Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

বয়সসীমা অতিক্রম করতে চলেছেন বিনি, বিসিসিআইয়ের নতুন সভাপতি হচ্ছেন রাজীব শুক্লা

বোর্ড সূত্রে এদিন জানা গিয়েছে, বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হতে চলেছেন রাজীব শুক্লা। বর্তমান সভাপতি রজার বিন্নি এই পদের বয়সসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছেন। শুক্লা বর্তমানে ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। জানা গিয়েছে, তিনি আগামী ৩ মাসের জন্য অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

বয়সসীমা অতিক্রম করতে চলেছেন বিনি, বিসিসিআইয়ের নতুন সভাপতি হচ্ছেন রাজীব শুক্লা

রাজীব শুক্লা

শেষ আপডেট: 2 June 2025 11:18

দ্য ওয়াল ব্যুরো: বোর্ডে সৌরভ গঙ্গোপাধ্যায় অধ্যায় শেষ হওয়ার পর বিসিসিআই (BCCI) সভাপতি (President) হয়েছিলেন রজার বিনি (Roger Binny)। তবে ১৯৮৩ একদিনের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্যের বয়স এখন ৬৯ বছর অতিক্রম করেছে। বোর্ডের নিয়ম অনুযায়ী তাই বিনির মেয়াদ শেষের পথে। এবার তাই নতুন প্রেসিডেন্ট নিয়োগের পথে হাঁটছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 

বোর্ড সূত্রে এদিন জানা গিয়েছে, বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হতে চলেছেন রাজীব শুক্লা (Rajeev Shukla)। বর্তমান সভাপতি রজার বিন্নি এই পদের বয়সসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছেন। শুক্লা বর্তমানে ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি (Vice-President) হিসাবে দায়িত্ব পালন করছেন। জানা গিয়েছে, তিনি আগামী ৩ মাসের জন্য অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতের দলের সদস্য রজার বিনি এই বছরের ১৯ জুলাই ৭০ বছর পূর্ণ করবেন। অতএবতিনি বিসিসিআইয়ের সংবিধান অনুযায়ী নির্ধারিত সভাপতি পদের জন্য বয়সসীমা অতিক্রম করবেন। জানা গিয়েছে, রাজীব শুক্লা প্রেসিডেন্ট পদের জন্য নতুন ব্যক্তি নির্বাচিত না হওয়া পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

প্রাক্তন জাতীয় ক্রিকেটার রজার বিনি ২০২২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়ে বিসিসিআই সভাপতি নির্বাচিত হন। কর্ণাটকের এই পেসার ২৭টি টেস্ট এবং ৭২টি ওয়ানডেতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেমোট ১২৪টি উইকেট নিয়েছেন। পাশাপাশি বেশ কিছু ম্যাচে তাঁকে অলরাউন্ডারের ভূমিকাও পালন করতে দেখা গিয়েছে। ১৯৮৩ সালের ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেবারের বিশ্বকাপে আটটি  ইনিংসে ১৮ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন।


```