Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

জাতীয় জাদুঘরে জায়গা পেল ব্র্যাডম্যানের ঐতিহাসিক ব্যাগি গ্রিন টুপি, কত দাম উঠল নিলামে?

ব্র্যাডম্যানের ব্যবহার করা ১১টি ব্যাগি গ্রিন এখনও টিকে। তার মধ্যে এই বিশেষ টুপিটি এবার ক্যানবেরার জাতীয় জাদুঘরে জায়গা পেল ‘ল্যান্ডমার্কস গ্যালারি’-র অংশ হিসেবে। যেখানে দেশের ঐতিহাসিক সম্ভার গচ্ছিত। 

জাতীয় জাদুঘরে জায়গা পেল ব্র্যাডম্যানের ঐতিহাসিক ব্যাগি গ্রিন টুপি, কত দাম উঠল নিলামে?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 August 2025 14:47

দ্য ওয়াল ব্যুরো: ‘ব্যাগি গ্রিন’ (Baggy Green)। ক্রিকেট অস্ট্রেলিয়ার শৌর্যের প্রতীক। আর সেই প্রতীকের সঙ্গেই জড়িয়ে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান (Sir Donald Bradman)। কিংবদন্তি ক্রিকেটার ১৯৪৬–৪৭ অ্যাশেজ সিরিজে যে টুপি মাথায় মাঠে নেমেছিলেন, সেই ব্যাগি গ্রিন এবার জায়গা করে নিল অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরে। নিলামে প্রায় ৪.৩৯ লক্ষ অস্ট্রেলীয় ডলার—ভারতীয় মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকারও বেশি—খরচ করে তা কেনা হয়েছে। খরচের অর্ধেক জোগান দিয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম অ্যাশেজে অজি বাহিনীকে নেতৃত্ব দেন ব্র্যাডম্যান। যুদ্ধশেষে বিধ্বস্ত অস্ট্রেলিয়া নাগরিকদের কাছে সেই ব্যাগি গ্রিন হয়ে ওঠে আশা আর ঘুরে দাঁড়ানোর প্রতিকল্প। সে সময় অসুস্থতা ও শারীরিক দুর্বলতাকে তুড়ি মেরে উড়িয়ে আবার ক্রিকেটে ফিরে আসেন তিনি!

অস্ট্রেলিয়ার সংস্কৃতি বিষয়ক বিশেষ দূত সুসান টেম্পলম্যান বলেন, ‘এই অ্যাশেজ সিরিজ আমাদের দৃঢ়তার পরিচয়। যুদ্ধ-পরবর্তী সময়ে যেসব বিষয় আমরা ভালবাসতাম, সেগুলো আবার ফিরিয়ে এনেছিল এই লড়াই। ব্র্যাডম্যান নিজেও যুদ্ধ করেন, অসুস্থ হয়ে পড়েন। কিন্তু সবকিছু কাটিয়ে মাঠে ফিরে এসেছিলেন!’

ডনের টেস্টে গড় ৯৯.৯৪। যা ক্রিকেট ইতিহাসে চির অমলিন। ব্র্যাডম্যানের ব্যবহার করা ১১টি ব্যাগি গ্রিন এখনও টিকে। তার মধ্যে এই বিশেষ টুপিটি এবার ক্যানবেরার জাতীয় জাদুঘরে জায়গা পেল ‘ল্যান্ডমার্কস গ্যালারি’-র অংশ হিসেবে। যেখানে দেশের ঐতিহাসিক সম্ভার গচ্ছিত। এখন সেই টুপির পাশে রাখা হবে আরও কিছু ঐতিহাসিক নিদর্শন, যেমন: ১৯৩৪ অ্যাশেজে ব্র্যাডম্যানের সই করা ব্যাট, ১৯৩১ সালে ফার্স্ট নেশনস ক্রিকেটার এডি গিলবার্টের সেই বল… যে ডেলিভারিতে ব্র্যাডম্যান শূন্য রানে আউট হন!

মজার বিষয়, ব্র্যাডম্যান নিজে টুপিটির গুরুত্ব বিষয়ে ওয়াকিবহাল ছিলেন না। মরশুম শেষে সেটি দিয়ে দেন উইকেটকিপার রন স্যাগার্সকে। জাতীয় জাদুঘরের কিউরেটর মার্থা সিয়ারের সংযোজন, ‘পরে স্যাগার্স এমন এক ব্যক্তিকে দিয়ে দেন যিনি নেহাতই আলগোছে জিজ্ঞেস করেছিলেন—‘অস্ট্রেলিয়ার ক্রিকেট ক্যাপ কারও কাছে আছে নাকি?’ স্যাগার্স উত্তর দেন, ‘আমার কাছে রয়েছে!’’

দীর্ঘদিন ব্যক্তিগত সংগ্রহে থাকার পর অবশেষে নিলামের মাধ্যমে টুপিটি নিজেদের জিম্মায় নিল জাতীয় জাদুঘর। ড. সিয়ারের ভাষায়, ‘প্রথম হাতে আসার পর ভেতরে লেগে থাকা ঘামের দাগ নজরে এসেছিল। রোদের মধ্যে মাথায় চাপিয়ে রাখার কারণে কিনারায় খানিক ভাঁজ পড়ে। টুপিটি চমৎকার কন্ডিশনে রয়েছে। ব্যবহারের ছাপই একে আরও বাস্তব করে তুলেছে!’


```