Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘দাদাকে ধন্যবাদ দাও, শুধু ফিল্ডিংয়ের জন্যই সুযোগ পেয়েছিলে!’ কাইফকে নিশানা করে আক্রমণে আমির

আমিরকে লক্ষ্য করে কটাক্ষ ছুড়ে দেন কাইফ। তাঁর বক্তব্য, সূর্যকুমারদের পারফরম্যান্স বা টিম ইন্ডিয়াকে নিয়ে আমিরের মন্তব্য বিশ্লেষণের তাগিদে নয়—শুধু খবরের শিরোনামে থাকার জন্য। 

‘দাদাকে ধন্যবাদ দাও, শুধু ফিল্ডিংয়ের জন্যই সুযোগ পেয়েছিলে!’ কাইফকে নিশানা করে আক্রমণে আমির

কাইফ ও আমির

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 March 2026 12:49

দ্য ওয়াল ব্যুরো: ভারতকে নিয়ে মন্তব্য করে নজর কাড়ার অভিযোগ উঠেছিল। সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে এবার পাল্টা আক্রমণে পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির (Mohammad Amir)। তাঁর নিশানায় ভারতের মহম্মদ কাইফ (Mohammad Kaif)।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার অভিষেক শর্মাকে (Abhishek Sharma) ‘স্লগার’ বলে দেগে দেন আমির। পাশাপাশি পেশ করেন ভবিষ্যদ্বাণী, চলতি টি–২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারত সেমিফাইনালেও পৌঁছতে পারবে না।

আপাতত আমিরের সেই অনুমান ভুল প্রমাণিত হয়েছে। পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। অন্যদিকে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ফাইনালে ভারত। রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) প্রতিপক্ষ মিচেল স্যান্টনারের (Mitchell Santner) নিউজিল্যান্ড (New Zealand) টিম।

ম্যাচ আপ চূড়ান্ত হতেই আমিরকে লক্ষ্য করে কটাক্ষ ছুড়ে দেন কাইফ। তাঁর বক্তব্য, সূর্যকুমারদের পারফরম্যান্স বা টিম ইন্ডিয়াকে নিয়ে আমিরের মন্তব্য বিশ্লেষণের তাগিদে নয়—শুধু খবরের শিরোনামে থাকার জন্য। এই মন্তব্যেই রেগে কাঁই পাকিস্তানি পেসার। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আমি জানি না উনি ক্রিকেটে কতটা খেলেছেন। ওঁর পরিসংখ্যান দেখলাম—আইপিএলে (IPL) মাত্র ২৯টা ম্যাচ খেলেছেন। স্ট্রাইক রেট ১০৩.৬০। উনি বলেছেন আমি ভারতের কথা বলি নজর কাড়ার জন্য। কিন্তু আমার ভারতের নাম নিয়ে দৃষ্টি আকর্ষণের প্রয়োজন নেই। মিস্টার কাইফ, আমি ৩৫০টা টি–২০ ম্যাচ খেলেছি। পরিসংখ্যান দেখে নিতে পারেন!’

শুধু পরিসংখ্যানেই থামেননি আমির। কাইফকে খোঁচা দিয়ে তিনি আরও বলেন, ‘আমি শুধু ফিল্ডিং করে ক্রিকেট খেলিনি। পারফরম্যান্স দেখিয়ে দলে জায়গা করেছি। আপনি দাদাকে ধন্যবাদ দিন। শুনেছি শুধু ফিল্ডিংয়ের জন্যই নাকি দলে সুযোগ পেয়েছিলেন!’ বলা বাহুল্য, এখানে ‘দাদা’ বলতে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কথাই বোঝাতে চেয়েছেন আমির।

প্রসঙ্গত, মাঠের লড়াইয়ে ভারতের সামনে বড় সুযোগ। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে পরাজয় দিয়ে শুরু হলেও পরে ঘুরে দাঁড়িয়েছে সূর্যকুমারের দল। সেমিফাইনালে ইংল্যান্ডকে (England) ৭ রানে পরাস্ত করে ফাইনালে উঠেছে তারা। রবিবার চূড়ান্ত যুদ্ধ। জিতলেই ইতিহাস। ২০০৭ ও ২০২৪-এর পর তৃতীয়বার টি–২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পাশাপাশি প্রথম দল হিসেবে টানা দু’বার ট্রফি জেতার নজির গড়তে পারে টিম ইন্ডিয়া।


```