Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

Diamond Duck: ক্রিকেটে ‘ডায়মন্ড ডাকে’র অর্থ কী? ভারতের কত জন খেলোয়াড় এই তকমা পেয়েছেন?

ক্রিকেটের দিক দিয়েও এই ধরনের আউট সমস্যার। কারণ, ডায়মন্ড ডাক এতই আকস্মিক ও অপ্রত্যাশিত যে, টিমের ছন্দপতন ঘটে। পরে যিনি নামবেন, তিনিও রণকৌশল নিয়ে দুশ্চিন্তায় ভোগেন।

Diamond Duck: ক্রিকেটে ‘ডায়মন্ড ডাকে’র অর্থ কী? ভারতের কত জন খেলোয়াড় এই তকমা পেয়েছেন?

ডায়মন্ড ডাক

শেষ আপডেট: 1 June 2025 17:35

দ্য ওয়াল ব্যুরো: বাইশ গজে নামা ব্যাটসম্যানের, আর কিছু হোক না হোক, ডিমে অ্যালার্জি থাকার কথা। সে ডিম যার-তার ডিম নয়। হিরের ডিম। ডায়মন্ড ডাক (Diamond Duck)! 

ক্রিকেটের পরিভাষায় অবশ্য ডিমের প্রকারভেদ রয়েছে। ‘ডাক’ মানে হাঁস—লক্ষণায় হাঁসের ডিম। দেখতে জিরো (0) বা শূন্যের আদলের। যখন কোনও ব্যাটসম্যান রান না করেই ড্রেসিং রুমে ফিরে যান, তাঁর নামের পাশে জুড়ে যায় ডিমের তকমা! এক এক ধরনের ‘গোল্লা’, েক এক কিসিমের ‘ডাক’!

বেশ জনপ্রিয় ‘গোল্ডেন ডাক’ (Golden Duck)। যখন কোনও খেলোয়াড় প্রথম বলেই আউট হন, তখন পাশে বসে সোনার ডিম! ‘প্লাটিনাম’ (Platinum Duck) পান তাঁরা, যারা ইনিংসের প্রথম বলে আউট হয়ে সাজঘরের পথে হাঁটা দেন!

কিন্তু সবচেয়ে বেদনাদায়ক ‘ডায়মন্ড ডাক’ (Diamond Duck)। কারণ, এ যাত্রায় ব্যাটসম্যানের একটিও বল খেলার সুযোগ জোটে না। সাধারণত, রান আউটেই ডায়মন্ড ডাকের সম্ভাবনা সবচেয়ে বেশি। যেখানে তালমিলের অভাবের ভুক্তোভোগী হন নন-স্ট্রাইকার খেলোয়াড়। বলের মুখ দেখার আগেই রান আউট হয়ে ফিরে যেতে হয়।

ক্রিকেটের দিক দিয়েও এই ধরনের আউট সমস্যার। কারণ, ডায়মন্ড ডাক এতই আকস্মিক ও অপ্রত্যাশিত যে, টিমের ছন্দপতন ঘটে। পরে যিনি নামবেন, তিনিও রণকৌশল নিয়ে দুশ্চিন্তায় ভোগেন।

আজ পর্যন্ত একদিনের ক্রিকেটে মোট ১৬৪ জন ক্রিকেটার ডায়মন্ড ডাকে আউট হয়েছেন। তার মধ্যে ভারতীয় দল থেকে রয়েছেন ১২ জন। তাঁরা হলেন—রজার বিনি, হরভজন সিং, জাহির খান (দু’বার), বিরাট কোহলি, অ্যাবে কুরুভিল্লা, এমএসকে প্রসাদ, ভেঙ্কটপতি রাজু, চেতন শর্মা, নভজ্যোত সিং সিধু, এস শ্রীসন্থ, জভগল শ্রীনাথ।

আর বিশ্বক্রিকেটে কে সর্বপ্রথম ডায়মন্ড ডাকের তকমা পান? উত্তর: দক্ষিণ আফ্রিকার অ্যালবার্ট রোজ-ইনেস (১৮৮৯)। 

 


```