Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘দেশের ছেলেরাও এটা করেনি!’ হরমন-বাহিনীর কোন কাজকে টুপি খুলে কুর্নিশ জানালেন অশ্বিন?

অশ্বিনের মতে, মাহাত্ম্য অন্য জায়গায়—‘এটা শুধু ট্রফি জেতা নয়, বরং মানসিকতার পরিবর্তন। মেয়েদের ক্রিকেট এখন ভারতীয় সমাজের চোখে নতুন মর্যাদা পেল। এটাই সবচেয়ে বড় জিত!’

‘দেশের ছেলেরাও এটা করেনি!’ হরমন-বাহিনীর কোন কাজকে টুপি খুলে কুর্নিশ জানালেন অশ্বিন?

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন

রূপক মিশ্র

শেষ আপডেট: 4 November 2025 11:32

দ্য ওয়াল ব্যুরো: ভারতের মহিলা ক্রিকেট দল (India Women’s Cricket Team) ইতিহাস গড়েছে বিশ্বকাপে (Women’s World Cup 2025)। আর সেই ঐতিহাসিক সাফল্যে এখনও মুগ্ধ রবিচন্দ্র অশ্বিন (Ravichandran Ashwin)।

রবিবার হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে ৫২ রানে পরাস্ত দক্ষিণ আফ্রিকা (South Africa)। এই জয় দেশকে এনে দিয়েছে প্রথম মহিলা ওডিআই বিশ্বকাপ ট্রফি। কিন্তু মাঠের লড়াই নয়, ম্যাচের পর যা কিছু ঘটেছে, তা-ই যেন সবচেয়ে বেশি নাড়া দিয়েছে অশ্বিনকে। ভারতীয় দলের মেয়েরা স্টেডিয়ামে (DY Patil Stadium) বিজয় মিছিলের সময় মিতালি রাজ (Mithali Raj) ও ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) হাতে ট্রফি হাতে তুলে দেন—যাঁরা একসময় দেশের মহিলা ক্রিকেটের ভিত গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

অশ্বিনের চোখে এই স্বীকৃতি ও সম্মান তাৎপর্যপূর্ণ। বলেন, ‘গতকাল ভারতীয় দল ট্রফিটা দিল মিতালি রাজকে। এটা কেন করল তারা? আমি সত্যিই কুর্নিশ জানাতে টুপি খুলছি মেয়েদের জন্য। দেশের পুরুষ দল কখনও এমনটা করেনি। সাধারণত সবাই নিজের প্রজন্মকেই বড় করে দেখাতে চায়। আগে যারা খেলেছে, তাদের অবদান আমরা মুখে বলি ঠিকই, কিন্তু কাজে সেটা দেখাই না।’

দেশের প্রাক্তন স্পিনারের চোখে, এই সম্মানজ্ঞাপনের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর বার্তা—‘যে বীজ মিতালি, ঝুলন বা অঞ্জুম চোপড়ারা (Anjum Chopra) বুনেছিলেন, আজ সেটাই ফসল হয়ে ফলেছে। মেয়েরা তাঁদের হাতে ট্রফি তুলে দিয়ে যেন বলল—এই জয়টা আপনাদেরও!’ অশ্বিন মনে করেন, এই বিশ্বকাপ জেতার তাৎপর্য অন্য সব ট্রফির চেয়ে বড়। তাঁর কথায়, ‘আমি একে ভারতের সবচেয়ে বড় কৃতিত্ব বলব। কারণ, এমন সাফল্য ভবিষ্যতের প্রজন্মের মেয়েদের অনুপ্রাণিত করবে। ক্রিকেটকে এখন মেয়েরাও পেশা হিসেবে ভাববে, যা আগে হয়তো কল্পনাও করা যেত না।’

উল্লেখযোগ্যভাবে, ভারতের ছেলেমেয়েরা মিলিয়ে তিনটি ওডিআই বিশ্বকাপ ট্রফি (1983, 2011, 2025), দুটি টি–২০ বিশ্বকাপ (2007, 2024) এবং দুটি চ্যাম্পিয়নস ট্রফি (2013, 2025) জিতেছে। যদিও অশ্বিনের মতে, মাহাত্ম্য অন্য জায়গায়—‘এটা শুধু ট্রফি জেতা নয়, বরং মানসিকতার পরিবর্তন। মেয়েদের ক্রিকেট এখন ভারতীয় সমাজের চোখে নতুন মর্যাদা পেল। এটাই সবচেয়ে বড় জিত!’


```