Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: বুমরাহর জন্য প্রস্তুত থাকতে হবে, জানিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক

লর্ডসে বুমরাহ ফিরবেন, তাই ইংল্যান্ড মনে করছে, আরও শক্তিশালী হয়ে উঠবে ভারতের বোলিং ব্রিগেড। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও বলেছেন, লর্ডসে ভারতের শীর্ষস্থানীয় ফাস্ট বোলারদের মুখোমুখি হওয়া তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ। 

Eng vs Ind: বুমরাহর জন্য প্রস্তুত থাকতে হবে, জানিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক

বেন স্টোকস ও জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 8 July 2025 15:41

দ্য ওয়াল ব্যুরো: এজবাস্টন টেস্টে (Edgbaston Test) টিম ইন্ডিয়ার (India) পারফরম্যান্সের কোনও জবাব ছিল না ইংল্যান্ডের (England) বাজবল ক্রিকেটার কাছে। অসহায় ভাবে আত্মসমর্পণ করে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছে ব্রেন্ডন ম্যাককালামের ছাত্ররা। 

ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বেন স্টোকসদের বেশ কিছু দুর্বলাত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ভারতীয় ব্যাটার ও বোলাররা। সিরিজ এখন ১-১ সমতায়।

এই অবস্থায় ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পরাজয়ের পর ইংল্যান্ড এখন ব্যস্ত পরবর্তী ম্যাচের জন্য কৌশল তৈরি করতে। বার্মিংহামে পরাজয় হজম করা ইংল্যান্ডের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ এবারই প্রথম এই ভেন্যুতে জিতল ভারত। এমনকি এর আগে এশিয়ার কোনও দেশই এই গ্রাউন্ডে জিততে পারেনি। 

এদিকে, টিম ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, তৃতীয় টেস্টে প্রথম একাদশে ফিরছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ঐতিহাসিক লর্ডসে হবে সেই টেস্ট। সেই ম্যাচের আগে বুমরাহকে নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Sotkes)। তিনি বলেছেনবুমরাহর মুখোমুখি হওয়া সহজ বিষয় নয়। ভারতীয় এই স্পিডস্টারের বোলিং বৈচিত্র অসাধারণ। 

সিরিজে সমতা আনার পর গিল নিশ্চিত করেছেন, দলের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ১০ জুলাই থেকে লর্ডসে অনুষ্ঠিত হতে চলা তৃতীয় টেস্টে খেলবেন। সিরিজ শুরুর আগেই অবশ্য টিম ইন্ডিয়া হেড স্যার গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছিলেন, বুমরাহ চলতি সফরে মাত্র তিনটি ম্যাচ খেলবেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দ্বিতীয় টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তাঁর জায়গায় আকাশ দীপকে প্লেয়িং-১১-এ জায়গা দেওয়া হয়। সেই সুযোগ চমৎকার কাজে লাগান বাংলার এই পেসার। দ্বিতীয় টেস্টে মোট ১০ উইকেট নিয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। 

ভারতের জন্য স্বস্তির বিষয় যে, এজবাস্টনে ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভাল পারফর্ম করেছে। লর্ডসে বুমরাহ ফিরবেন, তাই ইংল্যান্ড মনে করছে, আরও শক্তিশালী হয়ে উঠবে ভারতের বোলিং ব্রিগেড। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেছেনলর্ডসে ভারতের শীর্ষস্থানীয় ফাস্ট বোলারদের মুখোমুখি হওয়া তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ। 

বুমরাহর প্রত্যাবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে স্টোকস বলেন, "আমি ভেবেছিলাম, জসপ্রীত বুমরাহর কথা না জিজ্ঞাসা করেই হয়তো সাংবাদিক সম্মেলন শেষ করাবে। আমরা একে অপরের বিরুদ্ধে প্রচুর খেলেছি। আমি জানি যে আমরা কার মুখোমুখি হব। অনুশীলনে আমরা বুরাহর বিষয়ে অনেক সময় ব্যয় করেছি। কোচ এবং সাইডআর্ম ট্রেনারের সঙ্গে আমরা পর্যাপ্ত অনুশীলন করেছি। বুমরাহ ক্রিজের বাইরে থেকে সাইড আর্ম বোলিং করে। যা রীতিমতো সমস্যায় ফেলে দেয় ব্যাটারদের। আর আমি বলব, নেটে ওর মতো বোলিং করা কারওর পক্ষেই সম্ভব নয়।"


```