Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বড় ধাক্কার মুখে বিসিসিআই, বোম্বে হাইকোর্টের রায়ে ক্ষতি হতে পারে ৫০০ কোটি টাকা

বোম্বে হাইকোর্ট কোচি টাস্কার্স কেরলের মালিকদের পক্ষে ৫৩৮ কোটি টাকার বেশি সালিসি রায় নিশ্চিত করেছে। কোচি টাস্কার্স ফ্র্যাঞ্চাইজিটি এখন আর নেই। এটি ২০১১ সালের পর বিলুপ্ত হয়ে যায়। 

বড় ধাক্কার মুখে বিসিসিআই, বোম্বে হাইকোর্টের রায়ে ক্ষতি হতে পারে ৫০০ কোটি টাকা

বিসিসিআই-বোম্বে হাইকোর্ট-কোচি টাস্কার্স

শেষ আপডেট: 18 June 2025 15:15

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বোম্বে হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে বিসিসিআই (BCCI)। এর জেরে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ক্ষতি হতে পারে ৫০০ কোটি টাকা (Rs 500 Crore Loss)। 

বোম্বে হাইকোর্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ফ্র্যাঞ্চাইজি কোচি টাস্কার্স (Kochi Taskars) কেরলের (BCCI vs Kochi Cricket Pvt. Ltd. and others) মালিকদের পক্ষে ৫৩৮ কোটি টাকার বেশি সালিসি রায় নিশ্চিত করেছে। কোচি টাস্কার্স ফ্র্যাঞ্চাইজিটি এখন আর নেই। এটি ২০১১ সালের পর বিলুপ্ত হয়ে যায়। এর পরেফ্র্যাঞ্চাইজিটি বোম্বে হাইকোর্টে বোর্ডের বিরুদ্ধে সালিসি মামলা দায়ের করে।

বিচারপতি আর আই চাগলা, একক বিচারক হিসাবে সভাপতিত্ব করেন এই মামলার। তিনি সালিসি রায়ের বিরুদ্ধে বিসিসিআইয়ের চ্যালেঞ্জ খারিজ করে দেন। বিচারপতি চাগলা রায় দেন যে, আদালত সালিসিকারীর সিদ্ধান্তের উপর আপিল কর্তৃপক্ষ হিসাবে কাজ করতে পারে না।

মামলার রায় দিতে গিয়ে বিচারপতি চাগলা বলেন, "সালিসি আইনের ধারা ৩৪-এর অধীনে এই আদালতের এখতিয়ার খুবই সীমিত। বিসিসিআই-এর বিরোধের যোগ্যতা পরীক্ষা করার প্রচেষ্টা আইনের ধারা ৩৪-এ থাকা ভিত্তির পরিধির পরিপন্থী। প্রমাণ অথবা যোগ্যতার উপর প্রাপ্ত ফলাফলের প্রতি বিসিসিআই-এর অসন্তুষ্টি এই রায়কে চ্যালেঞ্জ করার কারণ হতে পারে না

কোচি টাস্কার্স কেরালা ২০১১ সালে আইপিএলে অভিষেক করে। ফ্র্যাঞ্চাইজির যাত্রা মাত্র এক বছর স্থায়ী হয়েছিল। রেন্ডেজভাস স্পোর্টস ওয়ার্ল্ড (RSW) ১৫৫০ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজিটি অধিগ্রহণ করে। পরে এটি কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেড (KCPL) দ্বারা পরিচালিত হয়। বিসিসিআই ২০১১ সালের সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজিটি বাতিল করে। সেই সময় বোর্ড ফ্র্যাঞ্চাইজি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছিল কোচির বিরুদ্ধে

২০১১ সালের আইপিএলে কোচির পারফরম্যান্সের কথা বলতে গেলে, ফ্র্যাঞ্চাইজিটি তার প্রথম ও একমাত্র মরশুমে ১৪টি ম্যাচ খেলে ৬টিতে জিতেছিল। ৮টিতে তারা পরাজিত হয়। ১২ পয়েন্ট এবং -০.২১৪ নেট রান রেট নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে ছিল।


```