Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

‘আগে কেউ খোঁজ নিত না, এখন ভিআইপিরা আসছে’, বিশ্বাসই করতে পারছেন না বিশ্বকাপজয়ী ক্রান্তি

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ২২ বছর বয়সী এই পেসার বলেন, “খুবই উত্তেজিত লাগছে। এত অল্প বয়সে এমন অর্জন, এটা আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য।”

‘আগে কেউ খোঁজ নিত না, এখন ভিআইপিরা আসছে’, বিশ্বাসই করতে পারছেন না বিশ্বকাপজয়ী ক্রান্তি

ক্রান্তি গৌড়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 4 November 2025 13:59

দ্য ওয়াল ব্যুরো: ভারতের মহিলা ক্রিকেট ইতিহাসে (Women's World Cup) নতুন অধ্যায় লিখেছেন ক্রান্তি গৌড়রা (Kranti Gaud)। বিশ্বকাপের ট্রফি হাতে ওঠার পরও যেন বিশ্বাসই হচ্ছে না— মাত্র পাঁচ মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা এক তরুণীর হাতে আজ বিশ্বজয়ের মুকুট। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ২২ বছর বয়সী এই পেসার বলেন, “খুবই উত্তেজিত লাগছে। এত অল্প বয়সে এমন অর্জন, এটা আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য।”

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছত্রপুরের এক সাধারণ পরিবারের মেয়ে ক্রান্তির পথ চলা সহজ ছিল না। অভাব ছিল, কিন্তু স্বপ্নের ঘাটতি আসেনি। বললেন, “প্রশিক্ষণ করে বাড়ি ফিরতাম, কিন্তু বাড়িতে বেশি কিছু ছিল না। তবু মা-বাবা কখনও না বলেননি। যা ছিল, সব দিয়ে আমার পাশে থেকেছেন। বলেছেন, ‘তুই খেল, আমরা সামলে নেব।’ সেই ত্যাগই আজ সার্থক হয়েছে।”

তাঁর গ্রামে এখন যেন উৎসবের আমেজ। আতসবাজির আলোয়, গানের তালে, গর্বে ভরে উঠেছে ক্রান্তির ছোট্ট গ্রাম ছত্রপুর। হাসি মাখা চোখে ভারতীয় ক্রিকেটার বললেন, “আগে কেউ আমাদের খোঁজ নিত না। এখন ভিআইপিরা আসছেন, সাংবাদিকরা আসছেন, সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। গ্রামের মানুষরা নাচছেন, আনন্দ করছেন। এটা আমাদের সবার জয়।”

ভারতের মহিলা ক্রিকেটে এই সাফল্য কতটা পরিবর্তন আনবে, সেই প্রশ্নে ক্রান্তির জবাব স্পষ্ট— “আগে আমাদের ম্যাচে দর্শকশূন্য গ্যালারি থাকত। কিন্তু কাল একটাও আসন খালি ছিল না। মানুষ এখন আগ্রহ দেখাচ্ছেন, সমর্থন দিচ্ছেন। আমি আশা করি, এটা চলতে থাকবে।”

নতুন প্রজন্মের মেয়েদের উদ্দেশে তাঁর বার্তা, “যা-ই হোক না কেন, হাল ছেড়ো না। লড়ে যাও। কষ্ট আসবে, কিন্তু লক্ষ্য ভুলে যেও না।” বিশ্বকাপ জয়ের পর দলের আনন্দ যেন সীমাহীন। স্মিত হেসে ক্রান্তি বলে চললেন, “ড্রেসিংরুমে সবাই মেতে উঠেছিল। গান, ছবি, হাসি, চোখে জল— সবই একসঙ্গে ছিল। আমরা কাপটা নিয়ে অনেক ছবি তুলেছি।”

আর মাঠে কী চলছিল তাঁর মনে? প্রশ্ন শুনেই বললেন, “পুরো দেশ প্রার্থনা করছিল আমাদের জন্য। সেই অনুভূতি অবর্ণনীয়। আমরা জানতাম, কাপটা ঘরে আনতেই হবে।” হাসিমুখে সাক্ষাৎকার শেষ করার আগে ক্রান্তির চোখে ঝলমল করে উঠল ভবিষ্যতের স্বপ্ন, বলে দিল, এই তো শুরু। এখনও অনেক কাপ জেতা বাকি।


```