Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘হ্যান্ডশেক ভুলে গেছ?’ অস্ট্রেলিয়া সিরিজের প্রোমোয় ফের পুরনো বিতর্ক উসকে তুলল পাকিস্তান

আপাতত পরিষ্কার—করমর্দন বিতর্ক ফের জায়মান, প্রোমোর কয়েক সেকেন্ডের সংলাপ পুরনো ইস্যু উসকে দিয়েছে।

‘হ্যান্ডশেক ভুলে গেছ?’ অস্ট্রেলিয়া সিরিজের প্রোমোয় ফের পুরনো বিতর্ক উসকে তুলল পাকিস্তান

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 January 2026 14:52

দ্য ওয়াল ব্যুরো: মাঠের বাইরে আবার উত্তাপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি–২০ সিরিজের প্রোমো ভিডিওতে ইঙ্গিতপূর্ণ সংলাপ ঢুকিয়ে নতুন করে বিতর্কে জড়াল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। যে ভিডিওটা আদতে অতিথিপরায়ণতার গল্প বলতে পারত, অন্তিম দৃশ্যে এসে সেটাই পরিণত হল ‘হ্যান্ডশেক’ খোঁচায়—যাকে ভারতের দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া বলে মনে করছেন অনেকে।

প্রোমোতে দেখা যায়, অস্ট্রেলিয়ান পর্যটকরা পাকিস্তানে ঘুরছেন, আতিথেয়তা উপভোগ করছেন। এক ঝলকে দেখা দেন অধিনায়ক সালমান আলি আগা (Salman Ali Agha)। সব ঠিকঠাকই চলছিল। গোল বাঁধে শেষ দৃশ্যে। ট্যাক্সি থেকে নামার সময় পর্যটক ড্রাইভারের সঙ্গে করমর্দন না করতেই ড্রাইভার ডেকে সওয়াল ছুড়ে দেয়—‘হ্যান্ডশেক ভুলে গেছ? হয়তো আমাদের প্রতিবেশীদের কাছে থেকেছ।’ সংলাপটা ভাইরাল হতেই শুরু হয় জল্পনা—এখানে ‘প্রতিবেশী’ মানে কি ভারত?

অনুমান যে ভুল নয়, তা আরও স্পষ্ট হচ্ছে সাম্প্রতিক প্রেক্ষাপটে। পহেলগাম হামলার পর থেকে পাকিস্তান ম্যাচে করমর্দন এড়িয়ে চলেছে ভারতীয় দল। লাগাতার। এশিয়া কাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি।  একই ছবি দেখা গিয়েছে মেয়েদের বিশ্বকাপে, যেখানে হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হ্যান্ডশেক এড়িয়ে যান। অনূর্ধ্ব–১৯ স্তরেও অবস্থান বজায় থাকে—সংহতির বার্তা হিসেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়ে দেয় ভারতীয় শিবির।

এই প্রেক্ষাপটে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রোমোর সংলাপকে ‘খোঁচা’হিসেবে দেখছেন অনেকেই। যদিও বোর্ডের তরফে আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি, তবু সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে। কেউ বলছেন, এটা নিছক রসিকতা; কারও বক্তব্য, পরিকল্পিত বার্তা।

এত কিছুর মধ্যে সামনে আরও বড় চ্যালেঞ্জ। ২০২৬ টি–২০ বিশ্বকাপে ভারত–পাকিস্তান মুখোমুখি হবে কলম্বোয়। মাঠে তখন কী ছবি দেখা দেবে, সেটাই এখন বড় প্রশ্ন। আপাতত পরিষ্কার—করমর্দন বিতর্ক ফের জায়মান, প্রোমোর কয়েক সেকেন্ডের সংলাপ পুরনো ইস্যু উসকে দিয়েছে।


```