Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান

ব্যাট হাতে প্রথম টেস্টে লিডসের ময়দানে যেভাবে পারফর্ম করেছেন, এজবাস্টনের তার রোশনাই আরও দ্বিগুণ বাড়িয়েছেন, তাতে সিরিজ শুরু হতে না হতেই চর্চায় শুভমান। 

ইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান

শুভমান গিল

শেষ আপডেট: 10 July 2025 15:21

দ্য ওয়াল ব্যুরো: মনে করা হচ্ছিল, অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে ইংল্যান্ডের মাঠে খেলতে নামার চাপ নিতে পারবেন না শুভমান গিল। তার মাশুল গুনবে টিম ইন্ডিয়া।

কিন্তু এর বদলে ব্যাট হাতে প্রথম টেস্টে লিডসের ময়দানে যেভাবে পারফর্ম করেছেন, এজবাস্টনের তার রোশনাই আরও দ্বিগুণ বাড়িয়েছেন, তাতে সিরিজ শুরু হতে না হতেই চর্চায় শুভমান। লিডস আর বার্মিংহ্যামে ইংরেজ বোলারদের ইচ্ছেমতো শাসন করেছেন। প্রথম দুই টেস্টে চার ইনিংস মিলিয়ে রান—৫৮৫।

আজ, আর কিছুক্ষণের মধ্যে লর্ডসে শুরু তৃতীয় টেস্ট। বাকি আরও দুটি ম্যাচ। মানে সাকুল্যে ছয়টি ইনিংস। তার মধ্যেই ইতিহাসে নাম তুলতে পারেন শুভমান। ব্যক্তিগত নিশানায় কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড। যেগুলো এত দিন ‘অধরা’, ‘অজেয়’ বলেই মনে করা হত। গিল তাকে হাতের নাগালে এনেছেন।

অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রান

১৯৩৬-৩৭ সালের অ্যাসেজ সিরিজে, পাঁচ টেস্ট মিলিয়ে অধিনায়ক ব্র্যাডম্যান করেছিলেন ৮১০ রান। সেই নজির ছুঁতে শুভমানের দরকার আর মাত্র ২২৫।

এক সিরিজে সবচেয়ে বেশি রান

নজরে আবার সেই ব্র্যাডম্যান। ১৯৩০ সালে, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টে করেছিলেন ৯৭৪ রান। আজও টেস্ট ইতিহাসে এটাই সর্বোচ্চ। গিলের রেকর্ড গড়তে দরকার ৩৯০ রান।

অধিনায়ক হিসেবে দ্রুততম ১০০০ রান

এই নজিরও ডনের দখলে। মাত্র ১১ ইনিংসে করেছিলেন ১০০০ রান। গিল এখন ৪ ইনিংসে ৫৮৫। যেভাবে খেলছেন, তা বজায় রাখতে পারলে হাজারের রেকর্ড টপকানো অবিশ্বাস্য নয়।

এক সিরিজে সবচেয়ে বেশি শতরান

ব্র্যাডম্যান এক সিরিজে অধিনায়ক হিসেবে হাঁকান ৪টি শতরান। সর্বোচ্চ পাঁচখানা সেঞ্চুরির মালিক ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইড ওয়ালকট (১৯৫৫)। গিল ইতিমধ্যে ৩টি সেঞ্চুরি করে ফেলেছেন। লর্ডসে সুযোগ থাকছে ব্র্যাডম্যানকে ছুঁয়ে ওয়ালকটকে ডিঙিয়ে যাওয়ার।

৫ টেস্টের সিরিজে ১০০০ রান

টেস্ট ইতিহাসে আজ পর্যন্ত কেউ পারেননি। এমনকি ব্র্যাডম্যানও না। শুভমানের রানের ধারা আর গড় বলছে, শীর্ষ স্পর্শ করাটা অসম্ভব নয়। পরের তিন টেস্টে যদি আরও ৪১৫ রান পান, তাহলে তিনিই হবেন ইতিহাসের প্রথম ক্রিকেটার, যিনি পাঁচ টেস্টের সিরিজে হাজার রানের সীমানা পেরোবেন।


```