বাধ্য হয়ে সাইয়ের উপর ফের একবার বাজি রাখলেন গৌতম গম্ভীর।

রঞ্জিতে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন। ‘ইন্ডিয়া এ’-র জার্সিতে দ্বিশতরান করে জোরালো বার্তা। অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো পুরনো নায়ারকে দেখা যাবে। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে ব্যাট করুণের হয়ে কথা বলল না। ম্যাঞ্চেস্টারে প্রথম একাদশে ফিরলেন সাই সুদর্শন। যাঁকে হেডিংলেতে সিরিজে তিন নম্বর পজিশনে খেলানো হয়। কিন্তু রান পাননি। বাদ পড়েন। ম্যাঞ্চেস্টারে হার মানে সিরিজে পরাজয়, ড্রয়ের অর্থ পরের টেস্টে না জিতলে খালি হাতে দেশে ফেরা। এই অবস্থায় করুণকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।

প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর মনে করলেন ২০২২ সালের সেই ভাইরাল টুইট—‘ক্রিকেট, দয়া করে আমায় একটা সুযোগ দাও!’ করুণের জার্নির এই বিষাদময় সমাপ্তি নিয়ে তাঁর মন্তব্য, ‘ক্রিকেট ফের সুযোগ দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা ও কাজে লাগাতে পারেনি। আবেগঘন গল্পের এমন পরিণতি সত্যিই হতাশাজনক!’

তবে এখানেই করুণের কেরিয়ার শেষ হয়ে গেল কিনা, তা এখনও নিশ্চিত নয়। অক্টোবরের প্রথম সপ্তাহে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ, ২ ও ১০ তারিখে যথাক্রমে আহমেদাবাদ ও কলকাতায়। সেখানে আবার দলে জায়গা পাবেন কি না, তা সময় বলবে।

এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস টস জিতে আবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। অথচ ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমে ব্যাট না করা কোনও দল কখনও টেস্ট জেতেনি! অন্যদিকে ভারতও যতবার নেমেছে, হারের মুখ দেখেছে। অর্থাৎ, দু’দলের যারাই শেষ হাসি হাসুক না কেন, তারা ইতিহাসের নয়া অধ্যায়ের সূচনা করবে।


```