Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বাবর, রিজওয়ান, শাহীনকে ছাড়াই বাংলাদেশ যাচ্ছে পাকিস্তান

পাকিস্তান দলে জায়গা পাননি বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং শাহীন আফ্রিদি। 

বাবর, রিজওয়ান, শাহীনকে ছাড়াই বাংলাদেশ যাচ্ছে পাকিস্তান

বাবর, রিজওয়ান, শাহীন

শেষ আপডেট: 8 July 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছর ধরে পাকিস্তান ক্রিকেট মানেই একরাশ বিতর্ক। ক্রমাগত কোচ ও অধিনায়ক পরিবর্তন। দলের মধ্যে একাধিক গ্রুপ। আর এই সবের প্রভাবে পারফরম্যান্সও তলানিতে। এবার তাই তারকা প্রথা ছেঁটে ফেলে নতুন দল গড়ার সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)

মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের (PAK Vs BAN T20I Series) জন্য পাকিস্তানের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই টি-টোয়েন্টি সিরিজটি ২৪ জুলাই থেকে মিরপুরে অনুষ্ঠিত হবে।

এই সিরিজের জন্য পাকিস্তান দলে জায়গা পাননি বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং শাহীন আফ্রিদি। ফাহিম আশরাফ এবং ফখর জামান অবশ্য দলে ফিরেছেন। অন্যদিকে পিএসএল ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্সের পর নির্বাচকরা আহমেদ দানিয়ালকে প্রথমবারের মতো দলে নির্বাচিত করেছেন।

আশরাফ সর্বশেষ ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন, আর জামানকে শেষবার এই ফরম্যাটে দেখা গিয়েছিল ২০২৪ সালে।

২০২৫ সালের পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর আহমেদ দানিয়াল জাতীয় দলে প্রথম সুযোগ পেয়েছেন। পাশাপাশি দুই পেসার নাসিম শাহ এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র চোট সারিয়ে দলে ফিরেছেন। 

পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ নওয়াজও দলে ফিরেছেন। তিনি শেষবার ২০২৪ সালের জানুয়ারিতে এই ফরম্যাটে খেলেছিলেন। দলে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ হ্যারিস। 

নির্বাচিত দল:

সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মহম্মদ আব্বাস আফ্রিদি, মহম্মদ হ্যারিস, মহম্মদ নওয়াজ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মকিম।

পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের সূচী:

২০ জুলাই - প্রথম টি-টোয়েন্টি, শেরে বাংলা স্টেডিয়াম, মিরপুর

২২ জুলাই - দ্বিতীয় টি-টোয়েন্টি, শেরে বাংলা স্টেডিয়াম, মিরপুর

২৪ জুলাই - তৃতীয় টি-টোয়েন্টি, শেরে বাংলা স্টেডিয়াম, মিরপুর


```