Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

সেঞ্চুরি সত্ত্বেও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর আসন থেকে ছিটকে গেলেন বিরাট, শীর্ষে কে?

ইন্দোরে শতরান করেও শীর্ষস্থান ধরে রাখা গেল না। সর্বশেষ আইসিসি ওয়ানডে ব্যাটার র‍্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা হারালেন বিরাট কোহলি! 

সেঞ্চুরি সত্ত্বেও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর আসন থেকে ছিটকে গেলেন বিরাট, শীর্ষে কে?

বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 January 2026 15:52

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোরে শতরান করেও শীর্ষস্থান ধরে রাখা গেল না। সর্বশেষ আইসিসি ওয়ানডে ব্যাটার র‍্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা হারালেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর স্থানে উঠে এলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (Daryl Mitchell)। সদ্যসমাপ্ত ভারতনিউজিল্যান্ড সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সই ছবিটা উল্টে দিল।

কীভাবে সিংহাসন বদলাল?

নিউজিল্যান্ড ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে৩৭ বছর পর। সেই সাফল্যের কেন্দ্রে মিচেল (Daryl Mitchell)। তিন ম্যাচে ৩৫২ রান, দু’টি শতরানফর্মের এহেন দাপটেই ৮৪৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে তিনি। কোহলি (Virat Kohli) নেমে গিয়েছেন দুই নম্বরে, পয়েন্ট ৭৯৫। আইসিসির বিবৃতিতে পরিষ্কারএই দু’জন বাকিদের থেকে অনেকটা এগিয়ে।

মিচেলের কীর্তির তালিকায় আরও এক চমকমাত্র ৫৪ ইনিংসে ন’টি ওয়ানডে শতরান। তাঁর আগে এত দ্রুত সেঞ্চুরি হাঁকানোর কীর্তি কেবল ইমাম-উল-হক (Imam-ul-Haq), হাশিম আমলা (Hashim Amla) ও কুইন্টন ডি ককের (Quinton de Kock)। উপরন্তু, তিন ম্যাচের সিরিজে ৩৫২ রাননিউজিল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ, বিশ্বক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ। এর বেশি রান তুলেছেন কেবল বাবর আজম (Babar Azam) ও শুভমান গিল (Shubman Gill)।

তালিকায় কোহলি কোথায়?

ইন্দোরে সেঞ্চুরিফর্ম নিয়ে প্রশ্ন নেই। তবু র‍্যাঙ্কিংয়ের অঙ্কে কোহলি (Virat Kohli) পিছিয়ে পড়েছেন। কারণটা সরলধারাবাহিকতা। এক ম্যাচের বড় ইনিংস নয়, পুরো সিরিজ জুড়ে প্রভাব। সেই জায়গাতে মিচেল এগিয়ে।

তালিকার তিন ও চার নম্বরে অদলবদল হয়েছেইব্রাহিম জাদরান (Ibrahim Zadran) উঠেছেন তিনে, রোহিত শর্মা (Rohit Sharma) নেমেছেন চারে। পাঁচে গিল (Shubman Gill)। অর্থাৎ শীর্ষ পাঁচে ভারতীয় উপস্থিতি থাকলেও, শীর্ষস্থান আপাতত হাতছাড়া।

র‍্যাঙ্কিংয়ে বাকি নড়াচড়া

ইন্দোরে ২১৯ রানের জুটিগ্লেন ফিলিপস (Glenn Phillips) ও ড্যারিল মিচেল (Daryl Mitchell)। যার সুবাদে ফিলিপস ব্যাটার তালিকায় ১৬ ধাপ লাফিয়ে ২০ নম্বরে। অলরাউন্ডার তালিকাতেও তিনি এগিয়েছেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি মাইকেল ব্রেসওয়েলের (Michael Bracewell)—ছ’ধাপ উঠে ৩৩। শীর্ষে অবশ্য বদল নেইরশিদ খান (Rashid Khan) ওয়ানডে বোলারদের লিস্টে এক নম্বরে, পিছনে জফরা আর্চার (Jofra Archer)। 


```