Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বুমরাহকে আগামীতে কীভাবে কাজে লাগানো হবে? ইংল্যান্ড সফরশেষেই পাকাপাকি সিদ্ধান্ত নিল বোর্ড!

সূত্রমতে, বিসিসিআইয়ের অগ্রাধিকার স্পষ্ট। বুমরাহকে রাখা হবে স্রেফ বড়মাপের টুর্নামেন্টের জন্য। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপই পাখির চোখ।

বুমরাহকে আগামীতে কীভাবে কাজে লাগানো হবে? ইংল্যান্ড সফরশেষেই পাকাপাকি সিদ্ধান্ত নিল বোর্ড!

জসপ্রীত বুমরাহ

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 August 2025 11:16

দ্য ওয়াল ব্যুরো: জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এখন বিসিসিআইয়ের কাছে শাঁখের করাত!

তিনি ভাল খেললেও দল হারছে। তিনি না নামলে টিম ইন্ডিয়া (Team India) জয়ের মুখ দেখছে। আবার লাল বলের ক্রিকেটে দীর্ঘ সিরিজে তাঁকে নিলে বিড়ম্বনা বাড়ছে বৈ কমছে না! একে তো চোট-আঘাত, ফিটনেসের সঙ্গে ক্রমাগত যুঝে চলেছেন। একটা টেস্ট খেলছেন তো পরেরটায় স্বেচ্ছায় সরে যেতে চাইছেন। টিম ম্যানেজমেন্ট আমতা আমতা করে তা মেনেও নিচ্ছে। মিডিয়ার সামনে কারণ হিসেবে দাঁড় করানো হচ্ছে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ (Workload Management)। এই বস্তুটি আদতে কী, খায় না মাথায় দেয়—কেউ জানে না! বুমরাহর সাম্প্রতিক চোটবিধ্বস্ত মরশুমের আগে এই শব্দবন্ধ সেভাবে শোনাও যায়নি!

কিন্তু ইংল্যান্ড সফরশেষে (Eng vs Ind) বুমরাহকে নিয়ে খুব সম্ভবত পাকাপাকি একটা সিদ্ধান্তে আসতে চলেছে বিসিসিআই। স্টোকস বাহিনীর বিরুদ্ধে সদ্যসমাপ্ত পাঁচ টেস্টের লড়াইয়ে বুমরাহ খেললেন মাত্র তিনটিতে। যদিও আগেভাগেই জানানো হয়েছিল—তাঁকে বাড়তি চাপ দেওয়া হবে না, এবার শোনা যাচ্ছে, দেশের ক্রিকেট বোর্ড বুমরাহর খেলার সময় আরও সীমিত করতে আগ্রহী। লক্ষ্য একটাই—দলের প্রধান বোলারের ফিটনেস আর শরীর বাঁচানো, যাতে কেরিয়ার দীর্ঘায়িত হয়!

সূত্রমতে, বিসিসিআইয়ের অগ্রাধিকার স্পষ্ট। বুমরাহকে রাখা হবে স্রেফ বড়মাপের টুর্নামেন্টের জন্য। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপই পাখির চোখ। পাশাপাশি নজরে রয়েছে আইসিসি-র অন্যান্য প্রতিযোগিতা এবং গুরুত্বপূর্ণ সিরিজ। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের কর্মকর্তারা নাকি বুমরাহকে যতটা সম্ভব বিশ্রাম দেওয়ার বিষয়ে এখনই একমত!

প্রসঙ্গত, দলের নির্ভরযোগ্য পেসার এ বছরই পিঠের অস্ত্রোপচার করিয়েছেন। তাতে তাঁকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। গত বছর বর্ডার-গাভাসকর ট্রফি শেষে বিশ্রামে পাঠানো হয়। এমনকি আইপিএলেও পুরো সিজন খেলতে পারেননি। প্রধান নির্বাচক অজিত আগরকর এবং হেড কোচ গৌতম গম্ভীর তখনই সাফ সাফ বলে দেন—যাই হয়ে যাক না কেন, ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজে তিনটির বেশি ম্যাচ বুমরাহকে খেলানো হবে না।

অথচ মজার বিষয়, যে দুই টেস্টে তিনি খেলেননি, ভারত জিতেছে। সৌজন্যে বাকি সিমারদের দুরন্ত পারফরম্যান্স। মহম্মদ সিরাজ একাই পাঁচ টেস্টে ২৩ উইকেট নেন। আকাশ দীপ তিন টেস্টে ১৩ উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণের ঝুলতে ১৪টি। যে কারণে মনে করা হচ্ছে, ম্যানেজমেন্ট আত্মবিশ্বাসী। দরকারে বুমরাহ সংক্রান্ত কঠোর সিদ্ধান্ত নিতে নির্বাচকরা পিছপা হবেন না।

যদিও চোটপ্রবণ বোলার নাকি বোর্ডকে জানিয়ে দিয়েছেন—তিনি তিন ফরম্যাটেই খেলতে চান। কিন্তু বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সতর্কবার্তা—বেশি চাপ দিলে পুরনো চোট ফিরে আসতে পারে।

সব মিলিয়ে ছবিটা পরিষ্কার। ভারতীয় ক্রিকেট বোর্ড এখন বুমরাহকে সীমিত ব্যবহার করে দীর্ঘস্থায়ী সাফল্য চাইছে। মাঠে যত কম চাপ, বড় মঞ্চে আগুন ঝরানোর সম্ভাবনা তত বেশি।


```