Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

কামিন্সের পর ছিটকে গেলেন আরও এক তারকা! বিশ্বকাপ শুরুর আগেই ব্যাকফুটে অস্ট্রেলিয়া

শুধু চোট-আঘাত নয়, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সামগ্রিক দলগত ফর্মও চিন্তার কারণ। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ওয়ার্ম-আপ সিরিজে ৩-০ ব্যবধানে হেরে এসেছে অজিরা।

কামিন্সের পর ছিটকে গেলেন আরও এক তারকা! বিশ্বকাপ শুরুর আগেই ব্যাকফুটে অস্ট্রেলিয়া

টিম অস্ট্রেলিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 February 2026 13:11

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের আগে ফের জোর ধাক্কা খেল অস্ট্রেলিয়া (Australia)। প্যাট কামিন্সের (Pat Cummins) পর এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ পেসার জশ হেজলউড (Josh Hazlewood)। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিসের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) খেলতে নামবেন না তিনি।

৩৫ বছরের হেজলউড গত নভেম্বরের পর থেকে আর মাঠে নামেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ (Ashes) সিরিজেও পুরোটা বসে থাকতে হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) প্রথমে জানায়, টুর্নামেন্টের শুরুটা মিস করলেও সুপার এইট পর্বে ফেরার আশা আছে। কিন্তু শেষ পর্যন্ত সেই আশায় জল ঢেলে শুক্রবার জানানো হয়েছে—হেজলউড বিশ্বকাপের আগাগোড়া খেলবেন না।

নির্বাচক টনি ডোডেমেইড (Tony Dodemaide) স্পষ্ট সুরে বলেন, ‘আমরা আশা করেছিলাম সুপার এইট থেকে ও ফিরতে পারবে। কিন্তু এখন যা অবস্থা, তাতে দ্রুত ফেরাতে গেলে চোট আরও গুরুতর হওয়ার ঝুঁকি!’ হেজলউড না থাকলেও আপাতত বিকল্প নাম ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, এর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার পেস আক্রমণের আরেক স্তম্ভ, অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। লোয়ার ব্যাক ইনজুরি থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি, পুরোপুরি সুস্থ হননি। তাঁর জায়গায় স্কোয়াডে ঢুকেছেন বেন ডোয়ারশুইস (Ben Dwarshuis)।

তা ছাড়া শুধু চোট-আঘাত নয়, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সামগ্রিক দলগত ফর্মও চিন্তার কারণ। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ওয়ার্ম-আপ সিরিজে ৩-০ ব্যবধানে হেরে এসেছে অজিরা। শেষ পাঁচটি টি-২০ আন্তর্জাতিকেও জয় নেই। গ্রুপ বি-তে অস্ট্রেলিয়ার সমস্ত ম্যাচ হবে শ্রীলঙ্কায় (Sri Lanka)। ১১ ফেব্রুয়ারি কলম্বোয় (Colombo) আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে অভিযান শুরু। গ্রুপে অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ওমান (Oman) ও জিম্বাবোয়ে (Zimbabwe)। সব মিলিয়ে, জেরবার ক্যাঙারুদের দেখে প্রশ্ন উঠছে—এই অবস্থায় আদৌ কি ছন্দে ফিরতে পারবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা?


```