সিরাজ ২০২১ সালে লর্ডসে নিয়েছিলেন আট উইকেট। ভারত সেই টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছিল ১৫১ রানে।

মহম্মদ সিরাজ
শেষ আপডেট: 8 July 2025 16:14
দ্য ওয়াল ব্যুরো: অ্যান্ডারসন-তেন্ডুলকর (Anderson-Teldulkar Trophy) ট্রফির প্রথম টেস্ট জিতেছিল ইংল্যান্ড। এরপর বার্মিংহামে দ্বিতীয় টেস্ট জিতে সমতায় ফিরেছে ভারত। ১০ জুলাই থেকে লর্ডসে শুরু হবে তৃতীয় টেস্ট (Lords)। এই ঐতিহাসিক গ্রাউন্ডে চার বছর আগের পারফরম্যান্সের কথা ভেবে বাড়তি অক্সিজেন পেতে পারেন টিম ইন্ডিয়ার স্পিডস্টার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
সিরাজ ২০২১ সালে লর্ডসে নিয়েছিলেন আট উইকেট। ভারত সেই টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছিল ১৫১ রানে। এবারও তিনি নিশ্চিত ভাবেই চাইবেন তাঁর সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে। এমনিতেই তিনি দুরন্ত ফর্মে রয়েছেন। এজবাস্টনে জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে দলের বোলিং ইউনিটকে নেতৃত্ব দিয়ে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন সাত উইকেট। তাঁর ও আকাশ দীপের দাপটে থেমে গিয়েছিল ইংল্যান্ডের বাজবল ক্রিকেট। ভারত চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট জেতে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে।
২০২১ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে উভয় ইনিংসে চারটি করে উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করেছিলেন সিরাজ। এই পেসার দ্বিতীয় ইনিংসে ৩.১৩ ইকোনমিতে বল করে চারটি উইকেট নেন এবং ৯৪ রান দেন, যেখানে চতুর্থ ইনিংসে তিনি মাত্র ১০.৫ ওভার বল করে চারটি উইকেট নেন। সেই ইনিংসে তাঁর ইকোনমি ছিল ২.৯৫।
চলতি সিরিজে, এই ৩১ বছর বয়সি এই ফাস্ট বোলার নয়টি উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ইংল্যান্ডের জশ টং ১১ উইকেট নিয়ে শীর্ষে আছেন এবং আকাশ দীপ দ্বিতীয় স্থানে আছেন ১০ উইকেট নিয়ে। প্রথম টেস্টে লিডসে ছিলেন না বাংলার এই পেসার। দ্বিতীয় টেস্টে এজবাস্টনে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর তিনি দ্বিতীয় ইনিংসে নেন ৬টি উইকেট।
সিরাজ এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন চারবার। ২০২৪ সালের জুলাইয়ের পর এজবাস্টনে প্রথমবারের মতো তিনি এক টেস্টে পাঁচ বা তার বেশি উইকেট নিলেন।