Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাজল 'চক দে ইন্ডিয়া', উড়ল তেরঙ্গা! টিম ইন্ডিয়ার পাক-বধে দেশজুড়ে উৎসবে মাতলেন সেনা জওয়ানরা

মাঠের ক্রিকেট, সেনার উল্লাস, আর সীমান্তের আবেগ—সব মিলিয়ে রবিবার রাত হয়ে রইল স্মরণীয়। কূটনীতির টানাপড়েন ছাপিয়ে ভারতের নবম এশিয়া কাপ জয় বুঝিয়ে দিল, ক্রিকেট শুধুই খেলা নয়, বাইশ গজের যুদ্ধ দেশের জনতার কাছে ধর্মের মতো।

বাজল 'চক দে ইন্ডিয়া', উড়ল তেরঙ্গা! টিম ইন্ডিয়ার পাক-বধে দেশজুড়ে উৎসবে মাতলেন সেনা জওয়ানরা

ছবি সূত্র: ইন্টারনেট

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 September 2025 13:21

দ্য ওয়াল ব্যুরো: বাইশ গজে জয়, সীমান্তে উল্লাস। এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে পাকিস্তানকে হারানোর পর শুধু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম নয়, দেশজুড়ে উৎসবের আবহ। তেরঙ্গা হাতে যখন পথে নেমেছেন সাধারণ মানুষ, তখন সেনাবাহিনীর শিবিরে শিবিরে বেজে চলেছে ‘চক দে ইন্ডিয়া’।

রবিবার রাতে ভারত ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দল যখন প্রথমেই তিন উইকেট হারিয়ে টালমাটাল, তখন এগিয়ে আসেন হায়দরাবাদের তিলক বর্মা (Tilak Varma)। ৫৩ বলে অপরাজিত ৬৯ রানে গড়লেন ইতিহাস। সঙ্গত দেন সঞ্জু স্যামসন আর শিবম দুবে। শেষমেশ রিঙ্কু সিং বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করতেই আবেগের বিস্ফোরণ। নবমবার এশিয়া কাপ জয় টিম ইন্ডিয়ার।

সেই তুঙ্গ মুহূর্তে শুধু দেশের রাস্তাঘাট, আড্ডার ঠেক নয়, দেশের তামাম সেনা শিবিরেও উল্লাসের ছবি। জম্মু, পুঞ্চ থেকে ছত্তিশগড়ের জঙ্গলে—যেখানে যেখানে ভারতীয় সেনা মোতায়েন, সেখানে সেখানে রাতের নৈ:শব্দ ভেঙে বেজে উঠল ঢাক-ঢোল। জওয়ানরা পতাকা হাতে কেউ নাচলেন, কেউ ঢেউ তুললেন দেশাত্মবোধক গানে। সেনার মুখপাত্র জানালেন, ‘এই জয় আমাদের এক করে দিয়েছে। দূরে থেকেও মনে হচ্ছে আমরা দেশের সঙ্গে আছি।’ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সেনাদের নাচ–গানের ভিডিও। ভেসে এসেছে হাজারো মন্তব্য!

এদিকে, ম্যাচ শেষে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ঘোষণা, পুরো টুর্নামেন্টের ম্যাচ ফি তাঁরা দান করবেন সশস্ত্র বাহিনীর জন্য। ভারত অধিনায়কের কথায়, ‘আমাদের মনে সেনারা সবসময়ই রয়েছেন। ওঁদের জন্য এই সামান্য উপহার!’  এই প্রতিশ্রুতি হয়তো অলক্ষেই ক্রিকেট আর জনওয়ানদের আরও কাছাকাছি নিয়ে এল।

তবে এতকিছুর পরেও ময়দানের বাইরে রয়ে গেল বিতর্ক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারত। ফলে বিজয়ী টিমের হাতে শিরোপা উঠল না। কিন্তু টিম ইন্ডিয়া নিরস্ত হল কই? খালি হাতেও সূর্যরা পোডিয়ামে দাঁড়িয়ে কাল্পনিক ট্রফি ধরে উদযাপন করলেন। স্টেডিয়ামজুড়ে গর্জে উঠল—‘ভারত মাতা কি জয়’।

মাঠের ক্রিকেট, সেনার উল্লাস, আর সীমান্তের আবেগ—সব মিলিয়ে রবিবার রাত হয়ে রইল স্মরণীয়। কূটনীতির টানাপড়েন ছাপিয়ে ভারতের নবম এশিয়া কাপ জয় বুঝিয়ে দিল, ক্রিকেট শুধুই খেলা নয়, বাইশ গজের যুদ্ধ দেশের জনতার কাছে ধর্মের মতো।


```