Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১১ রান করলেই গাভাসকরের ৪৭ বছরের রেকর্ড ভাঙবেন শুভমান, ব্র্যাডম্যানের নজির পেরতে দরকার ৮৯!

আজ থেকে ওভালে শুরু হতে চলা পঞ্চম ও শেষ টেস্টে নামার আগে গাভাসকরের ৪৭ বছরের পুরনো রেকর্ড ছুঁতে তাঁর প্রয়োজন মাত্র ১১ রান। ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৩২ রান করেছিলেন গাভাসকর, যা এখনও ভারতীয় অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ।

১১ রান করলেই গাভাসকরের ৪৭ বছরের রেকর্ড ভাঙবেন শুভমান, ব্র্যাডম্যানের নজির পেরতে দরকার ৮৯!

শুভমান গিল

রূপক মিশ্র

শেষ আপডেট: 31 July 2025 14:03

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটে ইতিহাসের নয়া অধ্যায় লেখার সামনে শুভমান গিল (Shubhman Gill)। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে (Eng vs Ind) ইতিমধ্যে সাতশোর উপর রান তুলে ফেলেছেন। ওভাল টেস্ট শুরু হচ্ছে আজ। দলকে জেতানোর পাশাপাশি দুটি ব্যক্তিগত মাইলস্টোন দখলের দিকেও তরুণ অধিনায়কের চোখ থাকবে। যার একটি সুনীল গাভাসকরের (Sunil Gavaskar), অন্যটির মালিক স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান (Donald Bradman)!

মাত্র ২৫ বছর বয়সেই ভারতীয় টেস্ট দলের দলনেতা হিসেবে অভিষেক সিরিজে ব্যাট হাতে ঝড় তুলেছেন গিল। আজ থেকে ওভালে শুরু হতে চলা পঞ্চম ও শেষ টেস্টে নামার আগে গাভাসকরের ৪৭ বছরের পুরনো রেকর্ড ছুঁতে তাঁর প্রয়োজন মাত্র ১১ রান। ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৩২ রান করেছিলেন গাভাসকর, যা এখনও ভারতীয় অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ।

শুধু তাই নয়, আর ৫৩ রান করলেই গিল ছুঁয়ে ফেলবেন সুনীলেরই গড়া আরও একটি ঐতিহাসিক মাইলফলক। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজের প্রথম টেস্ট সিরিজেই ৭৭৪ রান করেছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান। চারটি শতরান, তিনটি অর্ধশতরান সমেত গড় ছিল ১৫৪.৮০। সর্বোচ্চ রান ২২০। যা এখনও ভারতের হয়ে কোনও ব্যাটারের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে সর্বোচ্চ সংগ্রহ।

ওভালের আগে গিলের ব্যাট থেকে এসেছে ৭২২ রান। আট ইনিংসে গড় ৯০.২৫। চারটি শতরান করেছেন। যার মধ্যে এক ইনিংসে ২৬৯ রানের ম্যারাথন ইনিংস এবং ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৩ রানের দুর্দান্ত পারফরম্যান্স। শুভমানের সৌজন্যেই ভারত ৩১১ রানের পিছিয়ে থেকেও ১১৪ রানের লিড দখল করে। হার বাঁচায়।

ব্যক্তিগত সাফল্যের তালিকায় হয়তো আর পাঁচদিনের মধ্যে ডন ব্র্যাডম্যানের নজির গড়ে নয়া অধ্যায় লিখতে পারেন গিল। আপাতত অস্ট্রেলীয় কিংবদন্তির বিশ্বরেকর্ড থেকে তিনি মাত্র ৮৯ রান দূরে! ১৯৩৬-৩৭ সালের অ্যাসেজে ব্র্যাডম্যান ৮১০ রান করেন। যা এখনও কোনও অধিনায়কের একক সিরিজে সর্বোচ্চ। পাঁচ টেস্টে নয় ইনিংসে সেই রান আসে ৯০-এর গড়ে, সঙ্গে তিনটি শতরান। সর্বোচ্চ ২৭০।

ওভালে শুভমান যদি ৮৯ বা তার বেশি রান করেন, তবে বিশ্বের এক নম্বর অধিনায়ক হিসেবে নাম তুলবেন। শতরান এলে হবেন দ্বিপাক্ষিক সিরিজে পাঁচটি শতরান করা প্রথম অধিনায়ক। চারখানা শতরান করে তিনি ব্র্যাডম্যান ও গাভাসকরের সঙ্গে তালিকায় যৌথভাবে নাম তুলেছেন।


```