Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রিঙ্কুর ক্রিকেট, প্রিয়ার রাজনীতি- দুই ভুবনের মেলবন্ধন কবে? সামনে এল বাগদানের দিনক্ষণ

বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন চলছিল। অবশেষে দুই পরিবারের সম্মতি নিয়ে শিলমোহর পড়ল জল্পনায়।

রিঙ্কুর ক্রিকেট, প্রিয়ার রাজনীতি- দুই ভুবনের মেলবন্ধন কবে? সামনে এল বাগদানের দিনক্ষণ

প্রিয়া-রিঙ্কু

শেষ আপডেট: 1 June 2025 22:50

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন চলছিল। অবশেষে দুই পরিবারের সম্মতি নিয়ে শিলমোহর পড়ল জল্পনায়। ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং (Indian Cricketer Rinku Singh) ও সমাজবাদী পার্টির (Samajwadi Party) তরুণ সাংসদ প্রিয়া সরোজের (MP Priya Saroj) বাগদান (Emgagement) হতে চলেছে, সেই খবর এসেছে প্রকাশ্যে।

আগামী ৮ জুন, আংটি বদলে বাগদান সারবেন দু’জন। লখনউয়ের (Lucknow) এক হোটেলে হবে সেই অনুষ্ঠান।

রিঙ্কু সিং বর্তমানে আইপিএল ২০২৫-এ (IPL 2025) কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর হয়ে ব্যাটিং-এর দায়িত্ব শেষ করেছেন। এবার ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে মন দিতে চান তিনি। যদিও তাঁদের বাগদান হয়ে গেছে- এমন গুজব আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল, কিন্তু জানা গেছে, এই মাসেই হচ্ছে প্রকৃত এনগেজমেন্ট।

সমাজবাদী পার্টির বিধায়ক প্রিয়া সরোজের বাবা, তুফানি সরোজ আগেই জানান, ‘দু’জনেই একে অপরকে বিয়ে করতে চায় এবং আমাদের সম্মতি চেয়েছে। তবে এখনও বাগদান হয়নি, শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের কথা হয়েছে।’ স্পষ্টতই, রিঙ্কু ও প্রিয়ার একসঙ্গে ভবিষ্যতের এই পথচলায় দুই পরিবারেরই কোনও আপত্তি নেই।

২০২৫ সালের আইপিএলে রিঙ্কুর পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না। তিনি ১৪টি ম্যাচে ২০৬ রান করেছেন, গড় ২৯.৪২ এবং স্ট্রাইক রেট ১৫৩.৭৩। তাঁর দল কলকাতা নাইট রাইডার্স ১৪ ম্যাচে মাত্র ৫টি জয় পেয়ে টেবিলে অষ্টম স্থানে সিজন শেষ করে।

কে তুমি প্রিয়া সরোজ? আগে তো…

রিঙ্কুর হবু বাগদত্তা প্রিয়া সরোজ রাজনীতির মঞ্চে বেশ ঝলমলে অভিষেক করেছেন। উত্তরপ্রদেশের বারাণসীর কারখিয়াঁও গ্রামে জন্ম প্রিয়ার। ২০২৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। কেরাকট আসন থেকে তিনি বিজেপির বর্ষীয়ান নেতা বিপি সরোজকে ৩৫,০০০-র বেশি ভোটে পরাজিত করেন।

আইনের ছাত্রী প্রিয়া সরোজ রাজনীতিতে আসবেন, এটা কখনও ভাবেননি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘আমি কখনওই রাজনীতিতে আসার কথা ভাবিনি। কোভিডের সময় আমি বিচারক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। এমনকী যখন দলের টিকিট ঘোষণা করা হয়, তখনও আমি অনলাইন ক্লাসে ব্যস্ত ছিলাম।’

প্রিয়া সরোজ দিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে স্কুল শিক্ষা শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। রাজনীতিতে যোগদানের আগে তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজও করেছেন।

তাঁর আইনজ্ঞান এবং সতেজ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাঁকে রাজনীতির মঞ্চে একজন উদীয়মান ও প্রভাবশালী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই পথে তিনি সদর্পে এগিয়ে যাবেন, বলাই বাহুল্য।


```