Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নিছক ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নয়, অন্য এক কারণে ওভালে নামেননি বুমরাহ! সামনে এল নয়া রিপোর্ট

তাৎপর্যপূর্ণভাবে, সিরিজে একমাত্র এজবাস্টনেই জয় পেয়েছিল ভারত। আর সেই ম্যাচে বিশ্রামে থাকা বুমরাহকে ছাড়াই ময়দানে নামেন শুভমানরা।

নিছক ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নয়, অন্য এক কারণে ওভালে নামেননি বুমরাহ! সামনে এল নয়া রিপোর্ট

জসপ্রীত বুমরাহ

রূপক মিশ্র

শেষ আপডেট: 4 August 2025 11:36

দ্য ওয়াল ব্যুরো: ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ (Workload Management)। এই একটি শব্দবন্ধ আজকাল মোটামুটি ক্রিকেট জানা লোকজনের মুখে মুখে ঘুরছে। যার আড়ালে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় পেসারের কেরিয়ার চোট-আঘাতে জর্জরিত। বর্ডার-গাভাসকর ট্রফিতে (BGT) পিঠে চোট পান। সিডনি টেস্টে মাঠে নামতে পারেননি। আইপিএলে (IPL) ফিরে আসেন। ইংল্যান্ড সফরে (England Series) দলে জায়গা পেলেও আগাম জানিয়ে দেওয়া হয়, বুমরাহ পাঁচের বদলে সর্বোচ্চ তিনটি টেস্ট খেলবেন।

ওভালে মরণবাঁচন ম্যাচে খেললে সংখ্যাটা তিন থেকে বেড়ে দাঁড়াত চারে। অনুরাগী ও বিশেষজ্ঞদের অনেকের মনে প্রশ্ন ছিল, বুমরাহ কি ঝুঁকি নেবেন? চতুর্থ টেস্টে (Oval Test) ময়দানে নামবেন? প্রথম-দ্বিতীয় এবং তৃতীয়-চতুর্থ টেস্টের মধ্যে আট দিনের বিরতি ছিল বলে সওয়ালটা সঙ্গত হয়ে ধরা দেয়।

কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, বুমরাহ নিজেকে সরিয়ে নিলেন। ওভালে প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজদের উপরেই ভরসা রাখতে হল টিম ইন্ডিয়াকে। খুব বড় অঘটন না ঘটলে আজ, পঞ্চম দিন, ওভাল-দ্বৈরথ জিতে আন্ডারসন-তেন্ডুলকর ট্রফিও নিজেদের হাতে তুলবে ইংরেজ বাহিনী। বুমরাহকে নিয়ে এই সার্বিক দোটানাই কি ভারতকে বিপদের মুখে ঠেলে দিল? প্রশ্ন উঠছে। আর বিসিসিআই-ও যে বিষয়টাকে লঘুভাবে দেখছে না, তার প্রমাণ মিলেছে দিনকতক আগে প্রকাশিত রিপোর্টে। যেখানে বলা হয়েছে, এবার থেকে নাকি সিরিজের প্রতিটি ম্যাচ খেলতে পারবেন, এমন খেলোয়াড়দেরই বেছে নেবেন নির্বাচকরা। আর নিজেদের ফিটনেসের বিষয়ে ক্রিকেটারদের নিজেদেরই খেয়াল রাখতে হবে। সিরিজের মাঝপথে স্বেচ্ছায় সরে যাওয়া কিংবা কোন কোন ম্যাচ খেলবেন তা বেছে নেওয়ার দায়িত্বও আর ক্রিকেটারদের থাকবে না! নিশানাটা কি প্রচ্ছন্নভাবে বুমরাহকেই করা? জল্পনা, চর্চা দানা বেঁধেছে।

প্রসঙ্গত, এতকিছুর আগে ওভাল টেস্টের আগে বোর্ডের সরকারি বিজ্ঞপ্তি ছিল সংক্ষিপ্ত। যেখানে বলা হয়, ‘জসপ্রীত বুমরাহকে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের জন্য ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে!’

প্রথমে মনে হয়েছিল, নিছক ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই বিশ্রাম। কিন্তু নয়া রিপোর্টে সামনে এল অন্য ছবি। বুমরাহ নাকি হাঁটুর চোটে (Knee Injury) ভুগছেন। এক সর্বভারতীয় দৈনিক উদ্ধৃত করেছে বোর্ডের এক কর্তার বক্তব্য। তাঁর ভাষায়, ‘দুর্ভাগ্যজনকভাবে বুমরার হাঁটুতে চোট রয়েছে। ভাল খবর, এটা বড় কিছু নয়। অস্ত্রোপচারের দরকার নেই। স্ক্যান রিপোর্টের জন্য বোর্ডের মেডিক্যাল টিম অপেক্ষা করছে!’

এই সিরিজে ভারতের প্রধান পেসার মোট ৩ টেস্টে ১১৯.৪ ওভার বল করেছেন। নিয়েছেন ১৪ উইকেট। লিডস ও লর্ডসে দু’বার পাঁচ উইকেট। তাৎপর্যপূর্ণভাবে, সিরিজে একমাত্র এজবাস্টনেই জয় পেয়েছিল ভারত। আর সেই ম্যাচে বিশ্রামে থাকা বুমরাহকে ছাড়াই ময়দানে নামেন শুভমানরা।

ওভালের মতো নির্ণায়ক টেস্টে বুমরাকে না পাওয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা। তাঁর শরীরের বারবার চোট পাওয়া ইতিহাস দেখে অনেকে বলছেন, পাঁচ ম্যাচের পুরো সিরিজে তাঁকে হয়তো আর পাওয়া যাবে না। অদূর ভবিষ্যতে তো নয়ই। ভারতের পরবর্তী পাঁচ টেস্টের অ্যাসিড টেস্ট ২০২৭ সালে। ঘরের মাঠে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

টিম ইন্ডিয়ার পরবর্তী সূচি যদিও বুমরাহকে সেভাবে চাপে রাখবে না। সামনে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’ম্যাচের সিরিজ। সাদা বলেই যা কিছু ব্যস্ততা। সেপ্টেম্বরে এশিয়া কাপ আর আগামী বছর শুরুতেই ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই নিয়ে পিটিআইকে বোর্ডের এক আধিকারিক সরাসরি বলেন, ‘বুমরাহ তো সমস্ত ম্যাচই খেলতে চাইবে। ওর শরীরের অবস্থা অনুযায়ী তা সম্ভব নয়। অতিরিক্ত যত্ন নিতে হবে। ওভালে খেলানো বড় ঝুঁকি হত। বুমরার টেস্ট কেরিয়ার কীভাবে সামলানো যায়, তার জন্য এবার স্পষ্ট পরিকল্পনা দরকার!’


```