Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘পাকিস্তান যাক—না-যাক, ভারত শেষ চারে উঠবে না!’ ‘অলিখিত’ কোয়ার্টার ফাইনালের আগে দাবি আমিরের

ভারত ও পাকিস্তান—দু’দলেরই সামনে স্পষ্ট সমীকরণ। জয় চাই। না হলে বিদায় অবধারিত।

‘পাকিস্তান যাক—না-যাক, ভারত শেষ চারে উঠবে না!’ ‘অলিখিত’ কোয়ার্টার ফাইনালের আগে দাবি আমিরের

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 February 2026 17:26

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) যত শেষের দিকে এগচ্ছে, ততই বাড়ছে কথার তরজা। এবার কড়া ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন পাকিস্তান পেসার মহম্মদ আমির (Mohammad Amir)। তাঁর দাবি, পাকিস্তান সেমিফাইনালে উঠুক বা না-উঠুক, ভারত (India) শেষ চারে পৌঁছবে না। এক টেলিভিশন অনুষ্ঠানে আমির বলেন, ‘পাকিস্তান উঠবে। দেখো, আমরা উঠি বা না উঠি, ভারত কিছুতেই উঠবে না।’ এমন অদ্ভুত মন্তব্যে চমকে যান খোদ সঞ্চালকও।

এর আগেও ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে (Abhishek Sharma) ‘স্লগার’ বলে চর্চায় এসেছিলেন আমির। সেই বক্তব্য ঘিরে বিতর্ক হয়। এবার সরাসরি ভারতের সেমিফাইনাল সম্ভাবনা নিয়েই প্রশ্ন তুললেন তিনি।

বর্তমান পরিস্থিতি কী?

এই মুহূর্তে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড (England) ও দক্ষিণ আফ্রিকা (South Africa)। ইংরেজরা গ্রুপ ২-এ শীর্ষে থেকে নক আউটে উঠেছে। দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মধ্যে সুপার এইটের শেষ ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে, তারাই সেমিফাইনালের সিট বুক করে ফেলবে।

অন্যদিকে পাকিস্তানও (Pakistan) ছিটকে যায়নি। এখনও দৌড়ে রয়েছে। ইংল্যান্ডের নিউজিল্যান্ডকে (New Zealand) হারানোয় তাদের সামনে সোনার সুযোগ৷

ভারতের সমীকরণ

টিম ইন্ডিয়ার হিসেব সহজ। ১ মার্চ কলকাতায় (Kolkata) ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত। অন্য কোনও সমীকরণ নেই।

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর প্রশ্ন উঠেছিল। কিন্তু জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে ৭২ রানের জয়ে সূর্য-বাহিনী ঘুরে দাঁড়িয়েছে। ফলে এখন সবকিছু নির্ভর করছে শেষ ম্যাচের উপর।

পাকিস্তানের সমীকরণ

পাকিস্তানের সমীকরণ কঠিন। শ্রীলঙ্কাকে (Sri Lanka) অন্তত ৬৫ রানে হারাতে হবে, অথবা লক্ষ্য তাড়া করলে ১৪ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। তবেই নিউজিল্যান্ডকে ডিঙিয়ে সেমিফাইনালে উঠতে পারবে। নেট রানরেটই এখানে বড় ফ্যাক্টর। সামান্য ব্যবধানেই বদলে যেতে পারে সমস্ত হিসেব। ভারত ও পাকিস্তান—দু’দলেরই সামনে স্পষ্ট সমীকরণ। জয় চাই। না হলে বিদায় অবধারিত।


```